রঙিন কাগজের মাছ। ১০% লাজুক শেয়ালের জন্য এবং ৫% এবিবি স্কুলের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রঙিন কাগজের একটি মাছ তৈরি। এই মাছটি দেখতে চমৎকার হয়েছে। এই মাছটি বানাতে পেরে আমি খুবই আনন্দিত হয়েছি। শুধু রঙিন কাগজ দিয়েই না আমি একটু রং দিয়ে পেইন্টিং ও করেছি, মাছটি দেখতে একটু সুন্দর দেখানোর জন্য। মাছটি বানানো খুবই সহজ। কিন্তু একটু ধৈর্যের দরকার। কারণ রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে একটু বেশি সময়ের প্রয়োজন হয়। রঙিন কাগজ দিয়ে কোন ক্রাফট বানাতে হলে আমাকে অনেক রাতে বসতে হয় এগুলো বানানোর জন্য। কারন আমার একটি দুষ্টু ছেলে আছে বানাতে বসলে সে সবকিছু নিয়ে অন্য রুমে চলে যায়, আমাকে বানাতে দেয় না কিছু। এগুলো বানাতে তাই অনেক রাত হয়ে যায়। তারপরও চেষ্টা করি মাঝে মধ্যে কিছু বানাতে। তাহলে এবার দেখে নেয়া যাক আমি কিভাবে রঙিন কাগজ দিয়ে একটি মাছ তৈরি করেছি।

20220422_004431.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • রঙিন কাগজ
  • স্কেল
  • পেন্সিল
  • আঠা
  • কাঁচি
  • রং।

20220313_231516.jpg

প্রস্তুত প্রণালী

ধাপ ১ঃ

প্রথমে এক টুকরো নীল কাগজ নেই । কাগজটিকে একটি গোল বৃত্তের মত বানিয়ে নেই। এবার একটি লাল কাগজ নেই, লাল কাগজ নিয়ে ছোট ছোট দুটি গোল বৃত্তে মত বানিয়ে নেই।

20220422_001434.jpg20220422_001210.jpg

ধাপ ২ঃ

এবার লাল বৃত্ত দুটি কে সমান দুই ভাগে ভাগ করে কাঁচি দিয়ে কেটে নেই। এবং মাছের চোখ বানিয়ে নেই।

20220422_001813.jpg20220422_001705.jpg

ধাপ ৩ঃ

সাদা এক টুকরো কাগজের উপর নিল গোলাকার বৃত্তটি আঠা দিয়ে লাগিয়ে দেই। এবার মাছের লেজ আঠা দিয়ে লাগিয়ে দিই।

20220422_002022.jpg20220422_001917.jpg

ধাপ ৪ঃ

এবার মাছের পাখনা এবং ঠোট আঠা দিয়ে লাগিয়ে দেই।

20220422_002220.jpg20220422_002118.jpg

ধাপ ৫ঃ

এবার রং দিয়ে সামুদ্রিক উদ্ভিদ আকিয়ে নেই।

20220422_004158.jpg

ধাপ ৬ঃ

হয়ে গেল আমার রঙিন কাগজের মাছ এবং একটু রং দিয়ে পেন্টিং ।

20220422_004429.jpg

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@iraniahmed
DeviceSamsung M01s
Sort:  
 4 years ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন কিছু তৈরি করা যায়। আজকে আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি করেছেন। আপনার তৈরি করা রঙিন কাগজের মাছ দেখতে অনেক সুন্দর লাগছে। আপু আপনি অনেক সুন্দর ভাবে এই পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য। এবং আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 4 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার অনেক জিনিস বানানো যায় এটা আমার পূর্বে খুব একটা ধারণা ছিল না। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আসার পর আমার এই অভিজ্ঞতাটা হয়েছে। যাইহোক আপনিও খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি করেছেন আপনার রঙিন কাগজের তৈরি মাছটি অসাধারণ হয়েছে প্রত্যেকটা ধাপের উপস্থাপনা বেশ ভালো হয়েছে। ধন্যবাদ।

 4 years ago 

ঠিকই বলেছেন, আমারও এ কমিটিতে আসার আগে কোন ধারনাই ছিলনা যে রঙিন কাগজ দিয়ে এতো কিছু বানানো যায়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 4 years ago 

বেশ কিউট লাগছে দেখতে আপনার বানানো রঙিন কাগজ এর মাছ।প্রতিটা ধাপ আপনি সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন এতে পোস্টি আরো বেশি দারুন হয়েছে ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

 4 years ago 

রঙিন কাগজের যেকোনো ক্রাফট দেখতে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার একটি মাছ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের মাছ দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি রঙিন কাগজের মাছ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

আমার পোস্টটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

বাহ আইডিয়া টা দারুন। খুব সহজভাবে আপনি মাছ তৈরি করেছেন। মাছ টি কে চমৎকার লাগছে দেখতে। সর্বশেষ ড্রয়িং করে দেওয়ার কারণে মনে হচ্ছে যেন মাছটি সমুদ্রে চলাফেরা করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 4 years ago 

হ্যাঁ এটা সামুদ্রিক উদ্ভিদ আকিয়েছি। তাই দেখতে সামুদ্রিক মাছের মতো মনে হচ্ছে।ধন্যবাদ আপু।

 4 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর মাছ তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি মাছটি দেখতে অসাধারণ লাগছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আমার তৈরি মাছটি আপনার কাছে চমৎকার লেগেছে জেনে খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি মাছ তৈরি করলেন। আপনার মাছের চিত্রাংকন দেখে আমার কাছে বেশ ভালো লাগলো। মাছের নিচের অংশে খুব সুন্দর রং তুলি দিয়ে ডিজাইন করেছেন। আমার কাছে বেশ ভালো লাগলো।

 4 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 years ago 

আপনার আইডি একটি দারুন। খুবই ভালো লেগেছে আপনার এত সুন্দর মাছ তৈরি করা দেখে। আশাকরি পুনরায় বড় কোন মাছের আকৃতি তৈরি করে দেখাবেন।

 4 years ago 

আমার মাছ তৈরী যে আপনার কাছে ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর মাছ তৈরি করেছেন। আপনার মাছ তৈরি করার উপস্থাপন আমার ভালো লেগেছে। এই উপস্থাপনের মাধ্যমে আমরা খুব সহজে মাছ তৈরি করা শিখতে পারলাম।

 4 years ago 

আমার মাছ তৈরি করার উপস্থাপন আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি মাছ তৈরি করেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার রঙিন কাগজের তৈরি মাছ। খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মাছ তৈরি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 4 years ago 

আপনার কাছে খুবই ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64153.03
ETH 1867.14
USDT 1.00
SBD 0.36