ছোট বোনের জন্য কানের দুল কিনার কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

IMG-20240331-WA0005.jpg

গতকাল সকাল প্রায় দশটার দিকে বাসা থেকে বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। যেহেতু রোজার দিন তাই কিছুটা দেরি করেই বের হয়েছি। আমি, আম্মু এবং আব্বু গিয়েছিলাম। বাজারে যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল আমার ছোট বোনের জন্য একজোড়া কানের দুল কিনা। যদিও আরো কিছু কাজ ছিল। প্রথমে আমরা গিয়েছিলাম জুয়েলার্স এর দোকানে কানের দুল দেখার জন্য। আমরা যেই দোকানটিতে গিয়েছিলাম সেখান থেকেই আমাদের কমবেশি স্বর্ণের জিনিসগুলো কেনা হয়ে থাকে। এই জুয়েলার্স এর দোকান টায় তারা একদম লেটেস্ট ডিজাইনগুলোই রাখে যা আমার কাছে ভীষণ ভালো লাগে। বিদেশি ডিজাইন ছাড়া তারা তেমন কোন ডিজাইন রাখে না। আর তাদের ব্যবহারটাও খুবই ভালো। তাই আমরা বেশিরভাগ সময় এই দোকানটাতে যাই।

IMG-20240331-WA0001.jpg

গতকাল আমরাই প্রথম কাস্টমার ছিলাম তাদের দোকানে। আসলে রোজার দিনে সকালের দিকে মানুষজন কিছুটা কম থাকে বাজারে। যাই হোক আমরা গিয়ে বললাম রিং সিস্টেমের কিছু কানের দুল দেখানোর জন্য। আসলে শহর এলাকায় স্বর্ণের জিনিস পড়ে বাইরে বের হওয়া খুবই রিক্স। আর যেহেতু ও ছোট তাই রিং সিস্টেমের ছোট কানের দুল গুলোই ওর জন্য পারফেক্ট হবে ভাবলাম। তার ওপর আবার যেহেতু স্কুলে যেতে হয় ভারী কানের দুল দেওয়া উচিত হবে না। ছোটদের জন্য এই কানের দুল গুলো একদম পারফেক্ট। আমিও প্রথম কানের দুল রিং সিস্টেমের গুলোই পড়েছিলাম। যাই হোক, তারা আমাদেরকে কয়েকটি রিং কানের দুল বের করে দেখালো।

IMG-20240331-WA0003.jpg

তারপর আমরা দেখে এই রিং জোড়া পছন্দ করলাম। ওজনে প্রায় দেড় আনার একটু বেশি। দাম প্রায় ১২০০০ টাকার মতো পড়েছে। স্বর্ণের দাম দিন দিন অনেকটাই বাড়ছে। কয়েকদিন আগে যখন একবারে গিয়েছিলাম তখন দেখলাম স্বর্ণের ভরি প্রায় ১ লাখ ৭ হাজারের মতো ছিল। কালকে দেখলাম এক লাখ দশ হাজার। প্রতিনিয়তই এই দাম বৃদ্ধি পায়। যাইহোক পরে বাজারে আরো কিছু কেনাকাটা করে বাসায় গিয়ে ওকে কানের দুল গুলো দিয়েছিলাম। কানের দুল পেয়ে খুবই খুশি হয়েছিল।

IMG-20240331-WA0004.jpg

IMG-20240331-WA0000.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

রোজার দিন সকাল সকাল গিয়ে ভালো করেছেন। নয়তো অবস্থা খারাপ হয়ে যেত পরে গেলে। একে তো গরম তার উপর মানুষের ভীড় থাকে। যাক,১২০০০ টাকা দিয়ে সুন্দর একজোড় কানের দুল কিনেছেন দেখছি। আপনার বোনের কানে মানাবে আশা করি এবং সে হয়তো খুশি হয়েছে কানের দুলগুলো পেয়ে।

