আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লার রহমতে ভালই আছি । আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব সুন্দর একটি ওয়ালমেট। এই ওয়ালমেটটি অনেক সময় নিয়ে বানিয়েছি। এটি আমি বিভিন্ন কালারের ফুল দিয়ে সাজিয়েছি। আশা করি এই ওয়ালমেটটি সবার ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণঃ
- রঙিন কাগজ
- স্কেল
- আঠা
- পেন্সিল
- কাঁচি।

প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- প্রথমে ৩×৩ ইঞ্চি সাইজের এক টুকরো গোলাপি কাগজ নেই। এরপর কাগজটি কোনাকুনি মাঝ বরাবর ভাজ করে নেই। মাঝ বরাবর ভাজ করে আবার আরেকটি ভাজ করে নেই।
ধাপ-২ঃ
- ছবির মত করে ভাজ করা কাগজের টুকরোর ওপর পেন্সিল দিয়ে আঁকিয়ে নেই। এবারে পেন্সিলের দাগ বাড়াবার কাঁচি দিয়ে কেটে নেই।
ধাপ-৩ঃ
- ভাঁজ খুললেই দেখা যাবে একটি ফুলের মত হয়ে গেছে। এবার ফুলের পাপড়ির মাঝে কাচি দিয়ে ছবির মত করে কেটে নেই এবং আঠা দিয়ে লাগিয়ে নেই।
ধাপ-৪ঃ
- এরপর ৪×১২ ইঞ্চি এক টুকরো লাল কাগজ নেই। এবার পেন্সিল এর সাহায্যে পেচিয়ে একটি স্টিক বানিয়ে নেই।
ধাপ-৫ঃ
- এভাবে তিনটি স্টিক বানিয়ে ফেলি। এরপর তিনটে স্টিক ছবির মত করে লাগিয়ে নেই।

ধাপ-৬ঃ
- এরপর স্টিকের উপরে একটি গোলাপি ফুল একটি নীল ফুল এভাবে পর্যায়ক্রমে লাগিয়ে নেই।

ধাপ-৭ঃ

- এভাবে সবগুলো ফুল লাগিয়ে নেই। হয়ে গেল আমাদের বিভিন্ন কালারের আকর্ষণীয় রঙিন ফুলের ওয়ালমেট তৈরি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোন পোস্ট নিয়ে। ধন্যবাদ সবাইকে।
| Photographer | iraniahmed |
| Device | Samsung M01s |
বাহ আপু আপনি তো অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। একদম ইউনিক একটা ওয়ালমেট। দেওয়ালে টাঙানো হলে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা ওয়ালমেট আমাদের তৈরি করে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল
আপনার জন্যও রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে আকর্ষনীয় দারুন ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেটের সাথের ফুলগুলো এটিকে দারুন ফুটিয়েছে।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ শ্রদ্ধেয়।
রঙিন কাগজ দিয়ে খুব সহজেই একটি ওয়ালমেট তৈরি করে ফেললেন। দেখতে ভালোই লাগছে আপনার দেওয়ালের সাথে সুন্দর মানিয়েছে ।রঙিন কাগজের সুন্দর ব্যবহার যথেষ্ট ভাল ছিল ।এত সুন্দর উপস্থাপনা ও বর্ণনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করছেন ।আপনার ওয়ালমেটের কালার কম্বিনেশন টা দারুন ছিল। সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝার জন্য সুবিধা হয়েছে ।শুভকামনা রইল আপনার জন্য।
আপনার তৈরি রঙিন কাগজের ফুলের ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে ফুল বসিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছেন। কাগজের তৈরি এসব কাজগুলো দেখে আমার অনেক ভালো লাগে। খুব সুন্দর করে প্রতিটি ধাপ বর্ণনা করেছেন আমাদের মাঝে। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার জন্য রইল শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজের অসাধারণ একটি ওয়ালমেট প্রস্তুত করেছেন আপনার ওয়ালমেট টি দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম বিশেষ করে কালার কম্বিনেশন অসাধারণভাবে ফুটেছে ধাপগুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
রঙিন কাগজের সাহায্যে খুব সুন্দর ফুলের ওয়ালমেট তৈরি করেছেন দেখছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর সুন্দর ফুল তৈরি করা যায় আমিও মাঝেমধ্যে ধরনের ফুল বানানো ট্রাই করি আপনার ড্রাই প্রজেক্টটি আমার কাছে ভালো লেগেছে অসাধারণ উপস্থাপনার জন্য আরও বেশি ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য
অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
আপনার তৈরি ওয়ালমেট অসাধারণ হয়েছে। কোথায় আপনি রঙিন কাগজ দিয়ে সিম্পল এরমধ্যে গর্জিয়াস একটি ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখতে অনেক সুন্দর লাগছে। বিশেষ করে এর কালারটি বেশ দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে।
আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। এটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। কালার কম্বিনেশন টা ছিল একদম দেখার মত। ছোট ছোট ফুল গুলো কেটে দিতে আপনার অনেকটা সময় কেটেছে মনে হচ্ছে। এত চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য মন্তব্য।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। ওয়ালমেট তৈরি করার প্রত্যেকটি ধাপ খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।