ফ্রুট ডেকোরেশন// বিভিন্ন ফলের সমন্বয়ে সিম্পল ফ্রুট ডেকোরেশন।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসলামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি ফ্রুট ডেকোরেশন এর পোস্ট নিয়ে হাজির হয়েছি। আসলে সপ্তাহের প্রতিদিন ভিন্ন ভিন্ন পোস্ট করতে আমি খুব পছন্দ করি। তাই আজকে আপনাদের সাথে ধরনের পোস্টগুলো আমি আগেও কয়েকবার শেয়ার করেছি। ধরনের কাজগুলো আমার ভীষণ ভালো লাগে করতে। আজকে আমি আপনাদের সাথে শশা, ডালিম, কমলা ও আঙ্গুরের সাহায্যে একটি ফ্রুট ডেকরেশন করে নেব। এই ডেকোরেশন টি যদিও সিম্পল তবে ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ ভালো লেগেছে এই ডেকোরেশনটি। তাই আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।

ডেকোরেশনটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20230906-WA0007.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • শসা
  • ডালিম
  • আঙ্গুর
  • কমলা ও
  • ধারালো ছুরি

IMG-20230906-WA0001.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি কমলাটি নিয়ে চামড়া ছাড়িয়ে নিলাম। তারপর কমলার প্রত্যেক কোষ আলাদা করে কোষ থেকেও চামড়া ছাড়িয়ে নিলাম।

IMG-20230906-WA0015.jpg

IMG-20230906-WA0002.jpg

দ্বিতীয় ধাপ
  • চামড়া ছাড়িয়ে নেওয়া কোষ গুলো দিয়ে আমি একটি প্লেট নিয়ে ডেকোরেশন শুরু করলাম। প্রথমে আমি কমলার কোষ গুলো দিয়ে একটি গোলাপ তৈরি করলাম। তারপর গোলাপ ফুলটির মাঝখান বরাবর বেশ কিছু ডালিমের দানা দিয়ে দিলাম।

IMG-20230906-WA0014.jpg

IMG-20230906-WA0003.jpg

IMG-20230906-WA0004.jpg

তৃতীয় ধাপ
  • এবার আমি আঙ্গুর গুলো নিয়ে সবগুলো আঙ্গুরগুলোকে মাঝখানে একটি ছুরি দিয়ে কেটে নিলাম। তারপর আঙ্গুরের অর্ধেক অংশগুলো দিয়ে আমি একটি লাভ চিহ্ন তৈরি করে নিলাম।

IMG-20230906-WA0005.jpg

চতুর্থ ধাপ
  • এবার আমি আঙ্গুর দিয়ে তৈরি করা লাভ চিহ্নের এক নিচে ডালিমের দানা দিয়ে সাজিয়ে দিলাম। এভাবে আমি উপর দিক থেকেও একটা লাইন ডালিমের দানা দিয়ে সাজিয়ে দিলাম।

IMG-20230906-WA0012.jpg

পঞ্চম ধাপ
  • এবার আমি শসাটিকে নিয়ে পাতলা করে কেটে নিলাম। তারপর কেটে নেওয়া শসা গুলো দিয়ে ছোট একটি ফুলের গাছ বানালাম এবং সেটার উপরে একটা একটা করে ডালিমের দানা দিয়ে সাজিয়ে দিলাম।

IMG-20230906-WA0011.jpg

সর্বশেষ ধাপ
  • এভাবে আমি পুরো ডেকোরেশনটি এক এক করে বিভিন্ন ফলের আইটেম দিয়ে সম্পূর্ণ করলাম। এখন আমার ডেকোরেশনটির সম্পুর্ন তৈরি হয়ে গিয়েছে। দেখতে কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে।

IMG-20230906-WA0010.jpg

IMG-20230906-WA0008.jpg

এই ছিল আমার আজকের ফ্রুট ডেকোরেশন পোস্ট। আশা করছি আপনাদের কাছে আমার আজকে পোস্ট টি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

