আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব রঙিন কাগজের একটি ফুলদানি। এটি বানানো খুবই সহজ। আপনারা চাইলে সহজেই ফুলদানিটি বানিয়ে নিতে পারবেন। আমি এই ফুলদানিটি ইউটিউব দেখে শিখে বানিয়েছি। প্রথমে দেখে ভেবেছিলাম খুবই কঠিন, পরে দেখলাম অনেক সহজ। এই ফুলদানিটি আশা করি সবার ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণঃ
- রঙিন কাগজ
- আঠা
- স্কেল
- কাঁচি।

প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- প্রথমে ১০×১০ ইঞ্চি সাইজের এক টুকরো নীল কাগজ নেই। আপনারা চাইলে অন্য যেকোনো কালার নিয়ে এটি বানাতে পারেন।

ধাপ-২ঃ
- এক কোণা থেকে ভাঁজ করে করে ছবির মত করে বানিয়ে নেই।

ধাপ-৩ঃ
- এরপর কাগজটির মাঝ বরাবর উল্টা দিকে ভাজ করে নেই।

ধাপ-৪ঃ
- এরপর আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ-৫ঃ
- আঠা দিয়ে লাগানোর পর একটি রোলের মতো হয়ে যাবে।

ধাপ-৬ঃ
- এবার একটি শক্ত কাগজ কেচি দিয়ে গোল করে কেটে নেই। এরপর সে কাগজটিকে হলুদ কাগজ দিয়ে আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ-৭ঃ
- এবার ফুলদানির নিচে এই গোলাকৃতির কাগজটি আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ-৮ঃ

- হয়ে গেল আমার সুন্দর আকর্ষণীয় ফুলদানি। আশা করি ফুলদানিটি সবার অনেক পছন্দ হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
| Photographer | iraniahmed |
| Device | Samsung M01s |
আপনি খুব সুন্দর কাগজের ফুলদানি তৈরি করেছেন। প্রতিটি থাকলে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য ।এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে ফুল এবং ফুলদানির খুব সুন্দর একটি দৃশ্য প্রস্তুত করেছেন ।দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। কালার কম্বিনেশন অসাধারণভাবে ফুটেছে ।শুভেচ্ছা রইল আপনার জন্য।
আমার পোস্টে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে চমৎকার ভাবে একটি ফুলদানি তৈরি করেছেন। ফুলদানির কালার টা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। সত্যি অসাধারণ হয়েছে ভাইয়া। পোস্টটি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা এই ফুলদানি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে এই ফুলদানি তৈরি করে আমাদের মাঝে উপহার দিয়েছেন। রঙিন কাগজের ফুলদানি তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার নিখুঁত হাতের কাজ আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।
আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ওয়াও, খুব সুন্দর একটি ফুলসহ ফুলদানি তৈরি করে দেখালেন। আপনার তৈরি ফুলদানি যতটুকু সুন্দর লাগছে তার মধ্যে থাকা ফুলগুলো ততটুকু সুন্দর লাগছে। ফুলটি দেখে মনে হচ্ছে এটি রজনীগন্ধার স্টিক। আপনি খুব যত্নের সাথে ফুলসহ ফুলদানিটি তৈরি করে দেখালেন। যার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজের ফুলদানিটি অনেক সুন্দর হয়েছে। দেখতে বেশ ভালো লাগছে। সৃজনশীলতা আমার সব সময় অনেক ভালো লাগে। ইউনিক একটি ডাই প্রজেক্ট ছিল। অনেক সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন বুঝতে সুবিধা হয়েছে। শুভকামনা আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ফুলদানি তৈরি করলেন। আপনার তৈরি করা ফুলদানির মধ্যে ফুলগুলো তো দেখতে খুবই অসাধারণ দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে আপনি খুবই চমৎকার ভাবে সবকিছু মিলিয়ে ফুলদানি তৈরি করলেন। আমার কাছে খুবই চমৎকার লাগলো আপনার এই ফুলদানি টা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার কাছে ভাল লেগেছে শুনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার ফুলদানি কি বেশ দারুন হয়েছে এবং আপনার উপস্থাপনা ছিল বেশ ভালো। এবং আপনি খুবই চমৎকার ভাবে তৈরি করেছেন ফুলদানিটি। দেখে বেশ ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুলদানি তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। রঙিন কাগজ দিয়ে ফুলদানি তৈরি করার এই পদ্ধতিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলদানি তৈরি করার ক্ষেত্রে প্রত্যেকটি ধাপ আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ফুলদানি তৈরির পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
ওয়াও রঙ্গিন কাগজের তৈরি করা ফুলদানি দেখতে সত্যিই খুবই চমৎকার ছিল। আপনি তো দেখছি বেশ দারুন জিনিস তৈরি করতে পারেন। রঙ্গিন কাগজের ফুলদানি টিতে রঙ্গিন কাগজ গুলো ব্যবহার করেছেন বলে দেখতে অনেক বেশী আকর্ষনীয় লাগছিল। তা ছাড়াও আপনি জিনিস টি তৈরি করার প্রতিটি ধাপ আমাদের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে ভাইয়া।