সূর্যমুখী ফুলের বাগানে কাটানো কিছু মুহূর্ত || শেষ পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

IMG-20240128-WA0003.jpg

আজকে আপনাদের সাথে ঘুরতে যাওয়ার মুহূর্ত শেয়ার করবো। কয়েকদিন আগে আপনাদের সাথে সূর্যমুখী ফুলের বাগানে কাটানো কিছু মুহূর্ত পর্ব এক শেয়ার করেছিলাম। গত পর্বের ফটোগ্রাফি গুলো আমি একটু ভিন্নভাবে সাজিয়ে শেয়ার করেছিলাম। সূর্যমুখী ফুল কলি থেকে একদম পরিপূর্ণ হয়ে ফুটে ওঠা পর্যন্ত বেশ কয়েকটি ধাপে অনেকগুলো ফটোগ্রাফি শেয়ার করেছি। আজকে সেখানে কাটানো আরো কিছু মুহূর্ত এবং বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG-20240128-WA0001.jpg

আজকে আপনাদের সাথে সূর্যমুখী ফুলের পুরো বাগানের ফটোগ্রাফি শেয়ার করেছি। বাগানের মধ্যে এতগুলো সূর্যমুখী ফুল একসাথে দেখতে খুবই ভালো লাগছিল। এরকম দৃশ্য দেখলে আসলেই মুগ্ধ না হয়ে থাকা যায় না। আমার কাছে খুবই ভালো লেগেছে সেখানে কাটানো প্রতিটি মুহূর্ত। বাগানের প্রতিটা ফুটন্ত সূর্যমুখী ফুল দারুন লাগছিল দেখতে।

IMG-20240128-WA0005.jpg

প্রতিটা ফুল সূর্যের দিকে ফিরে ছিল। সূর্যমুখী ফুলের এই সূর্যের দিকে ফিরে থাকার ব্যাপারটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। আর দূর থেকে দেখতে প্রতিটা সূর্যমুখী ফুল দেখলে মনে হয় যেন সূর্য কেই দেখা যাচ্ছে। সূর্যমুখী ফুলের বাগানটা মোটামুটি বড়ই ছিল। বেশ কিছু সময় সেখানে কাটিয়েছিলাম। সবুজের মাঝে সূর্যের মতো হলুদ রঙের ফুটন্ত সূর্যমুখী ফুলগুলো আসলেই চমৎকার লাগছিল।

IMG-20240128-WA0000.jpg

IMG-20240128-WA0002.jpg

নিচের এই ফটোগ্রাফিটা সূর্যমুখী ফুলের বাগানের পিছন দিক থেকে ক্যাপচার করেছি। প্রতিটা ফুলের সূর্যের দিকে ফিরে থাকাটা খুবই দারুন লাগছিল দেখতে। ফুলের বাগানের পিছন থেকে ফুলগুলো ভালই লাগছিল দেখতে। বেশ ভালো কিছু সময় পার করেছিলাম সেখানে। বেশ কয়েকটি ফটোগ্রাফি করেছি এবং একটি ভিডিওগ্রাফিও ক্যাপচার করেছি। পরবর্তীতে ভিডিওগ্রাফিটি শেয়ার করার চেষ্টা করব।

IMG-20240128-WA0004.jpg

Location

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি বর্তমানে এইচ এস সিতে অধ্যায়নরত অবস্থায় আছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

সূর্যমুখী বাগানের অপরূপ সৌন্দর্যময় দৃশ্য গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। কাটানো মুহূর্তগুলো অসাধারণ ছিল এবং ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

কিছুদিন আগে আমি আপনার আরেকটি পোস্টের মাধ্যমে সূর্য মুখী ফুলের কলির ফটোগ্রাফী গুলো দেখতে পেরেছি।আর আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে আপনি সূর্য মুখী ফুলের বাগানে ঘোরাঘুরি করার কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক বেশি ভালো লাগলো।

 2 years ago 

আপনাদের ভালো লাগার আমার এই কাজের সার্থকতা সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

বাহারি রঙ্গে পরিপূর্ণ সূর্যমুখী বাগানে আপনার কাটানো মুক্তটুকু পড়ে আমার বেশ ভালো লেগেছে। আসলে এরকম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ পরিবেশে সময় কাটালে মন বেশ সজীবতায় পরিপূর্ণ থাকে এবং প্রাকৃতিক সৌন্দর্য দারুনভাবে উপভোগ করা যায়। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সূর্যমুখী ফুলের বাগানে ঘুরতে গিয়ে আপনি দারুন সময় উপভোগ করেছেন। তার পাশাপাশি খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। সূর্যমুখী ফুল আমার ও ভীষণ পছন্দের একটি ফুল। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবুজের মাঝে হলুদের সূর্যমূখী ফুল দেখতে জাস্ট অসাধারণ লাগছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সূর্যমুখী বাগানে দেখছি দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন। বর্তমানে সূর্যমুখী ফুলটিং ট্রেন্ডিংয়ে চলতেছে এবং আমার ভীষণ ভালো লাগতেছে কিছুদিন আগে আমরাও ঘুরে আসলাম এবং আপনি বেশ সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন বিভিন্ন ফটোগ্রাফি অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মূলক ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সূর্যমুখী ফুলের বাগানে এত সুন্দর সময় কাটালেন। তবে আপনার শেয়ার করা আগের পর্ব গুলো আমি পড়িনি। এই পর্বের মাধ্যমে যতটুকুই দেখতে পাচ্ছি পড়েছি ভীষণ ভালো লেগেছে। সত্যিই আপু আমার কাছেও অবাক লাগে সূর্যমুখী ফুল গুলো সূর্যের দিকেই থাকে মুখ করে। বাগানটি বেশ বড়ই দেখা যাচ্ছে। তাছাড়া ফুলের কালার গুলো অনেক সুন্দর।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

দারুন এক অনুভূতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। সূর্যমুখী ফুলের বাগান আমার খুবই ভালো লাগে। শীতের সময় সূর্যমুখী ফুলের বাগান বা সরিষা ফুলের ফসলের মাঠে যেতে আমার এতটা ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর অ্যাপ অনুভূতিমূলক ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুশি হলাম।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার শেয়ার করা এর আগের পর্বের ফটোগ্রাফিগুলোও দেখেছিলাম। সূর্যমুখী ফুল আমার কাছে বেশ ভালো লাগে। এই ফুলগুলো দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। আর সূর্যমুখী ফুলের বাগানে সময় কাটাতে সত্যিই অনেক ভালো লাগে।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার পোষ্টের প্রথম পর্ব সূর্যমুখী বাগান ঘুরার মুহূর্ত আমি পড়েছে কিনা মনে নেই। তবে আজকে শেষ পর্ব পোস্ট দেখে সত্যি অনেক ভালো লাগলো। আসলে সূর্যমুখী বাগানে এমনিতেই ঘুরতে গেলে মন অনেক ভালো হয়ে যায়। সূর্যমুখী বাগানের পরিবেশ একদম ভিন্ন রকম। এবং ফুলের সৌন্দর্য মানুষকে বেশি মুগ্ধ করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64781.27
ETH 1862.92
USDT 1.00
SBD 0.38