মামার বাড়ির পথে - আনন্দ❤️ উত্তেজনা 😇😇😇

in আমার বাংলা ব্লগ5 years ago

নমস্কার বন্ধুরা @amarbanglablog। নিজের প্রিয় কিছু মুহূর্ত শেয়ার করতে বেশ ভালো লাগে। তাই আজকে এই পোস্ট করছি।

আগের মাস থেকে ভাবছি , এই মাসে পরীক্ষা শেষ হলেই মামাবাড়ি যাব। পরীক্ষা শেষ হল ,আর আমিও তৈরি হতে শুরু করলাম। আমার মামার বাড়ি উত্তর দিনাজপুর এ । ছোট্ট গ্রাম - কমলাই ।

IMG-20210816-WA0022.jpg

ছোটবেলা থেকেই মামাবাড়ি যাওয়ার কথা শুনলেই খুব আনন্দ হতো। এখনও সেই একই অনুভূতি থেকে গেছে। তো আমি পরীক্ষা শেষের পর আমার মামার মেয়েদের জন্য আর মামার বাড়িতে যাওয়ার জন্য কিছু মার্কেটিং করলাম ।

IMG-20210816-WA0030.jpg

তারপর ১৫ ই আগস্ট এর দিন ভোর ৫.৩০ নাগাত আমি, মা, ভাই আমাদের গাড়ি নিয়ে রওনা দিলাম। বাবার খুব কাজের প্রেসার তাই বাবা আমাদের সাথে আসলো না। হয়তো নিতে আসবে । মনে এই জন্য একটু দুঃখ ছিল। কারণ আমি যখন বেড়াতে যাই, আমি আমার পুরো পরিবারের সাথে যেতে পছন্দ করি।

IMG-20210816-WA0024.jpg

তো যাইহোক , আমার শহর কৃষ্ণনগর থেকে আমার মামারবাড়ী পৌঁছতে বেশ সময় লাগে - প্রায় সাত /আট ঘণ্টা ,কখনো কখনো নয় ঘণ্টা। কিন্তু ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবস , তারওপর রবিবার , এই কারণে রাস্তা বেশ ফাঁকা ছিল। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম ।তখন সকাল ১১.৩০ বাজে।

IMG-20210816-WA0032.jpg

এই করোনা ভাইরাসের জন্য বহুদিন দূরে কোথাও যাওয়া হয়নি। আর মামার বাড়ি দূরে বলে বছরে একবারই আসতে পারি। নিজের পড়াশোনার প্রেসার, বাবার কাজের জন্য সময় হয়ে ওঠেনা।

অবশেষে মামারবাড়ী পৌঁছতে পেরে খুবই আনন্দ। আমার মামার বাড়ির প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। সেটা না হয় পরের পোস্টে শেয়ার করবো।

❤️@isha.ish

Sort:  
 5 years ago 

"মামার বাড়ি মধুর হাড়ি"


মামা বাড়ি হলো সবথেকে মজা আর আনন্দের জায়গা। মামার বাড়িতে এলে মনে হয় আমার থেকে সুখি মানুষ আর নেই শুধু মজা আর মজা 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍
আর খাওয়ার কথা তো বলাই বাহুল্য 😋
পেটে জায়গা যেন থাকেই না 😊
শুভ মামার বাড়ি মোবারক 🌙

"ধন্যবাদ"
@isa.ish

 5 years ago 

একদম মামারবাড়ী ভারী মজা। খাওয়া ভুঁড়ি ভুঁড়ি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য। সুস্থ থাকুন দাদা।

 5 years ago 

শুভ কামনা অবিরাম 🥀

 5 years ago 

মামার বাড়ি রসের হাড়ি, মামা আছে যেখানে আপদ নাই সেখানে, শুভকামনা রইল আপনার জন্য।

 5 years ago (edited)

আপনার সময়টা ভালো কাটবে মামাবাড়িতে। উওর দিনাজপুর এটা কী পশ্চিমবঙ্গে।

 5 years ago 

অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ দাদা পশ্চিমবঙ্গে।

 5 years ago 

ও ধন্যবাদ।

আপনার যাত্রাটা এবং মুহূর্ত গুলো খুবই সুন্দর ছিল। শুভ কামনা রইল আপনার জন্য।

 5 years ago 

অনেক ধন্যবাদ দাদা । আপনিও ভালো থাকুন।

 5 years ago 

আমিও অনেক উপভোগ করলাম দিদি আপনার ব্লগটি পড়ে। শুভ কামনা রইলো।

 5 years ago 

অনেক ধন্যবাদ দিদি। ভালো থাকুন।

 5 years ago 

ভালো লাগলো পড়ে আর একটা কথা,কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র কি বেচে আছেন এখনো?😁

 5 years ago 

আজ্ঞে না দাদা।
😅😅😅

অনেক ধন্যবাদ ।

 5 years ago 

মামা বাড়ী মানেই আনন্দের বাড়ী, সত্যি আমরা ছোট বেলায় সেই আনন্দ করার সুযোগ পেয়েছিলাম মামা বাড়ী গিয়ে। তখনতো আমাদের মুখে মুখে একটা কবিতা ছিলো মামা বাড়ী নিয়ে। বাড়ীর সামনের দৃশ্যটা দারুন।

 5 years ago 

হ্যাঁ, আর ভাইবোন থাকলে মজা ১০০গুণ বেড়ে যায় দাদা।এই মুহূর্ত এই সময় আর পাওয়া যাবেনা।

 5 years ago 

আপনার যাত্রাটা এবং মুহূর্ত গুলো খুবই সুন্দর ছিল। শুভ কামনা রইল আপনার জন্য আপু

 5 years ago 

অনেক ধন্যবাদ দাদা। ভালো থাকুন।

 5 years ago 

কিছুদিন আগে আমিও মামার বাসা থেকে ঘুরে আসলাম। সত্যিই গৃষ্ম কালে মামা বাসা থেকে ঘুরে আসার মজাই আলাদা। এসময় সিজনাল কিছু ফল থাকে যেগুলো খাওয়া যায় এবং সবার সাথে অনেক ইনজয় করা যায়। আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62119.69
ETH 1735.64
USDT 1.00
SBD 0.39