টমেটো দিয়ে পুঁটি মাছের ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে রেসিপি পোস্ট শেয়ার করার। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করবো সেটি হচ্ছে পুঁটি মাছের ভুনা রেসিপি। পুঁটি মাছ এভাবে একসাথে ভুনা করলে বেশ ভালো লাগে খেতে। বিশেষ করে ভুনায় টমেটো এবং ধনিয়া পাতা ব্যাবহার করলে আরো সুস্বাদু লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20240201-WA0009.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • পুঁটি মাছ
  • পেঁয়াজ কুচি
  • কাচা মরিচ কুচি
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো
  • টমেটো
  • রসুন বাটা
  • লবণ
  • ধনিয়া পাতা কুচি

IMG-20240201-WA0017.jpg

IMG-20240201-WA0004.jpg

ধাপ - ১
  • প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এরপর সেখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ভেজে নিয়েছি।

IMG-20240201-WA0016.jpg

ধাপ - ২
  • তারপর সেখানে পরিমান মত লবন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর সব কিছু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি।
IMG-20240201-WA0015.jpgIMG-20240201-WA0014.jpg
ধাপ - ৩
  • তারপর কয়েকটি টমেটো কুচি করে কেটে সেখানে দিয়ে দিয়েছি। তারপর আবারও সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি।

IMG-20240201-WA0013.jpg

ধাপ - ৪
  • এরপর কেটে পরিষ্কার করে রাখা পুঁটি মাছগুলো মসলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি।

IMG-20240201-WA0005.jpg

ধাপ - ৫
  • এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে সবকিছু আবারো নেড়েচেড়ে নিয়েছি। এবং মাছ গুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।
IMG-20240201-WA0012.jpgIMG-20240201-WA0011.jpg
ধাপ - ৬
  • রান্না করা শেষে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।

IMG-20240201-WA0010.jpg

ধাপ - ৭
  • রান্না করা শেষে একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি।

IMG-20240201-WA0006.jpg

IMG-20240201-WA0007.jpg

IMG-20240201-WA0008.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

ছোট মাছ আমার অনেক বেশি ফেভারিট। ছোট মাছ খেতে আমার কাছে সত্যি খুব ভালো লাগে। বিশেষ করে পুঁটি মাছ গুলো আমার কাছে বেশি ভালো লাগে খেতে। টমেটো দিয়ে পুঁটি মাছের ভুনা তৈরি করলে এমনিতেই খুব সুস্বাদু হয়। আর এই রেসিপিটা আমি অনেকবার তৈরি করেছি। আর এটা গরম ভাত দিয়ে খেতে এত বেশি ভালো লাগে যে বলার মত না। সত্যি অনেক লোভ লাগিয়ে দিলেন আমার পছন্দের রেসিপি টা দেখিয়ে। পুরোটা আমাদের মাঝে সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

এটা ঠিক পুটি মাছ এভাবে ভুনা করে খেতেও আমার কাছেও বেশ ভালো লাগে।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

টমেটো দিয়ে মজাদার পুঁটি মাছের ভুনা রেসিপি😋😋।দেখতেই কি যে মজাদার লাগছে খেতে মনে হয় অনেক সুস্বাদ ছিলও। শীতের মধ্যে পুঁটি মাছ খেতে পারলে আসলেই মজার লাগতো।রেসিপির রং টা দারুণ। অনেক ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

পুঁটি মাছ ভাজা খাওয়া হয় সব সময়। তবে এভাবে টমেটো দিয়ে ভুনা করলেও খেতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর ভাবে দারুন একটি রেসিপি তৈরি করেছেন আপু। দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল।

 2 years ago 

হ্যাঁ আপু পুটি মাছ ভেজে খেতেও খুবই ভালো লাগে আমার কাছে। তবে এভাবে ভুনা করলে ও খেতে সুস্বাদু হয়। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বেশ মজাদার ও লোভনীয় রেসিপি আপু। দেখেইতো খেতে ইচ্ছে করছে। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর শীতকালে যে কোন রেসিপি মজাদার হয়ে উঠে টমেটো আর ধনেপাতার জন্য। এ দু'টো যে কোন তরকারীর স্বাদ দ্বিগুন করে। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

এমনিতেই আমি টমেটো খুব পছন্দ করি আপু। আর আধাপাকা টমেটো যদি রান্না করা হয় মাছ অথবা মাংসের সাথে তাহলে খুবই টেস্ট হয় সে তরকারি। হয়তো বলতে পারেন মাংসের সাথে টমেটো দেয় কেউ? অবশ্যই দেওয়া যায়। তবে যাই হোক ছোট মাছের সাথে টমেটোর রান্না কিন্তু আমার খুব ভালো লাগে। খুব সুন্দর একটা রেসিপি করেছেন আপনি বড় লোভনীয় ছিল।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

টমেটো দিয়ে পুঁটি মাছের ভুনা রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে। মন চাচ্ছে পাত্র থেকে একটি পুঁটি মাছ তুলে খেয়ে নিই।পাকা টমেটো দিয়ে রান্না করা যেকোন রেসিপিই আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

এই ধরনের দেশি পুটি মাছ গুলো খেতে আসলেই অনেক ভালো লাগে। গ্রাম অঞ্চলে বসবাস করার কারণে এগুলো নিয়মিত খাওয়ার সুযোগ হয়। টমেটো ব্যবহার করার ফলে এটা খেতে আরো বেশি সুস্বাদু হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে।

 2 years ago 

হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু।
সত্যি বলতে এভাবে পুঁটি মাছ ভুনা অনেকদিন খাওয়া হয়নি। দেখে সত্যিই খেতে ইচ্ছে করছে। তরকারির কালারটা দারুন এসেছে, আর আপনার উপস্থাপনা বরাবরই সুন্দর। অনেক ধন্যবাদ আপু চমৎকার রেসিপি উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

রেসিপি টির কালার এত সুন্দর হয়েছে কি বলব।অনেক লোভনীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর রেসিপি টি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61984.79
ETH 1763.17
USDT 1.00
SBD 0.38