নাটক রিভিউ || "তোমার পিছু ছাড়বো না" নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভাল আছি। আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। নাটকের নাম হচ্ছে "তোমার পিছু ছাড়বো না"। নাটকটির কিছু কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম। সেগুলো ভালোই লেগেছে এবং বেশ মজা পেয়েছি তাই পরে সম্পূর্ণ নাটকটি দেখেছি।

IMG-20231010-WA0008.jpg

নাটক রিভিউ
নাটকের নামতোমার পিছু ছাড়বো না
রচনামোহাম্মদ মিফতাহ আনান
পরিচালনায়মোহাম্মদ মিফতাহ আনান
প্রযোজকশেখ শাহেদ আলী
অভিনয়েফারহান আহমেদ জোভান এবং তাসনিয়া ফারিন সহ আরো অনেকে।
সময়কাল৪১:৩৫ মিনিট।
প্রযোজনায়CMV

IMG-20231010-WA0002.jpg

কাহিনী সংক্ষেপ
নাটকের শুরুতেই তাসনিয়া ফারিনের বখাটে ক্যারেক্টারের কিছু দৃশ্য দেখা যায়। তখনই জোভান কাঁদতে কাঁদতে হেঁটে যাচ্ছে। ফারিন তখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। জোভান তখন বলে তার টাকা ছিনতাই হয়েছে। এখন সে টাকা ছাড়া বাসায় গেলে তার মা তাকে বকা দিবে। জোভান এখানে খুব সহজ সরল একজন মানুষের ক্যারেক্টারে থাকে।

IMG-20231010-WA0004.jpg

IMG-20231010-WA0005.jpg

তখন ফারিন বলে সে তার টাকা গুলো উদ্ধার করে দিবে। এবং সে যায় টাকা গুলো উদ্ধার করতে। তারপর সে টাকার ব্যাগ টি উদ্ধার করে জোভান কে ব্যাগ টি দিয়ে দেয়। জোভান এটা দেখে খুবই খুশি হয় এবং সে ফারিনকে সুপার ওমেন বলে। তারপর টাকার ব্যাগ নিয়ে বাসায় ফিরে। কিন্তু যখন তার মা ব্যাগ টি খুলে তখন দেখে ব্যাগে টাকা নেই। তারপর তার মা তাকে বের করে দিয়ে টাকা নিয়ে তরপর আসার জন্য।

IMG-20231010-WA0000.jpg

এরপর সে ফারিনের কাছে গিয়ে বলে তার টাকা দেওয়ার জন্য। তখন ফারিন খুব হাসে এবং বলে, "টাকা তো আমি আমার জন্য উদ্ধার করেছি"। কিন্তু জোভান বারবার বলতে থাকে তার টাকা দেওয়ার জন্য। সে টাকার জন্য সারা দিন রাত ফারিনের পিছনে ঘুরতে থাকে। এক পর্যায়ে ফারিন বিরক্ত হয়ে টাকা গুলো দিয়ে দেয়।

IMG-20231010-WA0010.jpg

IMG-20231010-WA0003.jpg

তারপর দিন সকালে জোভান ফারিনকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু ফারিন মেনে নেয় না। এবং সবসময় তাকে ইগনোর করে। কিন্তু জোভান তাও ফারিনের পিছু ছাড়ে না। তারপর একদিন ফারিন তাকে ডিম খাওয়ার চ্যালেঞ্জ দেয়। তাকে ৫০ টা ডিম খাওয়ার চ্যালেঞ্জ দেয়। জোভান অনেক চেষ্টা করে কিন্তু পারে না। বরং সে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে আরও একটি চ্যালেঞ্জ দেয় যে রাস্তায় ছিনতাই করার জন্য। এখানে বেশ কিছু হাসির দৃশ্য দেখা যায়। তবুও জোভান চেষ্টা করেই যায়। এবং এক পর্যায়ে ফারিন মেনে নেয়। কিন্তু জোভান তাকে বাসায় নিয়ে আসলে তার মা ফারিন কে অনেক অপমান করে। এরপর জোভানও বাসা থেকে বের হয়ে যায় এবং পরে তারা কাজী অফিসে গিয়ে বিয়ে করে।

