ইলিশ মাছ রান্না রেসিপি।১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার ইলিশ মাছ রান্নার রেসিপি। ইলিশ মাছ আমার সব থেকে পছন্দের একটি মাছ। আমাদের বাসায় প্রায় সবাই ইলিশ মাছ অনেক পছন্দ করে। তাই মাঝেমধ্যে ইলিশ মাছ রান্না করতে হয়। আজ আমি আলু, কচুর ডাটা এবং বরবটি দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। যা খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। এমন রেসিপি দুপুরে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এবার চলুন তাহলে দেখে নেয়া যাক আমি কিভাবে আলু, কচুর ডাটা এবং বরবটি দিয়ে ইলিশ মাছ রান্না করেছি।

20220705_151803.jpg

প্রয়োজনীয় উপকরণ

20220705_141417.jpg20220705_140224.jpg20220705_134722.jpg
20220705_134539.jpg20220705_134531.jpg20220703_133357.jpg
উপকরণের নামপরিমাণ
ইলিশ মাছ৭/৬ পিস
আলু৫/৬ টি
কাঁচা মরিচ৫/৬ টি
পেঁয়াজ কুচি১ কাপ
বরবটিপরিমাণ মতো
হলুদের গুঁড়া১ চা চামচ
জিরার গুড়াআধা চা চামচ
কচুর ডাটাপরিমাণ মতো
লবণপরিমাণমতো
সয়াবিন তেলআধা কাপ

প্রস্তুত প্রণালী

ধাপ ১ঃ

20220705_141724.jpg

প্রথমে পরিষ্কার একটি করাই নেই। কড়াই এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু, কচুর ডাটা এবং বরবটি দিয়ে দেই।

ধাপ ২ঃ

20220705_141940.jpg

এরপর পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এবং তেল দিয়ে দেই ।

ধাপ ৩ঃ

20220705_142240.jpg

সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নেই এবং এরপর ইলিশ মাছ গুলো দিয়ে দেই।

ধাপ ৪ঃ

20220705_142333.jpg

এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেই।

ধাপ ৫ঃ

20220705_142424.jpg

এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেই।

ধাপ ৬ঃ

20220705_145748.jpg

এরপর পানি শুকিয়ে গেলে এবং সব উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলি।

ধাপ ৭ঃ

20220705_151803.jpg

20220705_151800.jpg

এবার একটি বাটিতে পরিবেশন করে নেই।

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@iraniahmed
DeviceSamsung M01s
Sort:  
 4 years ago 

বিভিন্ন ধরনের সবজি দিয়ে ইলিশ মাছের মজাদার একটি রেসিপি তৈরি করেছে আপু। যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর ভাবে মজাদার ইলিশ মাছের রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 4 years ago 

বিভিন্ন ধরনের সবজি দিয়ে এভাবে ইলিশ মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

ইলিশ মাছ রান্না রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। আপনার রেসিপির উপস্থাপন এবং পরিবেশের আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

আমার রেসিপির উপস্থাপনা ও পরিবেশন আপনার ভালো লেগেছে জেনে আমার ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

অনেক দুর্দান্ত একটি ইলিশ মাছের রেসিপি তৈরি করলেন। আপনার রেসিপি দেখে আমারও খেতে ইচ্ছে করতেছিল। ইলিশ মাছের যেকোনো রেসিপি আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে পুরো রান্না করেছেন। রান্না কালার দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

ইলিশ মাছের রেসিপিটি খেতে সত্যি অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ইলিশ মাছের রেসিপি দেখে খুবই খেতে ইচ্ছে করছে। ইলিশ মাছ তো আমাদের জাতীয় মাছ তাই সবারই খুবই প্রিয়। আমি ভীষণ পছন্দ করি ইলিশ মাছ খেতে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনাও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এভাবেই এগিয়ে যান।

 4 years ago 

ইলিশ মাছ আমারও খুবই পছন্দের মাছ। এই মাছটা খেতে আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপু আপনার ইলিশ মাছ রান্না রেসিপিটি খুবই চমৎকার হয়েছে ।ইলিশ মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। ইলিশ মাছ অবশ্য যে ভাবেই রান্না করা হোক না খেতে অনেক বেশি মজা লাগে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু, ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক না কেন খেতে অনেক বেশি মজা লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

আলু ও বরবটি দিয়ে আপনি খুব সুন্দর ভাবে ইলিশ মাছের রেসিপি আমাদের শেয়ার করেচনেন। আপনার রেসিপি আমার অনেক ভলো লেগেছে। এমন রেসিপি দেখলেই খেতে মন চায়।

 4 years ago 

আমার রেসিপি আপনার এত ভালো লেগেছে যে দেখেই খেতে মন চায় এটি শুনে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনি ইলিশ মাছ দিয়ে অনেক সুন্দর রেসিপি করেছেন। আপনার এই রেসিপি দেখে একদমই জিভে জল চলে এসেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আমার রেসিপিটি আপনার এত ভালো লেগেছে জেনে আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

আপনার রেসিপিটি দেখে লোভ সামলাতে পারছি না। ইলিশ মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 4 years ago 

ইলিশ মাছ খেতে আমার অনেক ভালো লাগে। প্রায় সবার ইলিশ মাছ অনেক পছন্দের একটি মাছ।

 4 years ago 

আপু আপনি খুব সুন্দর করে বরবটি ,কচুর ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করেছেন। ইলিশ মাছ দিয়ে কোন তরকারি রান্না করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনার ইলিশ মাছের রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনাকে ধন্যবাদ
আপু ইলিশ মাছের মজাদার রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

ঠিকই বলেছেন ইলিশ মাছ দিয়ে কোন তরকারি রান্না করলে এর স্বাদ অনেক বেড়ে যায়।

 4 years ago 

আপু ইলিশের রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে করছে। আপনি আজকে বরবটি দিয়ে ইলিশ মাছ রান্না করেছন।আমার বরবটি দিয়ে কখনো খাওয়া হয়নি।ইলিশের রেসিপি যেকোন কিছুর সাথে ভালো লাগে খেতে।ভালো ছিলো।ধন্যবাদ

 4 years ago 

আসলে আমিও এর আগে বরবটি দিয়ে কখনও ইলিশ মাছ রান্না করে খাইনি। এই প্রথম রান্না করে খেয়েছি খেতে ভালই লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.67
ETH 1926.26
USDT 1.00
SBD 0.39