কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। গত সপ্তাহে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম তাই এবার ভিন্ন কিছু ফটোগ্রাফি শেয়ার করছি। এই ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছি। যদিও আমি ফটোগ্রাফি তেমন ভালো করতে পারিনা। তবে তাও ফটোগ্রাফি করার চেষ্টা করি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
প্রথম
এটি হচ্ছে গাজানিয়া ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি টি বারান্দার গাছ থেকে করা। ফুলটির কালার বেশ সুন্দর। আর দেখতেও অনেক বেশি সুন্দর। বিশেষ করে পাঁপড়ি গুলো দেখে মুগ্ধ হওয়ার মতো। বারান্দার গাছ গুলো তে এরকম ফুল ফুটতে দেখলে ভালোই লাগে। বেশ কিছুদিন আগে এই ফটোগ্রাফিটি করেছিলাম। ফুলের গাছ গুলো খুব বেশি বড় হয় না। আর ছোট গাছ গুলো তে এরকম ফুল ফুটতে দেখতে বেশ ভালো লাগে।

1000005563-01.jpeg

দ্বিতীয়
এটি হচ্ছে মালবেরি ফলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি গুলো করেছিলাম আমার দাদুদের বারান্দার গাছ থেকে। গাছটাতে এবার অনেক মালবেরি ফল ধরেছে। গাছে লাল রঙের ফল গুলো দেখতে খুবই ভালো লাগে। আর এগুলো খেতেও অনেক সুস্বাদু। গাছের দিকে তাকালে মনে হয় যেন পাতার চেয়েও ফল বেশি ধরেছে। ফটোগ্রাফি গুলো দেখে হয়তো বুঝতেই পারছেন গাছে কত কত মালবেরি ফল হয়েছে। যেকোনো গাছে এরকম ফল হলে আমার ভীষণ ভালো লাগে দেখতে।

1000005678-01.jpeg

তৃতীয়

1000005552-01.jpeg

চতুর্থ
এটা এক ধরনের গাঁদা ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি টি পহেলা বৈশাখের দিন ঘুরতে গিয়েছিলাম সেদিন করেছি। যেহেতু শীতকাল শেষ তাই এখন ফুল গাছ অনেক গুলোই নষ্ট হয়ে যাচ্ছে দেখলাম। তবে তাও বেশ কয়েকটা গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। আর এগুলো বেশ দারুন লাগছে দেখতে। তাই আমি ফটোগ্রাফিটি করে নিয়েছি। এই জাতের গাঁদা ফুল গুলোর পাঁপড়ি দেখতে বেশ সুন্দর। আর ফুলের কালারটাও অসাধারণ। মাঝখানের কিছুটা অংশ হলুদ এবং বাকি অংশগুলো কমলা রঙের।

1000004801-01.jpeg

পঞ্চম
এই ফুলগুলো হচ্ছে চায়না রোজ। এটিও পহেলা বৈশাখের দিন ঘুরতে গিয়ে ফটোগ্রাফি করেছিলাম। আগে আমাদের বারান্দাতেও এই গাছগুলো ছিল তবে এখন নেই। ছোট ছোট এই ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর। এগুলো এই গোলাপি রং ছাড়াও আরো বেশ কয়েকটা রঙের হয়ে থাকে। ছোট ছোট ফুলগুলো বেশ ভালো লাগে দেখতে। আর অনেকগুলো ফুল একসাথে ফোটে। ফুলগুলো তেমন কোন গন্ধ নেই শুধুমাত্র দেখতেই সুন্দর।

1000004812-01.jpeg

ষষ্ঠ
এটি হচ্ছে কাঁচা কলার ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটি করেছিলাম আমাদের ছাদের কলা গাছ থেকে। গত বছর ছাদের এই কলা গাছে মোটামুটি ভালোই কলা হয়েছিল। কাঁচা অবস্থায় সবুজ সবুজ কলা গুলো দেখতে ভীষণ ভালো লেগেছে তাই আমি ফটোগ্রাফি করে রেখেছিলাম। গাছে থাকা অবস্থায় যেকোনো জিনিসই আমার কাছে ভীষণ ভালো লাগে দেখতে। বিশেষ করে এই কলাগুলো কাঁচা হওয়ার কারণে কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