সিম্পলের মধ্যে বেশ সুন্দর লাগছে আপনার ফ্রুট ডেকোরেশন। কালার কম্বিনেশনও বেশ সুন্দর লাগছে। ফটোগ্রাফিও বেশ সুন্দরভাবে করেছেন । আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার ফ্রুট ডেকোরেশন আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

এরকম ফ্রুট ডেকোরেশন দেখতে আমার অনেক ভালো লাগে। আপনারটাও অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

বেশ চমৎকারভাবে আজকে আপনি আমাদের মাঝে অসাধারণ ফলের ডেকোরেশন নিয়ে উপস্থিত হয়েছেন। যেখানে বিভিন্ন প্রকার ফলের সমন্বয়ে অসাধারণ একটি ডেকোরেশন করে দেখানোর চেষ্টা করেছেন। আমার অনেক ভালো লেগেছে আপনার এই অসাধারণ পোস্ট দেখতে পেরে।

 3 years ago 

আপনাদের ভাল লাগাই আমার কাছে সার্থকতা। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ফল দিয়ে তৈরি করা এই ধরনের ডেকোরেশন গুলো সবসময়ই আমার কাছে খুবই ভালো লাগে। আপনিও দেখছি খুবই চমৎকার ভাবে ডেকোরেশন তৈরি করতে সক্ষম হয়েছেন আপু। এ ধরনের ডেকোরেশন দেখলেই মন ভরে যায়।

 3 years ago 

ঘটনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

বিভিন্ন ফলের সমন্বয়ে সিম্পল ফ্রুট ডেকোরেশনটি খুব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে বিভিন্ন ফলের সমন্বয়ে সিম্পল ফ্রুট ডেকোরেশনটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। তার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

এক কথায় অসাধারণ আপু। এত চমৎকারভাবে আপনি ফ্রুটস ডেকোরেশন করলেন দেখে তো অনেক ভালো লেগেছে। আপনি প্রায় সময় ফ্রুটস ডেকোরেশন গুলো শেয়ার করেন। আমার কাছে খুবই ভালো লাগে আপনার এ ধরনের ফলের ডেকোরেশন গুলো। খুব চমৎকার ভাবে শেয়ার করলেন প্রতিটি ধাপ দেখে ভালো লাগলো।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

এরকম ফুড ডেকোরেশন দেখা যায় গায়ে হলুদের সময়।আমি জানতাম না যে এই ফুড ডেকোরেশন গুলো ঠিক কেমন ভাবে করে। কিন্তু আজকে আপনার মাধ্যমে খুব সহজে এটি শিখে নিতে পারলাম।ভবিষ্যতে এটি আমার কাজে লাগবে।ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে এত সুন্দর একটি ফুট ডেকোরেশন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

এরকমভাবেও ফ্রুট ডেকোরেশন করা যায় সেটি আমার কখনো জানা ছিল না৷ খুবই সুন্দরভাবে আপনি এই ফ্রুট ডেকোরেশন করেছেন৷ খুবই ভালো লাগছে এরকম একটি ডেকোরেশন দেখতে পেরে৷ আপনার এই ফ্রুট ডেকোরেশনের ধাপগুলো অনুসরণ করে আমিও এরকম একটি ফ্রুট ডেকোরেশন করার চেষ্টা করব৷

 3 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

পোস্টের ভিন্নতা আনার জন্য একেক দিন একেক ধরনের পোস্ট করাই ভালো। এতে দেখতেও ভালো লাগে। তাছাড়া আপনার আজকের ফ্রুট ডেকোরেশনটি খুব চমৎকার হয়েছে। এভাবে ফ্রুট ডেকোরেশন করে সামনে দিলে তো খেতেই ইচ্ছা করবে না। এত সুন্দর লাগছে যে এখান থেকে নষ্ট করতে মন চাইবে না। তাছাড়া প্রতিটি ধাপও খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62857.89
ETH 1829.62
USDT 1.00
SBD 0.38