IMG-20231010-WA0001.jpg

IMG-20231010-WA0007.jpg

IMG-20231010-WA0009.jpg

বিঃদ্রঃ সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।

নিজস্ব মতামত
প্রথমত নাটকের গল্পটা আমার কাছে খুব ইউনিক লেগেছে। আর এটি একটি কমেডি ধরনের নাটক। কমেডি নাটক গুলো আমার কাছে বরাবরই ভালো লাগে। আর নাটকে দুইজনের অভিনয় টাও খুবই ভালো লেগেছে। তাসনিয়া ফারিন তো খুবই ট্যালেন্টেড একজন অভিনেত্রী। বিশেষ করে তার অভিনয় টা খুব ভালো লেগেছে। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ক্যারেক্টারে তাকে দেখা যায় এই নাটকে। এতিম হয়ে বেড়ে উঠার কারণে রাস্তার মানুষ গুলো বিপথে চলে যায় সেদিক টা এই নাটকে ফুটে উঠেছে। এতিম না হলে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা পেলে তারাও একজন ভালো মানুষ হতে উঠবে। রাস্তার মানুষ হলেও ভালবাসা পেলে তারাও একজন ভালো মানুষ হতে উঠতে পারে এই বিষয়টিও ফুটে উঠেছে। যদিও নাটকের শিক্ষণীয় বিষয় কম তবে নাটকটি খুব হাসির একটি নাটক তাই দেখেও খুব এনজয় করেছি।
রেটিংস
১০/৮

নাটকের ইউটিউব লিংক

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

এই নাটকটি আমি বেশ কিছুদিন আগে দেখেছি এবং ডিভিউ শেয়ার করেছিলাম। আজকে আবার যখন আপনার পোস্ট পড়ছিলাম তখন সেই স্মৃতিগুলো মনে পড়ছিল। নাটকটি সত্যিই দারুন ছিল। যদিও মেয়েটির সাথে তার কোন মিল ছিল না। তবুও ভালোবেসে ছিল। যাইহোক শেষে দুজনে এক হতে পেরেছে এটা দেখে ভালো লেগেছে।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

নাটকটি আমি দেখেছি আপু। আর একা একা হেসেছি।বেশ মজা পেয়েছি নাটকটি দেখে।দুজনের অভিনয় খুব সুন্দর হয়েছে।আপনার করা নাটকের রিভিউটি পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু নাটকের রিভিউটি শেয়ার করার জন্য।

 3 years ago 

নাটকটি দেখে আমার কাছেও বেশ ভালো লেগেছে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

দারুণ একটি নাটক রিভিউ করেছেন আপু ৷ আমিও নাটকটি দেখেছি , বেশ মজার একটি নাটক ৷ আমারও অনেক ভালো লেগেছে ৷ আপনার রিভিউ পড়ে আবারও অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে নাটকটি রিভিউ করার জন্য ৷

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। নাটকটির মাঝে সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। আসলে এতিমেরা কত যে কষ্টে জীবন যাপন করে তা কিছুটা নাটকে দৃশ্যে দেখা যায় । নাটক দৃশ্যপট, চরিত্র এবং সংলাপ সত্যি বেশ অসাধারণ। আপনার নাটক রিভিউ অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর নাটক আমাদের মাঝে রিভিউ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

চমৎকার একটি নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করেছেন আপু। নাটকটির রিভিউ পড়ে খুব ভালো লাগলো। যদিও নাটকটি আগে দেখিনি। এ ধরনের কমেডি নাটক গুলো দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ সুন্দর এই নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন এই ধরনের কমেডি নাটক গুলো দেখতে আমার কাছে ও খুব ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

জোভান এবং ফারিন এর নাটক আমার খুব ভালো লাগে, বিশেষ করে ফারিনের কোন নাটক আমি মিস করি না, রিভিউটা পরলাম ভালো লাগলো এই নাটকটা আমি সময় পেলে দেখে নেব।

 3 years ago 

সময় পেলে নাটকটি দেখবেন। আশা করি আপনার কাছে ভালো লাগবে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করে শেয়ার করেছেন ।তোমার পিছু ছাড়বো না নাটকটি এর আগে আমি দেখেছি আসলে নাটকটি বেশ রোমান্টিক একটি নাটক। কমেডি নাটক দেখতে আমার কাছে সত্যি বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

নাটকটি অবশ্য আমার দেখা হয় নি৷ তবে আপনি বেশ দারুণ ভাবে নাটকটির মূলভাব তুলে ধরেছেন। নাটক এর গল্পটা বেশ ইউনিক। আপনিও দারুণভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। বেশ ভালো লাগলো আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমি নাটক দেখতে অনেক বেশি পছন্দ করি, আর নাটকের রিভিউ পোস্ট পড়তে আরও বেশি ভালো লাগে। এই নাটকটা আমি দেখেছিলাম এবং আমার কাছে এই নাটকটা দেখতে খুব ভালো লেগেছে। আর এখন আজকে আপনার রিভিউ পোস্টের মাধ্যমে আবারো নাটকটা দেখতে পেরে অনেক ভালো লাগলো আমার কাছে। নাটকের কাহিনীটা কিন্তু অসম্ভব দারুন ছিল এটা বলতে হয়।

 3 years ago 

নাটকটি আমার কাছেও দেখতে বেশ ভালো লেগেছে। আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65702.12
ETH 1927.31
USDT 1.00
SBD 0.38