রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু মুহূর্ত || পর্ব :-১

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20240316-WA0027.jpg

রাজশাহী বিশ্ববিদ্যালয় গিয়েছিলাম ভর্তি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আমার পরীক্ষা ছিল ৫ তারিখে। যদিও এখানে আমার পরীক্ষা দেওয়ার তেমন ইচ্ছা ছিলনা। রাজশাহীর দিকে আমার এর আগে কখনো যাওয়া হয়নি। গাজীপুর থেকে রওনা দিয়েছিলাম এর আগের দিন রাতের বেলা প্রায় এগারোটার দিকে। ভেবেছিলাম ট্রেনে করে যাব কারণ পরীক্ষার জন্য স্পেশাল যে বাস সার্ভিস গুলো চালু হয়েছিল সেগুলো আগের দিন রাতে রওনা দিয়ে একদম সকাল সকাল পৌঁছে যায়। তবে আমার পরীক্ষা ছিল একদম শেষের শিফটে বিকেল সাড়ে তিনটায়। এত আগে গিয়ে সেখানে থাকাটা বেশ ঝামেলার আর আপনাদের সেখানে তেমন কোন জানা শোনা ছিল না যে গিয়ে থাকব। তবে অনেক চেষ্টা করেও ট্রেনের টিকেট পাইনি। তাই বাধ্য হয়ে বাসে যেতে হল। রাতের বেলা গিয়েছিলাম তারপরও রাস্তায় বেশ জ্যাম ছিল।

IMG-20240316-WA0026.jpg

উপরের এই ফটোগ্রাফিটি হচ্ছে সুবর্ণ জয়ন্তী টাওয়ারের ফটোগ্রাফি। মেন গেট দিয়ে ঢাকার পরপরই এটি চোখে পড়ে। বিশ্ববিদ্যালয় এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই টাওয়ারটি তৈরি করা হয়েছে। টাওয়ারটি দেখতেও খুব সুন্দর।

20240306_063616.jpg

আমরা ঠিক সকাল ছয়টায় পৌঁছাই সেখানে। আমরা পরীক্ষা স্পেশাল বাস সার্ভিস গুলোতে করে গিয়েছিলাম তাই বেশ কিছু ফর্মালিটি ছিল। ক্যাম্পাসের একদম ভিতরে তারা বাস পার্কিং করে এবং আমাদের বাসের হোস্ট কিছু কথা বলে। তারপর আমরা বাস থেকে নামলাম। সেখানে যাওয়ার আগে রাতেই বুঝতে পারলাম ওইদিকে এখনো ঠান্ডা শেষ হয়নি। ভালোই ঠান্ডা পড়েছিল সেদিন। মাথায় পরীক্ষার ভীষণ টেনশন ছিল তবে বাস থেকে নামার পর সকালে এরকম একটি মিষ্টি আবহাওয়া দেখে খুবই ভালো লাগলো।

20240306_063843.jpg

বাস থেকে নামার পর প্রথমে এই ম্যাপের ফটোগ্রাফি টি করে নিয়েছি। এই ম্যাপের মধ্যে পুরো ক্যাম্পাসের সব কিছু রয়েছে। হল খুঁজে পাওয়ার জন্যই এই ফটোগ্রাফিটি করেছিলাম।

20240306_063925.jpg

IMG-20240316-WA0005.jpg

এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাব। ভবনের নাম জুবেরী ভবন। এই ভবনের সামনের মাঠে আমাদের বাস গুলো পার্কিং করা ছিল।

IMG-20240316-WA0029.jpg

IMG-20240316-WA0013.jpg

IMG-20240316-WA0008.jpg

আমার প্রায় প্রত্যেকটা পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দেওয়া হয়েছে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হেল্প ডেক্স গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বিনামূল্যে পানির বিতরণ টা দেখে। যদিও সকালের দিকে ঠান্ডা ছিল পরে সারাদিন অনেক রোদ ছিল। আর এই উদ্বেগ টা আমার কাছে দারুন লেগেছে। পরবর্তী পর্বে আরো কিছু ফটোগ্রাফি এবং সেখানের ভালো খারাপ কিছু অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করবো।

