ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। যদিও আমি ফটোগ্রাফি তেমন ভালো করতে পারিনা। তবে তাও ফটোগ্রাফি করার চেষ্টা করি। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
প্রথম

এই ফুলটি মোটামুটি আমাদের সবার কাছেই পরিচিত। এটি হচ্ছে লেবু গাছের ফুল। ফুলগুলো দেখতে খুবই সুন্দর। বিশেষ করে সাদা রঙের হওয়ায় আমার কাছে বেশ ভালো লাগে। মাঝখানের হলুদ অংশটুকুও খুব ভালো লাগে দেখতে। এই ফটোগ্রাফির মধ্যে ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে এখানে লেবু গাছের ফুলের কলি ফুল এবং লেবু একসাথে দেখা যাচ্ছে। সবগুলো জিনিসকে একসাথে করার জন্যই ফটোগ্রাফিটি ক্যাপচার করেছি।

1000011101-01.jpeg

দ্বিতীয়

এগুলো এক ধরনের বন্য ফুল। তাই এগুলোর নাম জানা নেই। তবে ফুলটি দেখতে খুবই সুন্দর। আমি বেশ কিছু দিন আগে আমার ফ্রেন্ডদের সাথে একজায়গায় ঘুরতে গিয়ে এই ফুল গুলো দেখেছিলাম। তারপর সবাই ফুল গুলো হাতে নিয়ে ফটোগ্রাফিটি করেছি। যদিও গাছ থেকে ফুল ছিড়া আমার পছন্দ না তবে এই ফুলগুলো কেন জানি একটু বেশি ভালো লাগে তাই নিয়েছিলাম।

27493-01.jpeg

তৃতীয়

এই ফুল গুলোর নাম আমার জানা নেই। ফুলগুলো দেখতে কেমন বলেন তো?? দেখতে যেমনই হোক না কেন এই ফুলগুলোর পুরোটাই কাঁটা। ফুলের কালার টা বেশ সুন্দর। হলুদ এবং কমলা দুইটি রংয়ের হয়ে থাকে। তবে না আছে কোনো গন্ধ না আছে ফুলের নমনীয়তা। আমি এই ফুল গুলো এর আগে কখনো দেখিনি।

1000011398-01.jpeg

চতুর্থ

ফুলগুলো মোটামুটি ভালোই ফুটে। মনে হয় যেন পুরো গাছেই ফুল। এই ফুলগুলো আমি দেখেছিলাম একটি সূর্যমুখী ফুল বাগানের চারদিকে লাগানো। যেনো কেউ বাগানের মধ্যে ঢুকতে না পারে। তাদের বুদ্ধি টা বেশ সুন্দর। ফুল দিয়েই রাস্তা আটকে দিয়েছে। ফুলের মধ্যে কাটা হওয়ার কোনোভাবেই স্পর্শ করা যায় না।

1000011400-01.jpeg

পঞ্চম

এগুলো হচ্ছে পাতাবাহার গাছের ফটোগ্রাফি। পাতাগুলোর মধ্যে প্রায় তিনটি রং দেখা যায়। খয়েরি রঙের চারদিকে সবুজ রংটা খুবই ভালো লাগে দেখতে।

1000017442-01.jpeg

ষষ্ঠ

এগুলো হচ্ছে এই পাতাবাহার গাছের ছোট বা কচি পাতা। ছোট ছোট জিনিস গুলো দেখতে খুবই ভালো লাগে। পাতাগুলোর সবুজের মাঝখানে খয়েরি রংটা খুব ভালোভাবে ফুটে উঠে। কচি পাতাগুলোই সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখতে।

1000017443-01.jpeg

সপ্তম

কাঠগোলাপ ফুল বরাবরই আমার পছন্দ। যেহেতু পছন্দ এবং ছাদে গাছ থাকার কারণে প্রায় সময় আমি এই ফুলটির ফটোগ্রাফি করি। যা আমার কাছে ভীষণ ভালো লাগে। কাঠগোলাপ ফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে এই গোলাপি রঙের গুলো একটু বেশি পরিমাণে ফোটে। ফুটলে সব একসাথে পুরো গাছে ফুটে থাকে। এগুলো সবসময় একসাথেই ফুটে।

1000021541-01.jpeg

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

কে বলেছে আপনি তেমন ফটোগ্রাফি করতে পারেন না। আপনি তো বেশ চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো পাতা বাহারের ফটোগ্রাফি ও কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি। সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর করে বর্ণনা দিয়ে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু সত্য বলছি আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে কিন্তু আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। এক কথায় অসাধারন কিছু ফটোগ্রাফি আপনি আমাদেরে সাথে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলোর কোনটা রেখে কোনটা নিয়ে যে কথা বলবো সেটাই বুঝতে পারছি না। শুধু চোখ দিয়ে দেখেই যাচিছ।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

প্রথম ফটোগ্রাফিটি দেখে সত্যিই আমি মুগ্ধ হলাম। মনে হচ্ছে কোন প্রফেশনাল ফটোগ্রাফার আপনি। বন্য ফুলের ফটোগ্রাফি টি। এটাও বেশ ভালো লাগলো আমার। পাতাবাহার গাছের ফটোগ্রাফি অনেকে ভালো লাগে এবং দূর থেকে এত সুন্দর ভাবে ফুটে উঠে মনে হয় যেন তাকিয়ে থাকি। সর্বোপরি আপনি দারুন দারুন ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি করা দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম আমি।অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

একদম মুগ্ধ করার মতো ছিল আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো। এই ধরনের সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগে দেখতে। তাছাড়া আপনি আরো অন্যান্য সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। কাঠগোলা ফুল দেখতে খুবই সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

দারুন ছিল আপু আপনার রেনডম ফটোগ্রাফি গুলো। আপনি সুন্দর বর্ননার মাধ্যমে শেয়ার করলেন। আপনার মতো আমার ও কাঠ গোলাপ খুব পছন্দ।এই ফুল ফুটলে গাছ ভরে উঠে ফুলে।আর বন্য ফুলের সৌন্দর্য ও কিন্তু কন নয়।আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি দেখার মতো ছিল।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন ফটোগ্রাফি গুলো হালকা এডিট করেছেন যার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। বিশেষ করে প্রথমে বন্য ফুল এবং শেষের কাঠগোলাপের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। তবে আপনার ধারণ করা তিন নাম্বার ফটোগ্রাফি টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে তবে এই ফুলের নাম আমার জানা নেই । এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনিতো বেশ চমৎকার রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগলো। আমি নিজেও সপ্তাহে একবার ফটোগ্রাফি পোস্ট করা চেষ্টা করি। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো নাম না জানা ফুলের এবং কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি। আপনি এমনিতে বেশি চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। ধন্যবাদ ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আমাদের মাঝে।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম ভাইয়া। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64655.96
ETH 1868.96
USDT 1.00
SBD 0.38