IMG-20240413-WA0006.jpg

সপ্তম
এটি হচ্ছে পাখির বাসার ফটোগ্রাফি। এবার চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়ে এই ফটোগ্রাফিটি করেছিলাম। এবার পুরো মেলাতেই দেখলাম এই পাখির বাসা গুলো। এগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আমরা গাছের দোকানে ঢুকার সময় এই ফটোগ্রাফি টি করলাম। যদিও এই পাখির বাসা গুলো পুরো মেলাতেই দেখেছিলাম তবে বিভিন্ন দোকানে অনেক উঁচু জায়গায় ছিল। এখানে মোটামুটি নিচু জায়গায় ছিল আর দুটো একসাথে ছিল যার কারণে অনেক বেশি ভালো লাগছিল দেখতে। তাই ফটোগ্রাফিটি করে নিয়েছি।

1000002845-01.jpeg

ডিভাইস নেম:- Samsung Galaxy A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

ওয়াও অনেক সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি আজকে দেখলাম। যেগুলো দেখে আমি তো এক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম। কারণ আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অনেক বেশি মনোমুগ্ধকর। আপনার তোলা আজকের এই ফটোগ্রাফি গুলো যে দেখবে সেই মুগ্ধ হবে। মালবেরি ফল গাছে দেখছি অনেকগুলো মালবেরি ফল ধরেছে। সুন্দর সুন্দর ফুল গুলোর ফটোগ্রাফি ও খুব ভালো লেগেছে দেখতে। আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে এবং ধৈর্য ধরে করেছেন নিশ্চয়ই। ফটোগ্রাফির বর্ণনা ও ছোট করে তুলে ধরলেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

অনেকগুলো ফটোগ্রাফির সমন্বয়ে আপনি রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফির মধ্যে সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লাগছে। বিশেষ করে পাখির বাসা এর ফটোগ্রাফি ও কলার ফটোগ্রাফি টা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি খুবি সুন্দর হয়েছে। এত চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি খুব ভালো লাগলো। চট্টগ্রাম বাণিজ্য মেলায় পাখির বাসার ফটোগ্রাফি গুলো আমাদের ভালো লেগেছে। আর আপনার দাদুর বাসা বারান্দায় মালবেরি ফল গুলো দেখতে খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে এত চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

২য় এবং শেষ ফটোগ্রাফি দুটো বেশি ভালো লেগেছে আমার কাছে।মালবেরি অনেকটা তুত ফলের মতো যার পাতা রেশম পুকাকে খাওয়ানো হয়। সব মিলিয়ে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন।শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মালবেরি ফল তো কখনো দেখেনি! খেতে কেমন তাও জানি না! যাইহোক, আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম। বাবুই পাখির বাসার মতো এটাও সুন্দর হয়েছে।

 2 years ago 

মালবেরি ফল খেতে খুবই সুস্বাদু। খেতে আমার কাছে বেশ ভালই লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি বেশ চমৎকার সব ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি যাকে মালবেরি ফল বলছেন একে আমাদের গ্ৰামে টুতফল বলি। এই ফল খেতে অনেক ভালো লাগে। অনেক বছর পর এই ফল দেখে খুব ভালো লাগলো। আপনার দাদুদের বাসায় তাহলে খুবই মজাদার একটি ফলের গাছ রয়েছে। তাছাড়া বাকি ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি দেখছি ফটোগ্রাফিতে বেশ পারদর্শী। ফুলের ছবিগুলো অসম্ভব সুন্দর লাগছে। আপনার এই পোষ্টের মাধ্যমে অনেকগুলো ফুলের নাম জানতে পারলাম যেগুলো চিনতাম বাট নাম জানতাম না। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করলেন আপনি। প্রতিটি ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আপনাদের বাগান থেকে নেওয়া ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হলো। যখন বারান্দার বাগানে এত সুন্দর সুন্দর ফুল থাকে সেখানে সময় কাটাতে বেশ ভালো লাগে আপু। পহেলা বৈশাখের দিন ঘুরতে যেয়ে যে ফটোগ্রাফি গুলো সংগ্রহ করলেন প্রতিটি ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

পাখির বাসা গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। বাণিজ্য মেলায় গিয়ে এই ফটোগ্রাফি করেছেন জেনে ভালো লাগলো। বিভিন্ন সময়ের করা ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই ভালো লেগেছে আপু। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি।

 2 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38