ধনিয়া পাতার সুস্বাদু ভর্তা রেসিপি
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করবো সেটি হচ্ছে ধনিয়া পাতার সুস্বাদু ভর্তা রেসিপি। ধনিয়া পাতার এই ভর্তা রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আর এই রেসিপিটি তৈরি করাও সহজ। বেশ কয়েকদিন আগে রেসিপিটি তৈরি করেছিলাম। ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি
- পেঁয়াজ
- কাঁচা মরিচ
- ধনিয়া পাতা
- লবণ
- প্রথমে পরিমাণ মতো ধনিয়া পাতা পরিষ্কার করে ধুয়ে নিলাম।
- এরপর একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে সেখানে কাঁচামরিচগুলো ভেজে নিয়েছি.
- এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি সেখানে ভেজে নিলাম।
- তারপর ধনিয়া পাতা গুলো কিছুটা ভেজে নিলাম।
- কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা ভেজে একটি প্লেটে নিয়ে নিলাম।
- এরপর শীল পাটায় কাঁচামরিচ গুলো বেটে নিয়েছি।
- এরপর ভেজে রাখা ধনিয়া পাতা গুলো বেটে নিলাম।
- তারপর শীল পাটায় ভাজা পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিলাম।
- সব কিছু বাটা শেষ করে একসাথে মিক্স করে নিলাম।।
এরপর ভর্তা একটি প্লেটে সার্ভ করে নিলাম। এভাবেই তৈরি করে নিয়েছি আজকের এই রেসিপিটি।
ধন্যবাদান্ত
@isratmim
ধনিয়া পাতা ভর্তা করার খুবই লোভন নিয়ে একটা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই রেসিপিটা আমার খুবই প্রিয় একটা রেসিপি। আপনি খুবই সুন্দর ভাবে এই রেসিপিটাকে আমাদের মাঝে পরিবেশন করেছেন।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার কাছে ধনিয়া পাতা ভর্তা তেমন বেশি ভালো লাগে না। আমি বেশ কয়েকবার বানিয়েছিলাম কিন্তু ঘ্রাণের জন্য খেতে ভালো লাগে না। তবে আপনার ভর্তা দেখে খুব খেতে ইচ্ছে করছে। আপনার উপস্থাপনা ও খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আমি কেন জানি ধনিয়া পাতার গন্ধটাই সহ্য করতে পারি না। তবে আপনার তৈরি ভর্তা দেখে বেশ লোভ লেগে গেল। মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে কিন্তু আফসোস আমি খেতে পারি না।যাই হোক ধন্যবাদ আপু ধনিয়া পাতার মজাদার ভর্তা রেসিপি শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
যে কোন ধরনের ভর্তা আমার খুব পছন্দের। ধনিয়া পাতার সুস্বাদু ভর্তা রেসিপি দেখে খুব ভালো লাগলো। আসলে গরম ভাতের সাথে এমন সুস্বাদু ভর্তা খাওয়ার অনুভূতি বেশ দারুন। ভর্তা দেখেই খেতে খুব ইচ্ছে করতেছে। ধনিয়া পাতার সুস্বাদু ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
যেকোনো ধরনের ভর্তা খেতে আমার কাছে বেশ ভালই লাগে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধনিয়া পাতার ভর্তা কখনো খাওয়া হয় নি।সত্যি বলতে
ধনিয়া পাতার গন্ধ আমাদের পরিবারের কারো পছন্দ নয় তাই খাওয়াও হয় না।কিন্তু এটা খুব উপকারী শরীরের জন্য, আপনার ভর্তা রেসিপিটি সুন্দর হয়েছে।ধন্যবাদ আপু।
ধনিয়া পাতা ভর্তা আমার খুবই পছন্দের। আর যে কোন রেসিপি সাথে দিলেও খেতে খুবই মজা হয়। আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ৷ শীতকালীন সময় ধনিয়া পাতার ভর্তা আমার অনেক বেশি পছন্দের একটি খাবার ৷ গরম ভাতের সময় ধনিয়া পাতের ভর্তা খুবই মজাদার এবং সুস্বাদু হয় ৷ আপনি অনেক সুন্দর ভাবে ধনিয়া পাতার ভর্তা করেছেন ৷ আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ
আপনি ঠিকই বলেছেন গরম গরম ভাতের সাথে ধনিয়া পাতা ভর্তা খেতে খুবই মজাদার ও সুস্বাদু হয়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
একসময় এই ধনিয়া পাতা খেতেই পারতাম না অর্থাৎ তরকারির মধ্যে দিলে বেশ বাজে লাগতো আমার কাছে। তবে বর্তমান আর সেটা খারাপ লাগে না। যাইহোক আজকে আপনার ধনিয়া পাতার ভর্তাটি দেখে আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে। আসলে ধনিয়া পাতার ভর্তা যে তৈরি করা যায় সেটা আমি আজকে প্রথম জানতে পারলাম। যাইহোক যদি কখনো সুযোগ হয় ইনশা-আল্লাহ খেয়ে দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে এই ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
নিশ্চয়ই একদিন তৈরি করে খেয়ে দেখবেন। খেতে বেশ ভালোই লাগে। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
ধনিয়া পাতার মজাদার ভর্তা রেসিপি তৈরি করেছেন। রেসিপিটা দেখেই খুবই মজাদার মনে হচ্ছে। গরম ভাতের সাথে এই ভর্তা রেসিপি খেতে অনেক বেশি মজা লাগবে।
আপনি ঠিকই বলেছেন গরম ভাতের সাথে এই খেতে খেতে মজা লাগবে। মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।
মজাদার ধনিয়া পাতার সুস্বাদু ভর্তা রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখতে বেশ লোভনীয় লাগছে আপু। রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় সেটা ধাপে ধাপে তুলে ধরেছেন আপনার জন্য অনেক শুভকামনা রইল।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
ধনিয়া পাতা খেতে সবাই কম বেশি পছন্দ করে। আপনি আজকে ধনিয়া পাতা ভর্তা রেসিপি তৈরি করেছেন। ধনিয়া পাতা এভাবে ভর্তা করে খেতে ভালো লাগে। ধনিয়া পাতা ভর্তা রেসিপি তৈরি প্রতিরোধে আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।