পেঁপে দিয়ে ডিম রান্নার রেসিপি। ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে দিয়ে ডিম রান্নার রেসিপি। এ রেসিপিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। ডিমে যেমন প্রচুর প্রোটিন রয়েছে, তেমনি পেঁপে ও অনেক ভিটামিন রয়েছে। ডিম এভাবে সাধারণত লাউ দিয়েই রান্না করে থাকি। তবে আজ একটি ভিন্ন রেসিপি রান্না করে দেখলাম। তাই পেপে দিয়ে ডিম রান্না করেছি খেতে বেশ ভালোই লেগেছিল। তাহলে চলুন দেখে নেয়া যাক আমি কিভাবে পেঁপে দিয়ে ডিম রান্নার রেসিপিটি তৈরি করেছি।

20220811_132203.jpg

প্রয়োজনীয় উপকরণ

20220817_140021.jpg20220817_140003.jpg
20220817_135937.jpg20220817_135913.jpg
উপকরণের নামপরিমাণ
পেপেঅর্ধেকটা
ডিম৪টি
পেঁয়াজ কুচিপরিমাণ মতো
কাঁচা মরিচ৫/৬ টি
আদা বাটা২ চা চামচ
রসুন বাটা১ চা চামচ
হলুদের গুঁড়া১ চা চামচ
জিরার গুড়াআধা চা চামচ
শুকনা মরিচের গুড়াপরিমাণ মতো
লবণপরিমাণমতো
সয়াবিন তেলআধা কাপ

প্রস্তুত প্রণালী

ধাপ ১ঃ

20220811_125021.jpg20220811_124755.jpg

প্রথমে চুলায় একটি করাই নেই। এবার করাই এর মধ্যে তেল দিয়ে দেই। এরপর পেঁয়াজকুচি কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেই।

ধাপ ২ঃ

20220811_125101.jpg20220811_125026.jpg

এবার সব মসলাগুলো দিয়ে ভালো ভাবে নেড়েচেড়ে কিছুক্ষন কষিয়ে নেই।

ধাপ ৩ঃ

20220817_140422.jpg20220817_140408.jpg

এবার সিদ্ধ করে রাখা পেঁপের টুকরো গুলের মধ্যে দিয়ে দেই।

ধাপ ৪ঃ

20220817_140453.jpg20220817_140441.jpg

এবার পরিবার মত পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেই।

ধাপ ৫ঃ

20220817_140522.jpg20220817_140509.jpg

এবার ডিমগুলো একটি ফ্রাই প্যানে ভেজে নেই।

ধাপ ৬ঃ

20220817_140547.jpg20220817_140535.jpg

এবার ভাজা ডিম গুলো এর মধ্যে দিয়ে দেই।

ধাপ ৭ঃ

20220811_132157.jpg

এবার একটি বাটিতে পরিবেশন করে নেই।

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@iraniahmed
DeviceSamsung M01s
Sort:  
 4 years ago 

পেঁপে দিয়ে কখনো এইভাবে ডিমের রেসিপি খাওয়া হয় নাই। আপনার রেসিপি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আমরা এ ধরনের রেসিপি মাঝে মাঝে খেয়ে থাকি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 4 years ago 

বর্তমানে ডিমের যে দাম এত দাম দিয়ে ডিম রান্না করে খাওয়া খুবই জটিল হয়ে পড়েছে ।।তবে আপনার রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে।। শেয়ার করার জন্য ধন্যবাদ।।

 4 years ago 

ঠিকই বলেছেন আপনি, বর্তমানে ডিমের অনেক দাম বেড়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

এভাবে পেঁপে দিয়ে কখনো ডিম রান্না করে খাওয়া হয়নি। তবে দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। অসংখ্য ধন্যবাদ সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

এ রেসিপিটি খেতে বেশ দারুন হয়েছিল। এভাবে একদিন পেঁপে দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখবেন।

 4 years ago 

আসলে ডিমের যেকোনো রেসিপি আমার কাছে খুব ভালো লাগে। আজকে ডিম দিয়ে পেঁপে রান্না করেছেন মনে হচ্ছে খেতে মজার হবে। কিন্তু এরকম রেসিপি কখনো খাওয়া হয়নি তবে বাসায় ট্রাই করে দেখতে হবে অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

এভাবে অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন, খেতে বেশ ভালই লাগবে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ডিম আমি অনেক পছন্দ করি। এখন তো ডিমের দামে আগুন লাগছে। আপনি পেঁপে দিয়ে ডিম রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপিটি দেখে খুবই খুশি হলাম। ভালো থাকবেন ভাই।

 4 years ago 

আমার রেসিপিটি দেখে আপনার ভালো লেগেছে জেনে আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনি অনেক ইউনিটি রেসিপি শেয়ার করেছেন। পেপে এভাবে কোন দিন খাইনি। দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

পেঁপে দিয়ে এভাবে একদিন ডিম রান্না করে খেয়ে দেখবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

এভাবে কখনো ডিম রান্না করে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

 4 years ago 

এভাবে ডিম রান্না করে একবার খেয়ে দেখবেন। খেতে বেশ সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

পেঁপে দিয়ে লোভনীয়ভাবে জিনের একটি রেসিপি প্রস্তুত করেছেন রেসিপিটি দেখেই লোভ হচ্ছে এ ধরনের রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আমার খুবই ফেভারেট

 4 years ago 

এ ধরনের রেসিপি আপনার খুবই ফেভারিট জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

মাছ দিয়ে পেঁপে দিয়ে খেয়েছি অনেক তবে ডিম দিয়ে কখনো খাইনি। পেঁপে দিয়ে ডিমের এই মজার রেসিপি শিখতে পেরে দারুন লাগলো আপু। লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আমরা সাধারণত পেঁপে দিয়ে ডিম এভাবে রান্না করে খাই। কিন্তু পেঁপে দিয়ে মাছ কখনো রান্না করে খাইনি। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

পেঁপে ভাজি খেয়েছি, মসুরের ডালের সাথে রান্না করে খেয়েছি অথবা মাছের সাথে রান্না করে খেয়েছি। তবে ডিম দিয়ে কখনোই পেঁপে রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে পেঁপে দিয়ে ডিম দিয়েও রান্না করে খেয়ে দেখা উচিত। ধন্যবাদ এত ইউনিক এবং মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

পেঁপে দিয়ে যেহেতু মাছ রান্না করেও খেয়েছেন। একদিন এভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন। খেতে বেশ দারুন লাগে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63532.82
ETH 1786.49
USDT 1.00
SBD 0.39