আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব রঙিন কাগজের একটি পেঙ্গুইন। এ পেঙ্গুইনটি আমি ইউটিউব থেকে শিখে বানিয়েছি। আমার কাছে রঙিন কাগজের পেঙ্গুইনটি খুবই ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই বানানো যায়। আমার বাংলা ব্লগ এ জয়েন না হলে কখনো এগুলো বানানোই হতো না। যাই হোক এবার শুরু করা যাক কিভাবে আমি রঙিন কাগজের পেঙ্গুইনের অরিগামি বানিয়েছি। আশা করি সবার ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণঃ
- রঙিন কাগজ
- স্কেল
- আঠা
- পেন্সিল
- কাচি।

প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- প্রথমে এক টুকরো কালো কাগজ নেই। কাগজটিকে একটি গোল বৃত্তের মত পেন্সিল দিয়ে আঁকিয়ে কাঁচি দিয়ে কেটে নেই।
ধাপ-২ঃ
- এরপর অন্য এক টুকরো কালো কাগজ নেই। এবার কালো কাগজ দিয়ে দুটি লাভের মত বানিয়ে নেই।
ধাপ-৩ঃ
- এবার সাদা এক টুকরো কাগজ নেই। এবং কাগজ দিয়ে সাদা একটি লাভ বানিয়ে নেই।এরপর পেঙ্গুইনের দুটি চোখ বানিয়ে নেই।
ধাপ-৪ঃ
- এবার সবুজ এক টুকরো কাগজ নেই। এবং কাগজটি দিয়ে দুটি লাভ এবং পেঙ্গুইনের ঠোট ছবির মতো করে বানিয়ে নেই।
ধাপ-৫ঃ
- এবার গোল বৃত্তাকার কালো কাগজের উপর সাদা লাভ টি আঠা দিয়ে লাগিয়ে দেই।
ধাপ-৬ঃ
- এবার পেঙ্গুইনের দুটি চোখ এবং একটি ঠোঁট আঠা দিয়ে লাগিয়ে দেই। এবং সাদা লাভটির ডান পাশে একটি গোলাপি কালারের ছোট লাভ আঠা দিয়ে লাগিয়ে দেই। এবার কালো দুটি লাভ দুই পাশে আঠা দিয়ে লাগিয়ে দেই।
ধাপ-৭ঃ


- এবার পেঙ্গুইনের দুটি পা আঠা দিয়ে লাগিয়ে দেই। হয়ে গেল আজ আমার রঙিন কাগজের পেঙ্গুইনের অরিগ্যামি।
আজ এ পর্যন্তই। আবার হাজির হব অন্য কোন পোস্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আমার পোস্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস এ জানাবেন। আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| Photographer | iraniahmed |
| Device | Samsung M01s |
আপনি অনেক সুন্দর একটি রঙিন কাগজের পেঙ্গুইন তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার পেঙ্গুইন তৈরি। সত্যি অনেক অসাধারণ দেখতে লাগছে। রঙিন কাগজ দিয়ে একটি পেঙ্গুইন তৈরি করে আমাদেরকে উপহার দিলেন। এত সুন্দর একটি রঙিন কাগজের পেঙ্গুইন তৈরি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ ব্যবহার করে পেঙ্গুইনের অরিগামি টি দেখতে খুবই সুন্দর লাগছে ।।আপনি খুবই দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন।।। শুভকামনা রইল আপনার জন্য।।
আপনাকে ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার একটি পেঙ্গুইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রথমে আমি এটাকে দেখে মনে করেছিলাম আপনি এর এটা অঙ্কন করেছেন কিন্তু পরবর্তীতে আমার ভুল ভাঙলো। খুবই চমৎকার ভাবে আপনি এটা তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি পেঙ্গুইনের অরিগামি তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে। আপনি চমৎকারভাবে কাগজ দিয়ে পেঙ্গুইনের অরিগামি তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানানো দেখতে ভালই লাগে। আপনার পেঙ্গুইন দেখতে খুব কিউট লাগছে। বেশ কয়েকদিন আগে আমি একটি পেঙ্গুইন বানিয়েছিলাম আমার পেঙ্গুইনটি অন্যরকম ছিল আজকে আবার আরেক রকম পেঙ্গুইন দেখতে পেলাম আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি পেঙ্গুইন এর অরিগামি তৈরি করেছেন। আসলে পেঙ্গুনের কালার আমার অনেক ভালো লাগে। এর মধ্যে একটা কিউটনেস লুকিয়ে আছে। ভালোবাসা আপনার জন্য।
আপনাকে ধন্যবাদ ভাইয়া।
বাপু রঙিন কাগজ কে ব্যবহার করে খুব সুন্দর পেঙ্গুইনের একটি অরিগামি তৈরি করেছেন আপনি। দেখতে ভীষণ ভালো লাগছে। এবং তৈরীর প্রত্যেকটি ধাপ ছিল দেখার মতো এবং শিক্ষনীয়। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি পেঙ্গুইনের অরিগামি তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার এই পেঙ্গুইনের অরিগামি তৈরি। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আপনি এটি উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পেঙ্গুইনের অরিগামি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজের পেঙ্গুইনের অরিগামি খুবই সুন্দর হয়েছে। আমার কাছে অসাধারণ লেগেছে। ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ওয়াও দারুণ তো, আপনি তো দেখছি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে পেঙ্গুইনের একটি অরিগামি তৈরি করেছেন।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে।