You are viewing a single comment's thread from:

RE: আমার কবিতার খাতা থেকে: প্রবাসী

in আমার বাংলা ব্লগ5 years ago

কিছু কিছু লেখা মন কে নাড়িয়ে দেয়,, আর ওই অবস্থানে যদি নিজে অথবা নিজের পরিবারের কেউ অবস্থান করে তাহলে তার তীব্রতা আরো বেড়ে যায়। লেখাটা যখন পড়ছিলাম তখন আমার বাবার কথা খুব মনে পড়ছিল। আসলে আমার বাবাও কাজের প্রয়োজনে দীর্ঘদিন বাইরে থেকেছে। কত উৎসব-পার্বণে বাড়িতে আসতে পারেনি। কাছের মানুষগুলোকে সঙ্গ দিতে পারেনি। লেখাটা পড়ার সময় নিজেকে মনের অজান্তেই বাবার অবস্থানে বসিয়ে ফেলেছিলাম। আর তাই যেন ভেতরটা বারবার কেঁপে উঠছিল। অনেক ভালো লিখেছেন দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64467.92
ETH 1884.21
USDT 1.00
SBD 0.37