আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজ আমি খুবই কমন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। যা সচরাচর প্রায়ই সব বাসায় খেয়ে থাকে। আমরাও মাঝেমধ্যে এই নাস্তাটি খেয়ে থাকি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব মজাদার এগ নুডুলস এর রেসিপি। আশা করি সবার ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণঃ
- নুডলস
- ডিম
- আলু
- টমেটো
- পেঁয়াজ
- কাঁচামরিচ
- সয়াবিন তেল
- লবণ।

প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- প্রথমে চুলায় একটি পরিষ্কার ফ্রাই প্যান নিয়ে নেই। ফ্রাই প্যান এর মধ্যে পরিমাণমতো পানি দিয়ে দেই। পানি কিছুক্ষণ ফুঁটিয়ে নেই।

ধাপ-২ঃ
- পানি ফুটতে শুরু করলে, ফুটন্ত পানির মধ্যে নুডুলস সিদ্ধ করার জন্য দিয়ে দেই।

ধাপ-৩ঃ
- নুডলস সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটি চালনির মধ্যে ঢেলে পানি ঝরিয়ে ফেলি।

ধাপ-৪ঃ
- এবার পিয়াজ, মরিচ, আলু এবং টমেটোগুলো কুচি কুচি করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেই।

ধাপ-৫ঃ
- এবার অন্য একটি পাত্র নিয়ে চুলায় বসিয়ে দেই এবং পরিমান মত তেল দিয়ে গরম করে নেই।

ধাপ-৬ঃ
- তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে কেটে রাখা সবজিগুলো এবং পেঁয়াজ কুচি ও মরিচ দিয়ে দেই।

ধাপ-৭ঃ
- পেঁয়াজ, মরিচ এবং সবজিগুলো একটু নেড়েচেড়ে সিদ্ধ করে নেই। সিদ্ধ হয়ে গেলে এবার একটি ডিম দিয়ে দেই।

ধাপ-৮ঃ
- ডিম দেয়ার পর আর একটু নেড়েচেড়ে সবজিগুলো ভেজে নেই। এরপর সিদ্ধ করা নুডুলস দিয়ে দেই।

ধাপ-৯ঃ
- নুডুলস দেয়া হয়ে গেলে নুডুলস ও ডিম মিশিয়ে নেই এবং ৪/৫ মিনিট এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেই। এরপর চুলা থেকে নামিয়ে ফেলি। হয়ে গেল আমাদের এগ নুডুলস রান্নার রেসিপি।

| Photographer | iraniahmed |
| Device | Samsung M01s |
সাধারণ রেসিপি হলেও নুডুলস আমার প্রিয়। নুডুলস রেসিপির প্রত্যেকটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
আপনি খুব সুন্দর করে নুডুলস রেসিপি তৈরী করেছেন। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আপনার রন্ধন প্রণালী খুবই ভালো ছিল দেখে মনে হচ্ছে নিশ্চয়ই অনেক সুস্বাদু ও মজাদার হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ ভালো থাকবেন।
আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এগ নুডুলস আমাদের অত্যান্ত পরিচিত একটি রেসিপির নাম নুডুলস প্রথম খেয়েছিলাম এই এগ অর্থাৎ ডিম দিয়ে রান্না করা এটার স্বাদ ভুলার মতো না।খুব দারুন একটি রেসিপি গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো আপনার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অনেক সুন্দর ভাবে নুডুলস তৈরি করেছে আপনি। আমি নুডুলস খেতে অনেক ভালোবাসি। এবং মাঝে মাঝে আমি নিজেই বানিয়ে খাই কারণ নুডুলস খাওয়ার মজাই আলাদা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে।
এই রেসিপিটি খুব সুস্বাদু মনে হচ্ছে, যতক্ষণ না এটি আমাকে ক্ষুধার্ত করে তোলে, আপনি এটি খুব বিশদ পদক্ষেপের সাথে তৈরি করেছেন, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের বাসায় এই ভাবে নুডলস রান্না করা হয়। এইভাবে রান্না করতে ঝামেলা কম আবার খেতেও মজা হয়। যদিও নুডলস আমি একটু ঝাল পছন্দ করি। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
নুডুলস তো অনেকেই খেতে পছন্দ করে। কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে নুডুলস খেতে। আপনার তৈরি করা নুডুলস এর রেসিপি টা দেখেই তো আমার খুব লোভ হল 😋😋 একেবারে আমার পছন্দের রেসিপি তৈরি করলেন আজকে। আপনার উপস্থাপনা টা অসাধারন ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। বিকেল বেলার জন্য নুডুলস একদম পারফেক্ট একটি নাস্তা। আপনার নুডুলস রেসিপি দেখে আমারও আজকে সন্ধ্যার নাস্তা নুডুলস খেতে ইচ্ছে করছিল।
আপনি খুব সুন্দর ভাবে নুডুলস রেসিপি উপস্থাপন করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
আপনি অনেক মজাদার এবং লোভনীয় একটি এগ নুডুলস রান্নার রেসিপি আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই নুডুলস রান্নার রেসিপি টা দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল সেই সাথে অনেক লোভনীয় বটে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন। আপনার এই রেসিপিটি দেখে সত্যিই আমার জিভে জল এসে গেল। ধন্যবাদ আপনাকে এত মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার পোস্টে কমেন্টস করার জন্য আপনাকে ধন্যবাদ।