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি বর্তমানে এইচ এস সিতে অধ্যায়নরত অবস্থায় আছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। আসলে আপু ইচ্ছে না থাকলেও পরিক্ষা দিয়েছেন। তবে এই বিষয়টা আমার কাছে ও অনেক ভালো লেগেছে বিনামূল্যে পানি বিতরণ দেখে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা অনেক সুন্দর। ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর কাটানো মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

রাজশাহী শহরটা আমার কাছেও ভীষণ ভালো লাগে। আপনি দেখছি দেশের সব জায়গায় এক্সাম দিয়েছেন। দোয়া করি যেন যে কোন একটা ইউনিভার্সিটি তে আপনার চান্স হয়ে যায়। রাজশাহীর সত্য কথা বলতে পানির উদ্যেগটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। প্রতিটা ইউনিভার্সিটির পরিবেশ বেশ সুন্দর। বিশেষ করে রাজশাহী ও সিলেট এর টা আমার কাছে বেশ সুন্দর লাগে।ম্যাপটা আপনার কাজে এসেছে দেখে ভীষণ ভালো লাগলো।আসলে ম্যাপটা নতুনদের অনেক সহয়তা করবে। আপনার জন্য শুভেচ্ছা রইল ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ভাইয়া দোয়া করবেন।
ম্যাপ টা আসলেই বেশ কাজের ছিল। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেকদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু অংশ দেখার সুযোগ হলো আমার। যেন অতীতের কিছু কিছু স্মৃতি মনের মধ্যে জেগে উঠলো। সেই 2014-15-16 সাল। কতই না চলাচল রাজশাহী শহর এর বিভিন্ন স্থানে। ঠিক তেমনি বিশ্ববিদ্যালয়ের বিশেষ বিশেষ অংশগুলাও দেখার সুযোগ হলো আপনার জন্য। ভালো লাগলো অনেক অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বেশ ভালই তো দেখতে পেলাম আপু রাজশাহী বিশ্ববিদ্যালয়। যদিও কখনো সরাসরি দেখার সুযোগ হয়নি। কিন্তু আপনার ফটোগ্রাফির মাধ্যমে বেশ ভালই উপভোগ করেছি। আপনার পরীক্ষার সুবাদে আমাদেরও দেখার সুযোগ হয়ে গেল। অনেক ধন্যবাদ আপু মুহূর্তটি আমাদের সাথে তুলে ধরলেন আপনি।

 2 years ago 

চেষ্টা করব সেখানকার আরো কিছু ফটোগ্রাফি শেয়ার করার। আশা করছি সেগুলোও ভালো লাগবে।
ধন্যবাদ আপু।

 2 years ago 

ভর্তি পরীক্ষা দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন আপু।আপনার পোস্ট পড়ে আর ফটোগ্রাফি গুলো দেখে বেশ উপভোগ করলাম।তাদের পানি বিতরনের ব্যাপারটি খুব ভালো লাগলো।সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পানি বিতরণের ব্যাপারটা আসলেই ভাল ছিল আর সেদিন বেশ গরমও ছিল। গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

একটা সময় এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক কিছু জানার ইচ্ছে করত। এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু দেখব। তখন গুগল ও ইউটিউবে সার্চ করে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক কিছুই দেখেছিলাম এবং জেনেছিলাম৷ আজকে আপনার কাছ থেকে এই বিশ্ববিদ্যালয়ের অনেক কিছুই আবার জানতে পারলাম৷ খুব সুন্দর ভাবে আপনি এই বিশ্ববিদ্যালয়ের খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন৷ যা খুব সুন্দর হয়েছে৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাকেও অনেক ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38