কবিতা আবৃত্তি// কবি রবীন্দ্রনাথ ঠাকুরের "পুতুল ভাঙ্গা" কবিতাটির আবৃত্তি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা আবৃতি আপনাদের মাঝে শেয়ার করার। যদিও আপনাদের মত এত সুন্দর কবিতা আবৃতি করতে পারি না তবে চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। আজকে আমি যে কবিতাটি আবৃতি করব সেটি হচ্ছে কবি "রবীন্দ্রনাথ ঠাকুরের" এর কবিতা "পুতুল ভাঙ্গা"।

png_20230726_193044_0000.png

কবিতাটির ভিডিও লিংক

কবিতাটির লিরিক্স

পুতুল ভাঙা

–কবি রবীন্দ্রনাথ ঠাকুর

"সাত-আটটে সাতাশ," আমি

    বলেছিলাম বলে

গুরুমশায় আমার 'পরে

      উঠল রাগে জ্বলে।

মা গো, তুমি পাঁচ পয়সায়

      এবার রথের দিনে

সেই যে রঙিন পুতুলখানি

      আপনি দিলে কিনে

খাতার নিচে ছিল ঢাকা;

      দেখালে এক ছেলে,

গুরুমশায় রেগেমেগে

      ভেঙে দিলেন ফেলে।

বল্লেন, "তোর দিনরাত্তির

      কেবল যত খেলা।

একটুও তোর মন বসে না

      পড়াশুনার বেলা!"

মা গো, আমি জানাই কাকে?

      ওঁর কি গুরু আছে?

আমি যদি নালিশ করি

      এক্‌খনি তাঁর কাছে?

কোনোরকম খেলার পুতুল

      নেই কি, মা, ওঁর ঘরে

সত্যি কি ওঁর একটুও মন

      নেই পুতুলের 'পরে?

সকালসাঁজে তাদের নিয়ে

      করতে গিয়ে খেলা

কোনো পড়ায় করেন নি কি

      কোনোরকম হেলা?

ওঁর যদি সেই পুতুল নিয়ে

      ভাঙেন কেহ রাগে,

বল দেখি, মা, ওঁর মনে তা

      কেমনতরো লাগে?

উৎস

কবিতাটিতে একটি ছোট বাচ্চা তার পুতুল ভেঙ্গে দিয়েছে তার গুরু, কারণ সে সারাদিন এই পুতুল নিয়ে খেলাধুলা করে পড়ালেখার তার মন নেই। পুতুল ভেঙ্গে দেওয়াতে সে তার মাকে বলে তুমি যে আমাকে রথের মেলা থেকে পুতুল কিনে দিয়েছিলে সেই পুতুল তার গুরু ভেঙে দিয়েছে এজন্য সে তার মাকে বলছে যে তার কি কোন গুরু নেই সে যে তার পুতুল ভেঙেছে সে তার গুরুর কাছে নালিশ দিবে। ছোট বাচ্চাটি আরো বললো তার কি ঘরে কোন পুতুল নেই যেখানে থেকে একটি পুতল নিয়ে ভেঙ্গে দিলে তখন তার কাছে কেমন লাগবে। তার কি এই পুতুলের উপরে কোন মায়া দয়া নেই সে আমার পুতুলটা ভেঙ্গে দিয়েছে। সে কি ছোটবেলায় পুতুল নিয়ে খেলাধুলা করত না তার কি এরকম কোন পড়া বাদ দিয়ে খেলা করত না। এরকম অসংখ্য প্রশ্ন বাচ্চার মনে জাগ্রত হল শুধুমাত্র তার পুতুল ভেঙে দেওয়ার কারণে।

এই ছিল আমার আজকের কবিতা আবৃত্তি। তার পাশাপাশি কবিতার মূলভাবটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি জানিনা কতটুকু পেরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কবিতা টি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়েছি আসলে কবিতার প্রতিটি চরণ অসাধারণ ছিল সেই সাথে আপনার মধুর কন্ঠে আবৃত্তি আরো ভালো লাগলো।পুতুল ভাঙ্গা, এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার স্বরূপ দেয়ার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার কবিতা আবৃত্তি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার সুরেলা কন্ঠে কবিতা আবৃতি শুনে খুব ভালো লাগলো। আসলেই সত্যিই অসাধারণ।
আর আরেকটি কথা আপনার কাছ থেকে আমার সুন্দর সুন্দর কাজ আরো দেখতে চাই।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি তো দেখছি দারুন কবিতা আবৃত্তি করতে পারেন আপু। আপনার কন্ঠে রবীন্দ্রনাথের এই কবিতা আবৃত্তি শুনে খুবই ভালো লাগলো। এখন থেকে প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবেন অন্তত একটি করে কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করব আপনাদের মাঝে প্রতি সপ্তাহে কবিতা আবৃতি করার জন্য। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর কবিতাটি আমি এর আগে শুনিনি। কিন্তু এই আজকে আপনার কন্ঠে শুনতে পেরে খুবই ভালো লেগেছে। আপনার কথা সত্যি খুব মিষ্টি তাই কবিতা আবৃত্তি ও খুব সুন্দর হয়েছে ।ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন।এই প্রথম আপনার আবৃত্তি শুনলাম বেশ ভালো লেগেছে।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপু।

 3 years ago 

আমার কবিতা আবৃত্তি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার কবিতা আবৃতি অসাধারণ হয়েছে। আপনি কিন্তু সত্যিই দারুণ আবৃত্তি করেন। এর আগেও আপনার আবৃতি শুনেছি। আজকের কবিতা আবৃত্তি অনেক সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর করে আবৃত্তি করে উপস্থাপন করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার কবিতা আবৃত্তি গুলো আমার অনেক ভালো লাগে। এর আগেও আপনি যতবার কবিতা আবৃত্তি করেছেন আমি খুব সুন্দর করে মন দিয়ে শুনেছি। আজকেও আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুতুল ভাঙ্গা কবিতাটি আবৃত্তি করলেন অনেক সুন্দর হয়েছে। এত মিষ্টি কন্ঠে কবিতা আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু খুব সুন্দর কবিতা আবৃত্তি করলেন।চমৎকার হয়েছে।আপনি খুব সুন্দর আবৃত্তি করেন।সব সময়ই শোনার চেষ্টা করি। আশাকরি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চেষ্টা করব আপনাদের মাঝে এরকম কবিতা আবৃত্তি করে আরও শেয়ার করার জন্য। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু অসাধারন আবৃত্তি করেন আপনি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করা কিন্তু সহজ কথা নয়। তারপরও আপনি তো দেখছি বেশ দারাজ কন্ঠে কবিতাটি আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করলেন। সবকিছু মিলিয়ে আপনার প্রতি শুভ কামনা রইল।

 3 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64427.05
ETH 1878.54
USDT 1.00
SBD 0.36