ফ্রেঞ্চ ফ্রাই এর অরিগামি তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই এর অরিগামী তৈরি। আসলে কাগজ দিয়ে জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন। তবে পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি অরিগামি পোস্ট শেয়ার করার। সময় বেশি লাগলেও এই কাজ গুলো করতে কিন্তু আমার কাছে বেশ দারুন লাগে। তবে অরিগামি পোস্ট এর ক্ষেত্রে এভাবে বলে ভাজগুলো আসলে বোঝানো যায় না। তবে চেষ্টা করি যতটুকু সম্ভব বুঝানোর। আশা করছি আপনাদের কাছে আমার আজকের পোস্ট টি ভালো লাগবে।
অরিগামীটির সর্বশেষ ফটোগ্রাফি

1000028741.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙ্গিন কাগজ
  • কাঁচি
  • গ্লু

1000028725.jpg

ধাপ - ১

প্রথমে একটি কাগজ কোনাকুনি মাঝখান বরাবর ভাজ করে নিয়েছি। এবং নিচের দিকে বাড়তি অংশটুকু কেটে নিয়েছি।

1000028727.jpg1000028728.jpg
ধাপ - ২
  • এরপর কোনাকুনি ভাঁজ করা কাগজটির একপাশ মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি। এবং অন্য আরেকটি পাশও একইভাবে ভাজ করে নিয়েছি।
1000028730.jpg1000028731.jpg
ধাপ - ৩
  • এরপর দুটি অংশ একসাথে গ্লু দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। এবং ভিতরের অংশটুকু কিছুটা ফাঁকা করে নিয়েছি। এবং নিচের দিকের অংশটুকু হালকা বাঁকা করে নিয়েছি।

1000028732.jpg

ধাপ - ৪
  • এরপর হলুদ রঙের কাগজ দিয়ে ব্র্যান্ডের লোগোটা বানিয়ে নিয়েছি। তারপর প্যাকেটের উপর এটা বসিয়ে দিয়েছি।
1000028733.jpg1000028734.jpg
ধাপ - ৫
  • এরপর হলুদ রঙের কাগজ লম্বা এবং চিকন করে নিয়েছি। তারপর হলুদ রঙের কাগজ কয়েকটি ভাঁজ করে নিয়েছি। এভাবেই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিয়েছি।
1000028735.jpg1000028736.jpg
ধাপ - ৬
  • এভাবেই ছোট বড় মিলিয়ে কয়েকটি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিয়েছি।

1000028738.jpg

এভাবেই তৈরি হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই এর অরিগামিটি

1000028739.jpg

1000028743.jpg

1000028744.jpg

এই ছিলো আমার আজকের অরিগামি পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি অরিগামি তৈরি করেছেন দেখছি। আপনার অরিগামি তৈরি করা দেখে আমার ভালো লেগেছে। অনেক সুন্দর হয়েছে আপনার এই অরিগামীটা। অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই দেখে খুবই ভালো লাগছে, অসাধারণভাবে আপনি তৈরি করেছেন। এত সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য খুব সহজেই শিখতে পারলাম।

 2 years ago 

আমার ফ্রেঞ্চ ফ্রাই এর অরিগামি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ফ্রেঞ্চ ফ্রাই এর অরিগামি তৈরি করেছেন। আসলে প্রথমে দেখে আমি ভেবেছিলাম অরিজিনাল ফ্রেঞ্চ ফ্রাই এর মতো লাগছে। তাছাড়া কালার কম্বিনেশনেও দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করে দেখানোর জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অরিগ্যামি যেকোন কাজ আমার ভীষণ ভালো লাগে। কারনটা হলো ভাঁজ দেয়ার মাধ্যমে চমৎকার কিছু ফুটিয়ে তোলা সম্ভব। আপনি বেশ দক্ষতার সাথে ফ্রেঞ্চ ফ্রাই এর অরিগামি তৈরি করেছেন, এটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর ভাবে আপু আপনার ফ্রেন্স ফ্রাই এর অরিগ্যামি তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে তৈরি যে কোন ঘরে জিনিস দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি অরিগ্যামি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ফ্রেঞ্চ ফ্রাই এর অরিগামি খুবই সুন্দর লাগতেছে। রঙিন কাগজ দিয়ে যে কত কিছু তৈরি করা যায়। আমার বাংলা ব্লগ কমিউনিটি তে সবাই রঙিন কাগজ দিয়ে সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে যাচ্ছেন। আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো। এধরনের কাজ গুলো আমি ভীষণ পছন্দ করি। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আমার পোস্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি অরিগামি তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা ফ্রেঞ্চ ফ্রাই এর অরিগামি টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে।দুর্দান্ত আপনার হাতের কাজ।খুবই ইউনিক একটি পোস্ট শেয়ার করেছেন আপু।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতেই বেশ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই এর অরিগামে তৈরি করেছেন। এই অরিগেমি তৈরি করার প্রতিটা ধাপ এখন খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা ঠিকই বলেছেন আপনি। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছেও বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37