পুইশাকের ডাটা এবং কাঁঠালের বিচি দিয়ে মসুর ডাল রান্না রেসিপি।১০% লাজুক শেয়ালের জন্য।
আসসালামু-আলাইকুম।
কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুইশাকের ডাটা এবং কাঁঠালের বিচি দিয়ে মসুরের ডাল রান্না রেসিপি। কাঁঠালের বিচি খেতে আমার খুবই ভালো লাগে। কাঁঠালের বিচি যে তরকারিতে দেয়া হয় সে তরকারি খেতে বেশি ভালো লাগে। এর আগে কখনো এভাবে কাঁঠালের বিচি,পুঁইশাকের ডাটা এবং ডাল দিয়ে রান্না করে খাওয়া হয়নি। এই প্রথম এই রেসিপি রান্না করেছি। খেতে বেশ ভালোই হয়েছিল। প্রতিটি ধাপ সুন্দর ভাবে বর্ণনা করার চেষ্টা করেছি। আশা করি এ রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে এবার চলুন দেখে নেয়া যাক আমি কিভাবে পুঁইশাকের ডাটা এবং কাঁঠালের বিচি দিয়ে মসুর ডাল রান্না করেছি।
প্রয়োজনীয় উপকরণ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| মসুরের ডাল | পরিমাণ মতো |
| পুঁইশাকের ডাটা | পরিমাণ মতো |
| কাঁঠালের বিচি | পরিমাণ মত |
| পেঁয়াজ কুচি | পরিমাণ মত |
| কাঁচা মরিচ | ৫/৬ টি |
| আদা বাটা | ২ চা চামচ |
| রসুন বাটা | ১ চা চামচ |
| হলুদের গুঁড়া | ১ চা চামচ |
| জিরার গুড়া | আধা চা চামচ |
| শুকনা মরিচের গুড়া | পরিমাণ মতো |
| লবণ | পরিমাণমতো |
| সয়াবিন তেল | আধা কাপ |
প্রস্তুত প্রণালী
ধাপ ১ঃ
প্রথমে চুলায় একটি প্রেসার কুকার নেই। এরপর ধুয়ে রাখা মসুর ডালগুলো এর মধ্যে দিয়ে দেই।
ধাপ ২ঃ
এরপর ধুয়ে কেটে রাখা কাঁঠালের বিচি এবং পুঁইশাকের ডাটা গুলো এর মধ্যে দিয়ে দেই।
ধাপ ৩ঃ
এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেই ।
ধাপ ৪ঃ
এবার পরিমাণ মত পানি দিয়ে দেই।
ধাপ ৫ঃ
এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেই। এরপর ৪-৫টি সিটি দিলে চুলা থেকে নামিয়ে ফেলি।
ধাপ ৬ঃ
এবার একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি।
আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
| Photographer | @iraniahmed |
|---|---|
| Device | Samsung M01s |
পুইশাকের ডাটা এবং কাঁঠালের বিচি দিয়ে মসুরের ডালে রেসিপি কখনো তৈরি করে খাওয়া হয়নি তাই এটি আমার কাছে একদম ইউনিক রেসিপি বলে মনে হয়েছে। এমন লোভনীয় একটি ইউনিক রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এই রেসিপিটি আমি প্রথম রান্না করেছি। এর আগে কখনো এভাবে খাওয়া হয়নি। তবে খেতে বেশ ভালোই হয়েছিল। ধন্যবাদ আপনাকে।
পুঁইশাকের ডাটা এবং কাঁঠালের বিচি দিয়ে মসুর ডাল রান্নার রেসিপি দেখে খুবই ভালো লাগলো। কাঁঠালের বিচি আমার খুবই প্রিয় সবজি। মসুর ডাল দিয়ে পুঁইশাকের ডাটা খেয়েছি অনেক। তবে কাঁঠালের বিচি দিয়ে কখনো খাওয়া হয়নি। আপনার কাছে নতুন রেসিপি শিখতে পেরে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
পুইশাকের ডাটা এবং কাঁঠালের বিচি দিয়ে এভাবে একদিন মসুর ডাল রান্না করে খেয়ে দেখবেন। খেতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
পুইশাকের ডাটা এবং কাঁঠালের বিচি দিয়ে মসুর ডাল রান্না রেসিপি বেশ লোভনীয় লাগছে দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য
পুইশাকের ডাটা এবং কাঁঠালের বিচি এভাবে ডাল দিয়ে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। এভাবে একদিন খেয়ে দেখবেন। ধন্যবাদ ভাইয়া।
কাঁঠালের বিচি আমার খুবই প্রিয়।তাছাড়া আপনি অনেক কিছুর সমন্বয়ে রান্না করেছেন ফলে এটি খুবই পুষ্টিকর।রেসিপিটি ভালো ছিল, ধন্যবাদ আপনাকে।
ঠিকই বলেছেন আপু, এটি খুবই পুষ্টিকর একটি রেসিপি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
পুইশাকের ডাটা এবং কাঁঠালের বিচি দিয়ে মসুর ডাল রান্না রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে এবং আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
এই রেসিপিটি খেতে অনেক মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি পুইশাকের ডাটা এবং কাঁঠালের বিচি দিয়ে মসুর ডাল রান্না রেসিপি করেছেন। দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন আপনাকে তাই ধন্যবাদ।
রেসিপিটি আপনার ভালো লেগেছে যেনে আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি ঠিকই বলেছেন কাঁঠালের বিচি যে তরকারিতে দেয়া হয় সে তরকারি খেতে বেশি ভালো লাগে। আমি তো কাঁঠালের বিচি খেতে ভীষণ পছন্দ করি। খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়ে থাকে এই রেসিপিটি। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।
আমারও কাঁঠালের বিচি খেতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার পুইশাকের ডাটা এবং কাঁঠালের বিচি দিয়ে মসুর ডাল রান্না রেসিপি দেখে আমি মনে করি সবার অনেক ভালো লাগবে। আপনি চমতকার ভাবে আপনার রেসিপি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন।
রেসিপিটি খেতে বেশ ভালোই লাগে। এভাবে একদিন খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে।
পুইশাক মসুরের ডাল এবং কাঁঠালের বিচি দিয়ে লোভনীয় একটি রেসিপি প্রস্তুত করেছেন এভাবে রেসিপি প্রস্তুত করলে খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আমারও খুব ফেভারিট
কাঁঠালের বিচি আমারও খুবই পছন্দের একটি খাবার। ধন্যবাদ আপনাকে।
যে কোন সবজির সাথে কাঁঠালের বিচি দিলে আমার খুব ভালো লাগে।তবে পুইশাকের ডাটা দিয়ে কখনো কাঁঠালের বিচি খাওয়া হয়নি এভাবে।নতুন একটি রেসিপি শিখে নিলাম।আপনাকে ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। কাঁঠালের বিচি খেতে আমারও অনেক ভালো লাগে।