কাগজের প্লেনের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে কাগজের প্লেনের ম্যান্ডেলা আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

IMG-20240802-WA0355.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • জেল পেন
  • স্কেল
ধাপ - ১

প্রথমেই আমি স্কেল এবং পেন্সিল দিয়ে কাগজের প্লেন অংকন করে নিয়েছি।

IMG-20240802-WA0354.jpg

ধাপ - ২

প্লেনের পেছন দিকটাতে জেল পেন দিয়ে লাভ শেপ আর্ট করে নিলাম। এরপর আমি জেল পেন দিয়ে কিছুটা ফুলের ডিজাইন করে নিলাম প্লেনের মধ্যে।

IMG-20240802-WA0369.jpg

ধাপ - ৩

এভাবে আমি পুরো একটা সাইডে ফুল এঁকে নিলাম।

IMG-20240802-WA0367.jpg

ধাপ - ৪

এবার ফুলের ডিজাইনের বাকি জায়গাগুলো জেল পেন দিয়ে ভরাট করে নিয়েছি। কালো রং দিয়ে ভরাট করার কারণে ফুলের ডিজাইনগুলো আরো সুন্দর ভাবে ফুটে উঠেছে।

IMG-20240802-WA0365.jpg

ধাপ - ৫

এরপর আমি অপর পাশে একইভাবে বেশ কিছু ফুলের ডিজাইন করে নিলাম। পুরো জায়গাটা জুড়ে ফুল এঁকে নিয়েছি। তারপর কালো রং দিয়ে একইভাবে ভরাট করে নিলাম। এভাবে আজকের এই ম্যান্ডেলা আর্ট শেষ করলাম।

IMG-20240802-WA0363.jpg

Final Look

IMG-20240802-WA0361.jpg

IMG-20240802-WA0359.jpg

IMG-20240802-WA0357.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 last year 

কাগজের প্লেনের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার প্রতিটি আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেন এবং সেটা ধাপে ধাপে উপস্থাপন করেন এই বিষয়টি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। প্রশংসা না করে থাকতে পারলাম না আপু। অনেক সুন্দর আর্ট শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

সুন্দর মন্তব্য করে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 
Screenshot_20250123_215131.jpgScreenshot_20250123_215019_X.jpgScreenshot_20250123_214832_SuperWalk.jpgScreenshot_20250123_214517_Chrome.jpg
 last year 

কাগজের প্লেন আপনি খুব সুন্দর ভাবে আর্ট করলেন। বিশেষ করে আপনি আর্ট করার কারণে খুবই সুন্দর দেখাচ্ছে। এই ভিন্ন ধরনের জিনিস গুলো দেখতে খুবই ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে আপনার আর্ট করার দক্ষতা দেখে। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last year 

সুন্দরও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 last year 

প্রাইমারি স্কুলে থাকতে এজাতীয় কাগজের প্লেন তৈরি করে খেলা খেলতাম। আপনার আজকের ম্যান্ডেলা দেখে মনে পড়ল সেই ছোটবেলার অনুভূতিগুলো।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

কাগজের প্লেনেও যে এতো চমৎকার ম্যান্ডেলা আর্ট করা যায় আপনার পোস্ট দেখে বুঝা গেল! ম্যান্ডেলা আর্টগুলো একটু ধৈর্য নিয়ে করতে হয়। ভিতরের ডিজাইনও নিখুঁত হয়েছে।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আমি কোনদিন এমন ম্যান্ডেলা আর্ট করি নাই। তবে এ জাতীয় প্লেন তৈরি করেছি অনেক। রঙিন স্মৃতি জড়িত ছোটবেলায়। স্কুলে এমন প্ল্যান তৈরি করতাম। এমন প্লেন তৈরি করার জন্য স্যারের হাতে মার খেয়েছি। ভালো লাগলো আপনার সুন্দর পোস্ট দেখে।

 last year 

ঠিকই বলেছেন আপনি। ছোটবেলায় ক্লাসের এগুলো তৈরি করলে স্যারের হাতে মাইর খাওয়া লাগতো। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

কাগজের প্লেনের আকৃতি নিয়ে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 last year 

কাগজের উড়োজাহাজটিতে কি সুন্দর করে সমস্ত ছবিগুলি আঁকলেন। আমি অবাক হয়ে কেবল দেখলাম। এমন সুন্দর ম্যান্ডেলা আর্ট আপনার উড়োজাহাজটিকে আরো মনোগ্রাহী করে তুলেছে। এমন সুন্দর একটি ছবি ধাপে ধাপে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আসলে কাগজের প্লেনের এই ছবির মধ্যে কিন্তু একটা দারুন জিনিস আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। মনে হচ্ছে যেন ভালোবাসা চারিদিকে উড়ে বেড়াচ্ছে। আর এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

ছোটবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন কাগজের প্লেন তৈরি করে স্কুল মাঠে সবাই মিলে অনেক মজা করতাম আপনি আর্ট পোস্টের মাধ্যমে সেই দৃশ্যগুলো আবার মনে করিয়ে দিলেন তবে আপনার এই আর্ট দেখতে যে অসাধারণ সুন্দর লাগছে সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38