রঙিন কাগজ দিয়ে চেরি ফলের অরিগামি তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে চেরি ফলের অরিগামী তৈরি। আসলে কাগজ দিয়ে জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন। তবে পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি অরিগামি পোস্ট শেয়ার করার। সময় বেশি লাগলেও এই কাজ গুলো করতে কিন্তু আমার কাছে বেশ দারুন লাগে। তবে অরিগামি পোস্ট এর ক্ষেত্রে এভাবে বলে ভাজগুলো আসলে বোঝানো যায় না। তবে চেষ্টা করি যতটুকু সম্ভব বুঝানোর। আশা করছি আপনাদের কাছে আমার আজকের পোস্ট টি ভালো লাগবে।
চেরি ফলের অরিগামীটির সর্বশেষ ফটোগ্রাফি

1000024359.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙ্গিন কাগজ
  • কাচি
  • গ্লু
  • জেল পেন
ধাপ - ১
  • প্রথমে বর্গাকৃতির ছোট একটি কাগজ কেটে নিয়েছে এবং পরে সেটি কোনাকুনি সমানভাবে মাঝখান বরাবর বাজ করে নিয়েছি। একইভাবে অপর পাশ টিও মাঝখান বরাবর ভাঁজ করে দিতে হবে।
1000024317.jpg1000024318.jpg
ধাপ - ২
  • তারপর চারদিক থেকে সমান অংশ করে ভাজ করে নিয়েছি।

1000024320.jpg

ধাপ - ৩
  • ভাজ গুলোর মাঝখান বরাবর আবারো আরো একটি করে ভাঁজ দিয়ে দিয়েছি। ভাঁজ গুলো দেওয়ার পর ওপর পাশ টা নিচে দেখানো ছবির মত দেখা যাবে।
1000024321.jpg1000024322.jpg
ধাপ - ৪
  • তারপর সেই অপর পাশে চোখ মুখ অংকন করে নিয়েছি। যেন দেখতে কিছুটা কিউট দেখা যায়।

1000024323.jpg

ধাপ - ৫
  • এরপর সবুজ রঙের একটি কাগজ লম্বা করে কেটে নিয়েছি। তারপর সেটিকে মাঝখান বরাবর দুইবার ভাঁজ করে কাগজটি চিকন করে নিয়েছি।
1000024324.jpg1000024341.jpg
ধাপ - ৬
  • এরপর কাগজটি মাঝখান বরাবর একটি ভাঁজ করে ইংরেজি ভি অক্ষর এর মত করে নিয়েছি। তারপর লম্বা কাগজের দুই প্রান্তে চেরি ফল দুটি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
1000024342.jpg1000024344.jpg
ধাপ - ৭
  • তারপর সবুজ রঙের কাগজ দিয়ে পাতার মতো কেটে নিয়েছে এবং সেখানে একটি পাতা বসিয়ে দিয়েছি।
1000024346.jpg1000024348.jpg

এভাবেই চেরি ফলের অরিগামি তৈরি করে নিয়েছি।

1000024357.jpg

1000024360.jpg

এই ছিলো আমার আজকের অরিগামি পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে চেরি ফুলের দারুন অরিগামি প্রস্তুত করেছেন সত্যিকার সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে।
ফটোগ্রাফির সাথে ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

খুবই দক্ষতার সাথে রঙিন কাগজ দিয়ে চেরি ফল তৈরি করেছেন। আসলে চেরি ফল দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এত সুন্দরভাবে আপনি ধাপে ধাপে শেয়ার করেছেন, ধাপগুলো দেখে শিখে নিয়েছি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার পোষ্ট এর ভিন্নতা আনার জন্য আজকে খুবই সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করলেন। আপনার এই রঙিন কাগজের চেরি ফলের ডাই পোস্টটি আমার অনেক বেশি ভালো লেগেছে। তাই দাপ গুলো দেখে শিখে নিলাম একদিন তৈরি করবেন ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতার। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

পোষ্টের ভিন্নতার জন্য আজকে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো আপু। রঙিন কাগজ দিয়ে চেরি ফলের অরিগামী তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে আপু। চেরি ফলের অরিগামি তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

চেরি ফলের অরিগামি এক কথায় অসাধারণ লাগতেছে আপু। চেরি ফলের উপরে আর্ট করে দিয়েছেন এজন্য দেখতে বেশি আকর্ষণীয় লাগতেছে। সব সময়ই চমৎকার চমৎকার পোস্ট গুলো আমাদের কে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। এধরনের কাজ গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি চেরি ফুলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন দেখতে দারুণ লাগছে আপু। তাছাড়া উপরের অংশে সবুজ পাতা এই সৌন্দর্যটা আরো বাড়িয়ে তুলেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর মন্তব্য করে আপনাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার চৈরি ফলের অরিগ্যামি তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে ফলের উপর চোখ মুখ একে দেওয়ার জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আসলে এই কাজ গুলো করতে যতটা ঝামেলা না হয় তবে উপস্থাপনা করতে তার চেয়ে বেশি ঝামেলা মনে হয়। যাইহোক আপনি খুব সুন্দর ভাবে তৈরির ধাপ গুলো উপস্থাপন করে দেখিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিকই বলেছেন আপনি। এগুলো উপস্থাপনা করতে একটু ঝামেলা হয়। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

দারুন একটি অরিগামি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে খুব চমৎকারভাবে আপনি এটা তৈরি করেছেন। খুব ভালো লাগলো আপনার অসাধারণ এই অরিগামি তৈরি করতে দেখে। আসলে অভিজ্ঞতা থাকলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করে দেখানো সম্ভব।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুলের এত সুন্দর অরিগ্যামি তৈরি করেছেন দেখে অনেক ভালো লেগেছে। চেরি ফল দেখতে অনেক সুন্দর লাগে। আর চেরি ফলের অরিগ্যামি তৈরি করলে তো আরো ভালো লাগে দেখতে। এই ফলের উপরে ইমোজি আঁকার কারণে আরো বেশি কিউট লাগতেছে দেখতে। এত সুন্দর রঙিন কাগজের অরিগ্যামি তৈরি করে উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেছেন দেখে, যে কেউ চাইলেই এটা তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে এটা তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64053.69
ETH 1841.16
USDT 1.00
SBD 0.38