"আমার পোষা খরগোশদের সাথে কিছুটা মুহূর্তের তোলা ফটোগ্রাফি " দশ শতাংশ লাজুক শেয়াল এর জন্য।
আসসালামু আলাইকুম.....
বন্ধুগন, সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্ ।
আজকে আমি আপনাদের সাথে আমার ছাদে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি।
ছোটো বেলা থেকেই বিভিন্ন ধরনের পশু পাখি পোষার প্রতি আমার ভীষণ দুর্বলতা ছিল। তাই আমি পড়াশোনার পাশাপাশি যখনি সুযোগ পাই বিভিন্ন ধরনের পশুপাখি পোষা,বাগান করা,ছবি আঁকা, রান্নাবান্না করাসহ নানা ধরনের কাজে নিজেকে নিয়োজিত রাখতে পছন্দ করি।
বর্তমানে আমি আমার ছাদে, ছাদ বাগানের পাশাপাশি বিভিন্ন ধরনের কবুতর,হাঁস মুরগি ও খরগোশ পালন করছি। সুযোগ পেলে আমি একে একে আমার নিজস্ব প্রকৃতির সাথে আপনাদের পরিচয় করে দেবো ইনশাআল্লাহ।
আজ আমি আপনাদের সাথে আমার খরগোশদের পরিচয় করিয়ে দেব।
আমার কিন্তু ওদেরকে খরগোশ বলে ডাকতে ভালো লাগে না, তাই তাদেরও নতুন নাম দেবো ভাবছি । অবশ্য এখনও নাম ঠিক করা হয়নি।
তো চলুন এবার তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই।
প্রথমেই তাদের মায়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। মায়ের নাম দিয়েছি পোষা। পোষার পাঁচটি বাচ্চা। বয়স এগারো দিন চলছে। এরি মধ্যেই আমার সাথে কিন্তু ওদের অনেকটা ভাব জমে গেছে। আমি যখন ছাদে যাই ওরা তখন দৌড়ে এসে আমার কোলে উঠে বসে থাকে আদর পাওয়ার জন্য। আমিও এই সময়টা ভীষণভাবে উপভোগ করে থাকি।
তাই তাদের সাথে সময় কাটানোর কিছুটা মুহূর্ত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কয়েকটি ছবির মধ্য দিয়ে।
ফুল খাওয়ার সময় তোলা ছবি
উনার ছবিতোলাটা মনেহয় পছন্দ হয়নি তাই মনখারাপ।
আমার কোলে উঠে কেমন ছবি তুলছে দেখুন।
এই মুহূর্তে তাহারা মনে হয় আমি কেন ছবি তুললাম এ নিয়ে পরামর্শ সভায় বসেছে।
ফটোগ্রাফার : @hseema
ফটোগ্রাফি স্মার্ট ফোন : REDMI 9
স্থান:
https://maps.app.goo.gl/YfEce6LT3u1WRM3r9
ঢাকা বিভাগের, গাজীপুর জেলার ,শ্রীপুর থানার, বর্মী ইউনিয়নে আমার নিজবাসার ছাদে তোলা ছবি গুলো।
আমি @hseema. আমার বাংলা ব্লগের একজন নতুন সদস্য। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। সবাই আমার জন্য দোয়া করবেন। আবারো কোন না কোন নতুন বিষয়াদি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ।
আজ এ পর্যন্তই পরবর্তীতে সুযোগ পেলে আমি আমার নিজস্ব ভুবনের অন্যান্যদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ।
আপনার ফটোগ্রাফিগুলো খুবই সুন্দর ও দেখার মতো হয়েছে ।খরগোশ আমিও ভালো বাসি।আর আপনার খরগোশ এর বাচ্চাগুলো দেখতে ভালোই লাগতেছে ।তবে লোকেশন দিলে ভালো হতো ।ধন্যবাদ ।
প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মতামত ও উপদেশের জন্য।আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে আমার লেখাটি আপনি কষ্ট করে পড়েছেন এবং আমাকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন।আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইলো।
ধন্যবাদ ।
খরগোশ একটি নিরীহ প্রাণী আর খরগোশের সাথে আপনি দারুন সময় পার করছেন। খরগোশের মাথায় মনে হচ্ছে মেহেদী রং দেওয়া হয়েছে তার জন্য খুব সুন্দর লাগছে। অনেক অনেক শুভকামনা রইলো আপু 💚
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমার লেখাটি কষ্ট করে পড়ার জন্য এবং সুন্দর মতামত দেওয়ার জন্য। আপনার প্রতি শুভকামনা রইল।
আপু কি যে দেখালেন,,আমার তো এখন নিজের খরগোশগুলোর কথা মনে পড়তেছে। আমারও অনেকগুলো খরগোশ ছিল,এখন মাত্র ২ টি আছে। এত ভালো লাগে যে কি বলব, খরগোশগুলো যখন বাচ্চা অবস্থায় থাকে তখন এগুলো বেশি কিউট লাগে।
আপনিও আমার মত খরগোশ পালন করেন জেনে আমার অনেক ভালো লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর মতামত প্রদানের জন্য। আপনার প্রতি অনেক শুভকামনা রইল।
খরগোশ আমার অনেক পছন্দের। এটি দেখতে সুন্দর একটা প্রাণী। এটা সবার অনেক পছন্দ হয়ে থাকে। অনেক সুন্দর আপনার খরগোশের ফটোগ্রাফি পড়েছেন আপনি। অনেক ভালো লাগলো দেখে। ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমি নিজেও পশুপাখি খুব ভালোবাসি। আমিও খরগোশ পালন করতাম বাড়িতে। আমার খুব পছন্দের ছিল। কিন্তু এখন আর ওগুলো নেই😞। আপনার খরগোশ গুলো দেখে খুবই ভালো লাগল। খুবই সুন্দর কিউট দেখতে।
আপু আপনার পোস্ট টি ছোট হয়ে গেছে। আরও বিস্তারিত লিখতে হবে ফটোগ্রাফি পোস্ট গুলোতে। আর অবশ্যই স্থান এর লিংক শেয়ার করতে হবে। আপনি পোস্ট টি এডিট করে নিন। ধন্যবাদ।
আপু এখন দেখেন তো ঠিক হয়েছে কিনা। আবারো আপনার পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ।