ডাই // রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার ফুলের স্টিক তৈরি।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা বিষয় একটু মাথায় ঘুরপাক খাচ্ছিল যে রঙিন কাগজ দিয়ে কি তৈরি করা যায়। অনেক চিন্তা ভাবনা করার পর রঙ্গিন কাগজ দিয়ে একটি ডাই বানিয়ে ফেললাম। আজকে আপনাদের সাথে ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি যা হচ্ছে রঙ্গিন কাগজ দিয়ে তৈরি একটি চমৎকার ফুলের স্টিক। আসলে রঙ্গিন কাগজ দিয়ে তৈরি জিনিসগুলো করার জন্য অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। যার কারণে এগুলো খুব একটা করা হয় না। কিন্তু পোস্টের ভিন্নতা আনার জন্য সব সময় চেষ্টা করি ডাই প্রজেক্ট শেয়ার করার। তাহলে চলুন আর দেরি না করে কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে এই ফুলের স্টিকটি তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করি।
ফুলের স্টিকটির সর্বশেষ ফটোগ্রাফি
- দুই ধরনের রঙিন কাগজ
- কাঁচি
- ঘাম।
- প্রথমে আমি একটি সবুজ রঙের রঙিন কাগজ নিয়ে একটা তিন ইঞ্চি আর বাকিগুলো দুই ইঞ্চি পরিমাণে করে কেটে নিলাম। তারপর পিংক কালারের রঙিন কাগজটি নিয়ে এক ইঞ্চি বাই এক ইঞ্চি করে বেশ কয়েকটি কেটে নিলাম।
- এবার আমি পিংক কালারের কেটে নেওয়ার টুকরা নিয়ে প্রথম একটি ভাঁজ পরে আরেকটি ভাঁজ দিয়ে নিলাম। তারপর কেচি দিয়ে কেটে ফুলের পাপড়ির ডিজাইন তৈরি করে নিলাম। এভাবে আমি বেশ কয়েকটি তৈরি করে নিলাম।
- এবার আমি সবুজ কালারের ২ ইঞ্চি পরিমাণে কেটে নেওয়া কাগজের টুকরো আড়াআড়িভাবে ভাঁজ করে ফুলের ডাটা তৈরি করে নিলাম। তারপর সর্বশেষ মাথায় ঘাম দিয়ে আটকে দিলাম। এভাবে আমি বারোটি ডাটা তৈরি করে নিলাম।
- তারপর আমি সবুজ কালারের ৩ ইঞ্চি পরিমাণে কেটে নেওয়া কাগজের টুকরো আড়াআড়িভাবে ভাঁজ করে ফুলের বড় ডাটা তৈরি করে নিলাম। তারপর সর্বশেষ মাথায় ঘাম দিয়ে আটকে দিলাম।
- তো বন্ধুরা আমি ফুলটি তৈরি করার জন্য প্রায় ১২ টি ফুলের পাপড়ি ও ১২ টি ডাটা এবং সবগুলো ফুল একটি বড় ডাটা আটকানোর জন্য বড় ডাটাটি নিলাম।
- এবার আমি বড় ডাটা এবং ছোট ডাটা গুলো উপরে কেচি দিয়ে চার ভাগে কেটে নিলাম এর উপরে ফুলের পাপড়ি গুলো বসানোর জন্য।
- এরপর ডাটা গুলোর উপর অংশে ঘাম লাগিয়ে এর মধ্যে এক এক করে সবগুলো পাপড়ি সবগুলো ডাটার মধ্যে লাগিয়ে নিলাম।
- তারপর আমি বড় ডাটাটি নিয়ে এর মধ্যে ঘাম লাগিয়ে প্রথমে চারটি ফুল লাগিয়ে নিলাম।
- এরপর আমি আবারো ডাটাটির মধ্যে ঘাম দিয়ে আরো চারটি ফুল এর মধ্যে সুন্দর করে সাজিয়ে লাগিয়ে নিলাম।
- তারপর আমি আবারো বড় ডাটাটির মধ্যে ঘাম লাগিয়ে সর্বশেষ আরো চারটি ফুল লাগিয়ে নিলাম। এভাবে আমার সবগুলো ফুল এক এক করে সাজানো হয়ে গিয়েছে।
- এবার আমি আবারো সবুজ কালারের রঙিন কাগজ নিয়ে তিনটি পাতা তৈরি করে নিলাম। এরপর বড় ডাটাটির মধ্যে ঘাম লাগিয়ে এক এক করে তিনটি পাতা লাগিয়ে নিলাম।আমার ফুলের স্টিকটি সম্পন্ন হবে তৈরি হয়ে গেলো।
এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্ত
@isratmim
আমি নিজেও পোস্টের ভিন্নতা আনার জন্য অনেক সময় রঙিন কাগজ দিয়ে কিছু বানানো চেষ্টা করি। আপনি খুব চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক বানিয়েছেন। আপনার ফুলের স্টিক বানানো অসাধারণ হয়েছে। কাগজের ফুল গুলো দেখে মনে হচ্ছে বাস্তবে ফুলের মত। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক বাড়ানোর জন্য।
আপু আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর রঙিন ফুলের ড্রাই পোস্ট শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের ফুল দেখতে খুবই অসাধারণ লাগছে। দেখে মনে হচ্ছে আপনি খুব দক্ষতার সাথে ফুলগুলো তৈরি করেছেন। আপুকে ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
সু স্বাগতম আপু।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব সুন্দর একটি ফুলের স্টিক বানিয়েছেন দেখতে খুব সুন্দর হয়েছে । অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার তৈরি করা এই ফুলের স্টিক একদম অসাধারণ হয়েছে। এরকম সুন্দর একটি ডাই তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই ভালোভাবে এই ডাই তৈরি করেছেন এবং এর ডাই তৈরির ধাপ গুলো খুবই ভালোভাবে তুলে ধরেছেন।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকের রঙিন কাগজ দিয়ে খুব দারুন একটি ফুলের স্টিক তৈরি করেছেন। আর ফুলের এই স্টিক তৈরির প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।
চমৎকার মন্তব্য করেছেন। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ফুলের স্টিক তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এভাবে যে কোন কিছু তৈরি করলে, এমনিতেই দেখতে অনেক ভালো লাগে। আমি তো এরকম জিনিস গুলো তৈরি করতে অনেক পছন্দ করি, আর দেখতেও খুব পছন্দ করি। আপনি ধাপ গুলো অনেক সুন্দর করে শেয়ার করেছেন, যা দেখে যে কেউ এটা তৈরি করতে পারবে।
চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপু রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক খুব চমৎকার হয়েছে দেখেতে।ফুলদানীতে সাজিয়ে রেখেছেন দেখতে দারুন লাগছে।এ ধরনের কাজ সময় ও ধৈর্য ধরে করতে হয়।আপনি সময় নিয়ে সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করলেন। ধন্যবাদ জানাই আপনাকে।
রঙিন কাগজের ফুলের স্টিক তৈরি দেখেই ভীষন ভালো লাগলো। ফুলের পাপড়ি গুলো দেখতে অসাধারন লাগতেছে। সম্পুর্ন নতুন একটি ফুল তৈরি করেছেন। দেখে ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে আপু।
রঙিন কাগজের চমৎকার ফুলসহ স্টিক তৈরি করেছেন। এধরনের কাজগুলো ক্রিয়েটিভ কাজের অন্তর্ভুক্ত। বেশ সময় এবং ধৈর্য নিয়ে কাজটি করেছেন বোঝাই যাচ্ছে, আর দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে।
আপনাদের এই চমৎকার কাজগুলো আমার বাংলা ব্লগকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। জারি রাখুন চমৎকার কাজগুলো।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
এই সুন্দর ফুল গুলো দেখে আমি তো অনেক মুগ্ধ হলাম। রঙিন কাগজ দিয়ে এভাবে ফুল তৈরি করলে একেবারে বাস্তবিক মনে হয়। একগুচ্ছ হওয়ার কারণে অনেক ভালো লেগেছে দেখতে। চমৎকার ফুলের স্টিক তৈরি করার কারণে অনেক ভালো লেগেছে। আর আপনার এই ফুলের স্টিক তৈরি করার ধাপ দেখে যে কেউ এটা তৈরি করতে পারবে। এটা সাজিয়ে রাখলেও অনেক ভালো লাগবে।