গাঁদা ফুলের সৌন্দর্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। কয়েকদিন আগে একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম। এবং সেখানে বিভিন্ন ধরনের গাঁদা ফুল দেখেছি। সেই গাঁদা ফুলগুলোর কয়েকটি ফটোগ্রাফি আজকের শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।


আজকে আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের গাঁদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি। আসলে শীতকালে বিভিন্ন ধরনের ফুল ফুটলেও শীতকালে গাঁদা ফুলের সৌন্দর্য অন্যরকম লাগে। প্রায় কমবেশি সব জায়গায় নানান ধরনের গাঁদা ফুল ফুটতে দেখা যায়। বর্তমানে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের গাঁদা ফুল দেখা যায়। যেগুলো দেখতেও ভীষণ ভালো লাগে।

1000038954-01.jpeg

উপরের এই ছবিটিতে যে গাঁদা ফুলটি দেখা যাচ্ছে এই ধরনের গাঁদা ফুল গুলোও ভীষণ ভালো লাগে। পাপড়ি গুলোর মধ্যে দুটি রঙের মিশ্রণে ফুটে উঠে এগুলো। ফুলের পাপড়ি গুলোর নিচের দিকে অনেকটা অংশ হলুদ রঙের এবং উপরের দিকে কিছুটা অংশ কমলা রঙের। এই দুই রঙের কম্বিনেশন টা দারুন লাগে আমার কাছে।

এই ধরনের গাঁদা ফুল গুলো একদমই কমন। শীতকালে বেশিরভাগ জায়গায় এই ধরনের গাঁদা ফুল গুলোই দেখা যায়। এগুলো প্রায় হলুদ এবং কমলা এই দুই রঙের দেখা যায়। এগুলোতে পাপড়ি অনেক থাকে, যার কারণে ফুলগুলো দেখতেও বেশ বড় দেখা যায়। এগুলোও বেশ সুন্দর লাগে দেখতে।

1000038948-01.jpeg

এটি হচ্ছে হলুদ রংয়ের। এই ফুলটির পাপড়ি সবগুলো এখনো ফুটে নি। মাঝখানে সবুজ রঙের না ফুটা পাপড়ি গুলো বেশ ভালো লাগছে দেখতে। সবগুলো পাপড়ি ফোটার পর আরও বেশি সুন্দর লাগে। আসলে শীতকালে যত রকমের ফুল ফুটুক না কেন গাঁদা ফুল না থাকলে অসম্পূর্ণ লাগে।

1000038960-01.jpeg

নিচের এই ছবিটিতে বেশ কয়েক রকমের গাঁদা ফুলের ফটোগ্রাফি একসাথে করেছি। বিভিন্ন রকমের ফুলগুলো একই ফ্রেমে দেখতে ভালই লাগছে। লাল হলুদ এবং কমলা রঙের বিভিন্ন ধরনের ফুলগুলো মনোমুগ্ধকর। আমাদের বাসা থেকে কাছেই একটি জায়গা রয়েছে যেখানে বিভিন্ন রকমের ফুল লাগানো হয়ে থাকে সৌন্দর্যের জন্য। বিশেষ করে অনেক রকমের গাঁদা ফুল লাগানো হয় শীতকালে। আমি কয়েকদিন আগে সেখানে ঘুরতে গিয়ে ফটোগ্রাফি গুলো করে এনেছি।

1000038958-01.jpeg

এগুলো আবার কিছুটা অন্য ধরনের। এগুলোও হলুদ এবং কমলা এই দুই রঙের দেখা যায়। এই ফুলগুলোর পাপড়ি গুলো বেশ সুন্দর। এগুলোও বেশ দারুন লাগে দেখতে।

1000038953-01.jpeg

এই গাঁদা ফুল এবং আগের ফটোগ্রাফির গাঁদা ফুল একই ধরনের। শুধুমাত্র রঙের পার্থক্য। এগুলো কিছুটা লাল রঙের। সম্পূর্ণ লাল ও না কিছুটা খয়েরী রংয়ের ফুল গুলো।

1000038951-01.jpeg

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

গাঁদা ফুলের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছেন সাথে তার তার বর্ণনা দিয়েছেন। গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই অসাধারণ লাগছে। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

গাঁদা ফুলের সৌন্দর্য অতুলনীয় সত্যি কথা বলতে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। শীতকালের সময় এই ফুলগুলি চমৎকারভাবে ফুটে উঠে। আপনি অনেক সুন্দর করে বর্ণনা করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি বিভিন্ন ধরনের গাঁধা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটি ভিন্ন ধরনের গাঁধা ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। তবে লাল হলুদ ও লাল হলুদের মিশ্রণ ফুলটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

লাল হলুদ ও লাল হলুদে মিশ্রণের ফুল টি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার কাছে খুবই ভালো লাগলো ভাইয়া। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। আসলে আপু ফুলের মধ্যে গাঁদাফুলের তুলনা হয় না। আপনার বিভিন্ন ধরনের গাঁদাফুল গুলো দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

শীতকাল আর গাঁদা ফুল একে অন্যের পরিপুরক। শীতকাল গাঁদা ফুল ছাড়া ভাবাই যায় না। আপনি আজ বিভিন্ন রকমের গাঁদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে ফটোগ্রাফিগুলো। তবে শেষের গাঁদা ফুলের রংটা যেমন সুন্দর ফটোগ্রাফিটিও বেশ সুন্দর । ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেক ধরনের গাদা ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। আসলে গাদা ফুল আমার কাছে খুব ভালো লাগে। শীতকালে গাদা ফুলের সৌন্দর্যের সাথে অন্য কোন কিছু তুলনা হয় না অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

গাঁদা ফুলের সৌন্দর্য আসলেই আমাদেরকে মুগ্ধ করে দেয়। শীতকালে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে গাঁদা ফুল দেখতে পাওয়া যায়। আমার কাছে সব থেকে ভালোলাগে রক্ত গাঁদা ফুলগুলো।

 2 years ago 

ঠিক বলেছেন গাঁদা ফুলের সৌন্দর্য আসলে আমাদেরকে মুগ্ধ করে দেয়। চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আজকে আপনি আমাদের সঙ্গে দারুন কিছু ভিন্ন ধরনের গাঁদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। গাঁদা ফুল আমার ভীষণ পছন্দের একটি ফুল। গাঁদা ফুলের গন্ধও ভীষণ ভালো লাগে। সবগুলো গাঁদা ফুলের ফটোগ্রাফিই অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে আমার কাছে লাল রঙের গাঁদা ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

গাদাঁ ফুলের গন্ধ আমার কাছে বেশি ভালো লাগে। হলুদ আর খয়েরী রঙের গাদাঁ ফুল দেখতেও সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য 🌼

 2 years ago 

হলুদ আর খয়েরি রং এর ফুল আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38