 2 years ago 

ঠিকই বলেছেন কানের দুল গুলো পেয়ে সে অনেক খুশি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ছোটদের জন্য এই রিং কানের দুল বেশ পারফেক্ট। নিজেদের পরিচিত একটি দোকানে গিয়েছিলেন সেখান থেকে ১২ হাজার টাকা দিয়ে নিজে ছোট বোনের জন্য লিংক কানের দুল কিনেছেন জেনে বেশ ভালো লাগলো আপু। সত্যি বলেছেন আপু বর্তমানে সোনার দাম দিন দিন বেড়েই যাচ্ছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিকই বলেছেন ছোটদের জন্য এরকম কানের দুল গুলো আমার কাছে বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ছোট বোনের জন্য কানের দুল কিনার খুবই সুন্দর একটি মুহূর্ত। হ্যা আপু দিন দিন জিনিসের দাম যেহারে বাড়ছে কোনো কিছু কিনা খুবই কষ্টকর। আপনি একদিন দেখলেন সোনা এক লাখ সাত হাজার টাকা ভরি সেই সোনা পরের দিন গিয়ে জানতে পারলেন তার দাম বেড়ে হয়ে গেছে এক লাখ দশ হাজার টাকা ভরি। তবে আপনি আপনার ছোট বোনের জন্য যে দলটি নিয়েছেন সেটি দেখতে খুবই সুন্দর লাগছে এবং 12000 টাকা নিয়েছে সেটা আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা ঠিক দিন দিন যেভাবে স্বর্ণের দাম বেড়েই চলছে তা মধ্যবিত্তদের সাধ্যের বাহিরে চলে যাচ্ছে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর কানের দুল নিলেন আপু অনেক ভালো লেগেছে এই কানের দুল। তবে একই কানের দুল আমার মেয়ের জন্য নিয়েছি গত বছর। তখন স্বর্ণের দাম আরেকটু কম ছিল। কিন্তু এই বছর দেখছি স্বর্ণের দাম আরো অনেক বেশি বাড়তি। রোজার দিনে সকালবেলা গেলে একটু ভালো লাগে যেহেতু লোকজন কম থাকে। অনেক কেনাকাটা করলেন বেশ ভালই লাগলো। সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে তুলে ধরলেন ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

স্বর্নের দাম এতো বেশি বাড়তেছে শুনে অবাক হলাম। তবে কিছু করার নাই বর্তমান যুগে সব কিছুর দাম দিগুণ হয়ে যাচ্ছে। আপনার ছোট বোনের জন্য রিং এর দুল দেখছেন শুনে খুবই খুশি হলাম। তবে এটা ঠিক যে শহর অঞ্চলে স্বর্নের দুল পরে বেরা খুবই রিক্স হয়ে যায়। যাইহোক আপনি সুন্দর একটা মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু শহর এলাকায় একদম ভারি গহনা পরে বের হওয়া যায় না। তাছাড়া আপনার ছোট বোন যদি স্কুলে পড়ে সেই ক্ষেত্রে রিং দুইটি দারুন হয়েছে। রিং দুইটির মাঝখানে ছোট ফুল থাকার কারণে দেখতে বেশি ভালো লাগছে। ছোট বোনের জন্য কানের দুল কেনার সুন্দর একটি মুহূর্ত আমার সাথে শেয়ার করেছেন আপু ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আসলে বর্তমান সময়ের স্বর্ণের দাম এত বৃদ্ধি পেয়েছে যাতে ভয় লাগে। তারপরও এত দামের মধ্যে আপনি ছোট বোনের জন্য ১২ হাজার টাকা দিয়ে কানের দুল কিনেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। দলটা পেয়ে আপনার ছোট বোন হয়তোবা অনেক খুশি হয়েছে ।

 2 years ago 

ঠিকই বলেছেন স্বর্ণের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে। স্বর্ণের কোন কিছু ক্রয় করা খুবই কষ্টকর। আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আসলে নতুন কোন কিছু কিনতে পারলে খুব ভালো লাগে। ছোট বোনের জন্য কানের দুল কিনার কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। ১২ হাজার টাকা দিয়ে নিজে ছোট বোনের জন্য কানের দুল কিনেছেন বেশ ভালো হলো। এই কানের দুল গুলো বেশ মানাবে আপনার বোনকে। কানের দুল গুলো লাগালে নিশ্চয়ই আপনার বোন বেশ আনন্দিত হবে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য ‌ ।

 2 years ago 

কানের দুল গুলো পেয়ে আমার বোন তো বেশ খুশি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু আমিও কেনাকাটা করতে গেলে সকালের দিকেই যাই।কারন এ সময় লোক জন খুব কম ই দেখা যায়। আপনি আপনার আব্বু-আম্মুর সাথে করে ছোট বোনের জন্য কানের দুল দেখতে গেলেন।যদিও এখন সবকিছুর দাম বাড়তি।তাই স্বর্ণের দাম ও বাড়তি।তারপরেও প্রয়োজন বলে কথা।নিতেই হবে যখন তখন আর দেরি করে কি লাভ।কানের দুলটি খুব সুন্দর হয়েছে আপুু। এ ধরনের রিং কানের দুল আমারও পরা হয়েছে।আসলে বাচ্চাদের ভারী কানের দুল না দেয়াই ভালো। ধন্যবাদ আপু অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62035.99
ETH 1758.72
USDT 1.00
SBD 0.38