কচুরমুখি দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি।১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার কচুর মুখী এবং কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। যেকোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে এর স্বাদ বহুগুনে বেড়ে যায়। তাই আজ আমি কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। এই রেসিপিটি খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল।কাঠালের বিচি আমার কাছে অনেক প্রিয়। যে কোন তরকারির মধ্যে কাঁঠালের বিচি দিয়ে রান্না করা যায়। তাহলে এবার দেখে নেয়া যাক আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী ও সাথে কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি।

GridArt_20220703_125609601.jpg

প্রয়োজনীয় উপকরণ

20220702_131045.jpg20220702_130947.jpg20220702_125416.jpg
20220702_125410.jpg20220702_124641.jpg
উপকরণের নামপরিমাণ
চিংড়ি মাছপরিমানমত
কচুর মুখিপরিমানমত
কাঁচা মরিচ৫/৬ টি
কাঁঠালের বিচিপরিমানমত
পেঁয়াজ কুচি১ কাপ
রসুন বাটা১ চা চামচ
হলুদের গুঁড়া১ চা চামচ
জিরার গুড়াআধা চা চামচ
শুকনা মরিচের গুড়াপরিমাণ মতো
লবণপরিমাণমতো
সয়াবিন তেলআধা কাপ

প্রস্তুত প্রণালী

ধাপ ১ঃ

20220702_130304.jpg20220702_130330.jpg

প্রথমে চুলায় একটি করাই নেই। করাই এরমধ্যে পরিমান মত তেল দিয়ে কিছুটা গরম করে নেই। এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর মুখি গুলো এর মধ্যে দিয়ে দেই।

ধাপ ২ঃ

20220702_130530.jpg20220702_130346.jpg

এরপর কাঁঠালের বিচি দিয়ে দেই এবং লবন, হলুদের গুড়া, রসুন বাটা, পেঁয়াজ কুচি ওকাঁচা মরিচ দিয়ে দেই ।

ধাপ ৩ঃ

20220702_131100.jpg20220702_131159.jpg

এরপর চিংড়ি মাছ ভুনা এরমধ্যে দিয়ে দেই।

ধাপ ৪ঃ

20220702_131256.jpg

এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেই এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি নেই।

ধাপ ৫ঃ

20220702_133158.jpg

এবার পানি শুকিয়ে গেলে এবং সব কিছু সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলি।

ধাপ ৬ঃ

20220703_130437.jpg

এবার একটি বাটিতে পরিবেশন করে নেই।

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@iraniahmed
DeviceSamsung M01s
Sort:  
 4 years ago 

আপনি যথার্থই বলেছেন যে কোন সবজির সাথে চিংড়ি মাছ ব্যবহার করলে তার সাত বহু গুণ বেড়ে যায় ।যেমনটি আজকে আপনি চিংড়ি মাছের সাথে কচুর মুখী রান্না করেছে এবং সেই সাথে কাঁঠালের বিচি দিয়েছেন যার ফলে রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago (edited)

কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ রান্না রেসিপি আপনি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। চিংড়ি মাছ আমার খুব প্রিয় । রেসিপির কালার টা দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

চিংড়ি মাছ আমারও খুব প্রিয় মাছ। চিংড়ি মাছের যেকোনো রেসিপি খেতে আমার খুবই ভালো লাগে।

 4 years ago 

কচুর মুখি দিয়ে চিংড়ি মাছের মজাদার একটি রেসিপি তৈরি করেছে আপু। আবার দেখলাম কাঁঠালের বিচির দিয়েছেন, যা আপনার রেসিপির স্বাদ বৃদ্ধি করে দিয়েছে। এত সুন্দর এবং মজাদার একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 4 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া কাঁঠালের বিচি দিলে সেই রেসিপির স্বাদ আরো বৃদ্ধি পায়। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

চিংড়ি দিয়ে কচুর মুখী ও কাঁঠালের বিচি রেসিপি কখনো খাওয়া হয়নি।দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালো হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

এভাবে একদিন খেয়ে দেখবেন খেতে ভালই লাগে। চিংড়ি মাছ দেয়ার কারণে স্বাদ বেশি ভালো হয়।

 4 years ago 

কাঁঠালের বিচি প্রচুর মুখী দিয়ে চিংড়ি মাছের লোভনীয় একটি রেসিপি প্রস্তুত করেছেন রেসিপিটি দেখে জল চলে আসলো খেতেও তেমনি সুস্বাদু হয়েছিল মনে হচ্ছে রন্ধন প্রণালী খুব সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 4 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টে এত সুন্দর মন্তব্য করার জন্য

 4 years ago 

কচুর মুখি,চিংড়ি মাছ সাথে আবার কাঁঠালের বিচি। দেখে তো মনে হচ্ছে ভীষণ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। কচুর মুখী দিয়ে চিংড়ি মাছ আমার খুবই পছন্দের খাবার। তবে এর সাথে কাঁঠালের বিচি দিয়ে কখনো খাওয়া হয়নি। চেষ্টা করব একদিন এভাবে রান্না করে খেয়ে দেখার আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

অবশ্যই বাসায় একদিন রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

চিংড়ি এ কচুর মুখের মজাটা রেসিপি তৈরি করেছেন আপনি সেই সাথে কাঁঠালের বিচি ও সংযোগ করেছেন। দুটোর সমন্বয়ে অনেক মজা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনার জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন।

 4 years ago 

কাঁঠালের বিচি খেতে আমার খুবই ভালো লাগে। তাই প্রায় রেসিপিতে কাঁঠালের বিচি দিয়ে রান্না করি।

 4 years ago 

কচুরমুখী সবার কাছেই প্রিয় সবজি। তবে চিংড়ি মাছ দিয়ে কখনো খাইনি। চিংড়ি মাছ আমার অনেক প্রিয়। কচুরমুখী দিয়ে একদিন খেয়ে দেখতে হবে। আপনার তৈরি করা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু।

 4 years ago 

কচুর মুখি চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দিয়েই খেতে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপু আপনি কাঠাল এর বিচি দিয়ে কচুর মুখি ও চিংড়ি খুব সুন্দর একটি রেসিপি করেছেন।আপনার রেসিপি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে।কচুর মুখি দিয়ে ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু কচুর মুখির মজাদার রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

কচুরমুখি দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি দেখে মনে হচ্ছে এখন একটু খেয়ে আসি। আপনার আজকের পোস্ট দেখে খুবই ভালো লাগলো। সামনে আরো এরকম ইউনিক রেসিপি আমাদেরকে উপহার দিবেন সেই প্রত্যাশা রাখি। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

এই রেসিপি আমরা মাঝেমধ্যেই খেয়ে থাকি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.26
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39