রেসিপি || মচমচে এবং সুস্বাদু ফ্রেঞ্চ ফ্রাই

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এর রেসিপি। এই রেসিপিটি আমি প্রথমবারের মতো তৈরি করেছি। এর আগেও একবার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছিলাম। তবে ওইভাবে করলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। আর আজকে যে পদ্ধতি টা আপনাদের সাথে শেয়ার করব এভাবে খুবই কম সময়ে এবং অল্প উপকরণে এটি তৈরি করা যায়। আর এটি বেশ মচমচেও হয়। খেতেও খুবই ভালো লাগে। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20231028-WA0002.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • আলু
  • আটা
  • লবণ
  • গোলমরিচ গুঁড়ো

IMG-20231027-WA0012.jpg

ধাপ - ১
  • প্রথমে ৩ টি মাঝারি সাইজের আলু চিকন স্লাইস করে কেটে নিয়েছি।

IMG-20231027-WA0001.jpg

ধাপ - ২
  • তারপর সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি।

IMG-20231027-WA0011.jpg

ধাপ - ৩
  • লবণ দিয়ে ভালোভাবে মাখার পর বের হওয়া পানিগুলো ফেলে দিব।

IMG-20231027-WA0003.jpg

ধাপ - ৪
  • তারপর স্লাইস করা আলু গুলো আলাদাভাবে দুটি বাটি তে নিয়ে নিয়েছি। যেটুকু ভাজবো সেই পরিমাণ আলু আলাদা করে নিয়েছি।

IMG-20231027-WA0000.jpg

ধাপ - ৫
  • তারপর পরিমাণ মতো আটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। খেয়াল রাখতে হবে লবণের পানি টা যেনো না থাকে।
IMG-20231027-WA0015.jpgIMG-20231027-WA0006.jpg
ধাপ - ৬
  • এরপর গরম তেলে আটা দিয়ে মেখে রাখা আলু গুলো ভালোভাবে ভেজে নিয়েছি।

IMG-20231027-WA0002.jpg

ধাপ - ৭
  • খুব বেশি সময় ধরে ভাজা যাবেনা। এক থেকে দুই মিনিট ভাজার পর চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তারপর আবারো কিছু সময় ধরে সেগুলো ঠান্ডা করে নিতে হবে।
IMG-20231027-WA0013.jpgIMG-20231027-WA0004.jpg
ধাপ - ৮
  • ঠান্ডা হওয়ার পর আলু গুলো আবারো গরম তেলে ভালোভাবে ভেজে নিব।

IMG-20231027-WA0005.jpg

ধাপ - ৯
  • আলু গুলো লাল লাল হয়ে এলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।

IMG-20231027-WA0014.jpg

ধাপ - ১০
  • সবশেষে পরিমাণ মতো গোল মরিচ গুঁড়ো ফ্রেঞ্চ ফ্রাই এর উপর ছিটিয়ে দিতে হবে।

IMG-20231028-WA0000.jpg

IMG-20231028-WA0001.jpg

IMG-20231027-WA0009.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

অসাধারণ একটি রেসিপি শেয়ার করলেন আপু অনেক ভালো লেগেছে দেখে। কারণ একেক জনের রেসিপির ধরণ এক এক রকমের। তাই রেসিপি গুলো দেখে শিখে নেওয়া যায়। পরবর্তীতে বাসায় তৈরি করার সুযোগ হয়। আপনার ফ্রেন্স ফ্রাই রেসিপিটি আমার অনেক ভালো লেগেছে। আশা করি আপনার রেসিপিটি দেখে একদিন বাসায় তৈরি করে নিতে পারব।

 3 years ago 

আমার রেসিপি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ফ্রেন্স ফ্রাই পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।আপনার ফ্রেন্স ফ্রাই গুলোর রংটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং মনে হচ্ছে অনেক ক্রিস্পি হয়েছে। রেসিপিটি তৈরীর বর্ণনা অনেক সুন্দর ভাবে দিয়েছেন। মনে হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাই হাতে নিয়ে সস ভরিয়ে খাই হি হি হি।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

মচমচে এবং সুস্বাদু ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে।ধাপ গুলো দেখে লিখতে পারলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন আপনি ফ্রেঞ্চ ফ্রাই গুলো খেতে খুবই সুস্বাদু হয়েছিল। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ।

 3 years ago 

আপু আপনার ফ্রেঞ্চ ফ্রাই দেখে জিভে জল চলে আসলো।আমি ফ্রেঞ্চ খেতে খুবই পছন্দ করি এমনকি আমার ছেলের কাছেও খুব পছন্দ। আমি অনেক আগে একবার বানিয়েছিলাম। আপনার উপস্থাপনা দেখতে লোভনীয় দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ফ্রেঞ্চ ফ্রাই আমারও খুব পছন্দের খেতে ভীষণ পছন্দ করি। আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ ।

 3 years ago 

বাহ আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই । আপনি যেভাবে দেখিয়েছেন খেতেও নিশ্চয়ই খুবই মজা হয়েছে । এরকম মচমচে ফ্রাই খেতে তো ভালোই লাগে । ধাপে ধাপে খুব সুন্দর করে দেখিয়েছেন আপনি ।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ফ্রেন্স ফ্রাই দেখলে যেন কোন ভাবেই লোভ। রেস্টুরেন্ট থেকে ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাবার থেকে এইভাবে বাড়িতে তৈরি করে খাওয়াই ভালো। আমিও মাঝে মাঝে বাড়িতে ফ্রেন্স ফ্রাই তৈরি করে খাই।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ফ্রেঞ্চ ফ্রাই এর রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে।আপনি খুব মুচমুচে করে ফ্রেঞ্চ ফ্রাই গুলো ভেজে নিলেন।আমিও বাসায় করি ছেলের জন্য। খুব মজা করে খেয়ে নেয় আসলে।বাসায় এতো মজা করে বানানো হলে বাইরে থেকে না খাওয়াই ভালো। ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মতব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ফ্রেঞ্চ ফ্রাই আমার অনেক পছন্দ। আপনার রেসিপিটা দেখেই টেস্ট করতে ইচ্ছা করছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ফ্রেঞ্চ ফ্রাই খুব সহজেই তৈরি করা যায়। তবে এই রেসিপিটা খাওয়ার মজা হচ্ছে টমেটো সসের সাথে, কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে হয় সেটা আমাদেরকে দেখিয়েছেন এবং সবশেষে টমেটো সস এর সাথে পরিবেশন করেছেন অনেক লোভনীয় লাগছে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন টমেটো সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার মজাটাই আলাদা। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 65412.92
ETH 1965.40
USDT 1.00
SBD 0.37