কালার আর্ট // বৃত্তের মধ্যে প্রাকৃতিক দৃশ্যের একটি সিম্পল আর্ট।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে আমার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে একটি সিম্পল কালার আর্ট। এই আর্টটি হল একটি বৃত্তের মধ্যে প্রাকৃতিক দৃশ্যের একটি সিম্পল আর্ট। আজকের এই আর্টটি কিছুটা ভিন্ন ভাবে করার চেষ্টা করেছি। এই ধরনের আর্টগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে বিভিন্ন ধরনের ফুল, পাখি, প্রাকৃতিক দৃশ্য ও বিভিন্ন রকম জিনিস যেগুলো আর্ট করার পর চোখের দৃষ্টি সেখান থেকে সরানো যায় না। আজকে যে প্রাকৃতিক দৃশ্যের আর্টটি করেছি আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে।
তাহলে বন্ধুরা চলুন কিভাবে আমি এই প্রাকৃতিক দৃশ্যের কালার আর্টটি করেছি তা ধাপে ধাপে আপনারা দেখে আসবেন।
ড্রয়িংটির সর্বশেষ একটি ফটোগ্রাফি
- একটি কালো রঙের কাগজ
- রং পেন্সিল
- পেন্সিল কম্পাস
- কাটার।
- প্রথমে আমি কালো কাগজটি নিয়ে এর মধ্যে একটি রং পেন্সিল নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম।
- তারপর বৃত্তটির মাঝ বরাবর রং পেন্সিল দিয়ে একটি সরলরেখা অঙ্কন করে নিলাম।
- এবার আমি বৃত্তটির নিচের অংশে রং পেন্সিল দিয়ে কিছু উঁচা টিলা অঙ্কন করে নিলাম।
- তারপর বৃত্তটির মাঝখানে যে সরলরেখা অঙ্কন করেছি তার নিচ বরাবর পেন্সিল দিয়ে কিছু পানির চিত্র অঙ্কন করে নিলাম।
- এবার আমি বৃত্তটির উপরের অংশে রং পেন্সিল দিয়ে কিছু মেঘের চিত্র অঙ্কন করে নিলাম।
- তারপর বৃত্তটির নিচের অংশে যে স্থানে আমি উঁচু কিছু টিলা অংকন করেছি সেখান উপরের দিকে থেকে দুটো গাছ অঙ্কন করে নিলাম।
- তারপর আমি যে দুটি গাছ অঙ্কন করেছি সে গাছগুলোর সবুজ রং দিয়ে গাছের পাতাগুলো অঙ্কন করে দিলাম।
- এবার আমি বৃত্তটির নিচের একপাশ একটি নৌকা অংকন করে নিলাম। সেই সাথে বেশ কিছু উড়ন্ত পাখি অঙ্কন করে আমি আমার আজকে চিত্রাংকনটি সম্পন্ন করলাম।
এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপু আপনার বৃত্তের ভেতরে প্রাকৃতিক দৃশ্যের আর্ট চমৎকার হয়েছে। সত্যি আপু এধরণের আর্ট গুলো সব সময় ভালো লাগে।তবে এই আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপু বৃত্তের মধ্যে আপনার প্রাকৃতিক দৃশ্যের আর্টটি কিন্তু বেশ ভালো হয়েছে ।সিম্পল হলেও দেখতে বেশ চমৎকার লেগেছে আমার কাছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো বেশ ।ধন্যবাদ আপনাকে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
আপনি বৃওের মধ্যে চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন। যা দেখতে অনেক সুন্দর লাগছে। এবং আপনি খুবই সহজ উপায়ে প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু দারুন একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আর্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে করা হয় না। আপনি আজকে আর্টের ভিন্নতা আনার জন্য সাদা কাগজ ব্যবহার না করে কালো কাগজ ব্যবহার করেছেন এজন্য আপনার আর্টটি আরো বেশি ফুটে উঠেছে। বৃত্তের মাধ্যমে আর্টটি করার কারণে দেখতে ভালো লাগছে। খুব সুন্দর হয়েছেআর্টটি।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
প্রতি সিম্পল ভাবে আপনি আমাদের মাঝে একটি আর্ট দেখিয়েছেন। যেখানে কালো কালারের একটি কাগজের উপর বৃত্ত একে নিয়েছেন। এরপর বৃত্তের মাঝখানে গাছের দৃশ্য অংকন করে দারুন একটা দৃশ্য দেখানোর সক্ষম হয়েছেন। অতিশয় চমৎকার ছিল আপনার এই দক্ষতা সম্পন্ন আর্ট।
আরে বাহ্ খুব চমৎকার হয়েছে তো আপনার করা এই পেইন্টিংটা। আপনি বৃত্তের মধ্যে প্রাকৃতিক দৃশ্যের এই সিম্পল আর্টটি করেছেন। আসলে এরকম সুন্দর পেইন্টিং গুলো দেখলে চোখটা একেবারে জুড়িয়ে যায়। দৃশ্যটা দেখে তো আমি এক নজরে তাকিয়ে ছিলাম। পেইন্টিং করতে আমিও খুবই পছন্দ করি। আর আমার কাছে দেখতেও অনেক বেশি ভালো লাগে।
বৃত্তের মধ্যে প্রাকৃতিক দৃশ্যের আর্টটি আমার অনেক ভালো লেগেছে।যদিও এটি সিম্পল তবে দেখতে খুব দারুন লাগছে। ধন্যবাদ আপনাকে যথাযথভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
বৃত্তের মধ্যে প্রাকৃতিক দৃশ্যের আর্টটি আমার অনেক ভালো লেগেছে।যদিও এটি সিম্পল তবে দেখতে খুব দারুন লাগছে। ধন্যবাদ আপনাকে যথাযথভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য।