আমার বাংলা ব্লগে প্রথম পোষ্ট- আমার পরিচিতি

in আমার বাংলা ব্লগ5 years ago

first.jpg

শুভ দুপুর,
আমি তানিয়া আক্তার, ঢাকা, বাংলাদেশ হতে।

এই কমিউনিটিতে এটা আমার প্রথম পোষ্ট, তাই নিজের পরিচিত শেয়ার করার চেষ্টা করতেছি প্রথম ব্লগে। আশা করছি সবাই আমাকে স্বাগতম জানাবে এবং এই কমিউনিটতে নিজের অনুভূতি, আবেগ এবং ভালো লাগার বিষয়গুলো শেয়ার করার ক্ষেত্রে সবাই সমর্থন যোগবে। কারন আমি বিভিন্ন বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন কমিউনিটিতে এ্যাকটিভ রয়েছি। বিশেষ করে এই সময়ে সুমন ভাইয়ের @rex-sumon স্টিমিট সিটিতে ধারাবাহিক কনটেষ্ট পরিচালনা করছি। স্টিমিট সিটিতে আমার বাংলা ব্লগের প্রমোশন দেখে এখানে আসার আগ্রহবোধ করি।

আমি ব্যক্তি জীবনে বিবাহিত। পড়াশুনা ও চাকুরীর সুবাধে ঢাকা থাকতাম। তবে এখন বিবাহের সূত্রে শশুড়বাড়ী নারায়নগঞ্জে বসবাস করছি। মিরপুর বাংলা কলেজ হতে হিসাবরক্ষণ বিষয়ে মাষ্টার্স সম্পন্ন করেছি, তার সাথে সাথে আইন পেশায় জড়িত ছিলাম এবং চাটার্ড একাউটেন্সি পড়াশুড়া শেষ করেছি, যদিও পাশ করতে পারি নাই। এছাড়া ঢাকা ট্যাক্স বারের সদস্য আমি। সত্যি বলতে পড়াশুনার ব্যাপারে বরাবরই আমার আগ্রহ একটু বেশী ছিলো, যার কারনে যতটুকু সুযোগ পেয়েছি তার পূর্ণ ব্যবহার করার চেষ্টা করেছি।

G4VhnjrKejyhNhcrzxEuWtJwKDI.webp

আমি রান্না করতে ভালোবাসি, প্রায় সময় বাড়ীর রান্নাগুলো আমি সম্পন্ন করার চেষ্টা করি। আসরে পছন্দের খাবারগুলো তৈরীর মাধ্যমে পরিবারের সদস্যদের একটু বাড়তি আনন্দ দেয়ার মাঝেই আমি সুখ খুজে পাই। যার কারনে বিশেষ দিনগুলোতে আমি রান্না কাজ নিয়ে বেশী ব্যস্ত থাকি।

IMG_20210511_170743.jpg

গ্রামীন পরিবেশ, সবুজ প্রকৃতি এবং সুন্দর জায়গা সমূহের মাঝে ভ্রমন করতে আমি পছন্দ করি। যদিও খুব বেশী সুযোগ পাই না ভ্রমন করার জন্য। এছাড়া গান শুনতে ভালো লাগে, অবসর সময়ে শুধু গান না বরং পছন্দের লেখকদের বই পড়ার চেষ্টা করি। যদিও বর্তমান প্রজন্ম বই পড়া পছন্দ করে না কিন্তু আমি সত্যি ব্যতিক্রম। বই পড়ার মাঝে যে আনন্দ রয়েছে এটা বর্তমান প্রজন্ম বুঝতে চায় না।

G4ABJeKVAgeLjTcmwkbIUhlyOBW.webp

ফটোগ্রাফি ভিষন পছন্দ আমার, হয়তো বলতে পারেন মেয়েরা বেশী সেলফি পছন্দ করে। সত্যি তাই, আমিও এই কাজটি দারুনভাবে করার চেস্টা করি। কোথায় ভ্রমনে গেলে শত শত সেলফি নেয়ার চেস্টা করি। যদিও ফটোগ্রাফিতে আমি খুব বেশী ভালো না কিন্তু তবুও চেষ্টা করি। কারন মোবাইল ফোনের সুবাধে আমরা সবাই ফটোগ্রাফার এখন।

IMG_20210507_115250.jpg

আমার নিজের একটি কমিউনিটি রয়েছে স্টিমিটে, যার নতুন নাম হলো স্টিম লাইফ। যতটুকু সময় পাই তার সঠিক ব্যবহার করার চেষ্টা করি স্টিমিটের মাধ্যমে। যদিও এই বছর বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনেটেটিভ হওয়ার জন্য আবেদন করেছিলাম, কিন্তু সেটায় সফল হই নাই। তবে স্টিম নিয়ে ভবিষ্যত পরিকল্পনা রয়েছে দীর্ঘ মেয়াদের। কারন আমি বিশ্বাস করি স্টিম আমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

IMG_20210409_210245.jpg

আজ এই টুকু থাক, অন্য দিন নিজের অভিজ্ঞতা নিয়ে কিছু শেয়ার করার চেস্টা করবো। যারা এই কমিউনিটির উদ্যোক্তা, তাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং সকল সদস্যদের প্রতি রইল শুভেচ্ছা। @hmetu

Leader Banner-tania.jpg
Follow Me On Other Sides
|Twitter| Instagram |YouTube|

Sort:  
 5 years ago 

আপনাকে স্বাগতম আপু। ভালো মানের কনটেন্ট প্রতিনিয়ত পোষ্ট করবেন এই দোয়া করি।

 5 years ago 

জ্বী চেষ্টা করবো ভাই।

 5 years ago 

আপু, আপনাকে এই কমিউনিটিতে দেখে খুব ভালো লাগল। আপনার জন্য শুভ কামনা রইলো।

 5 years ago 

ধন্যবাদ ভাই, আমারও ভালো লাগছে সবাইকে এক কমিউনিটিতে দেখে।

 5 years ago 

স্বাগতম বাংলা দুনিয়ায়।
খুব সুন্দর পরিচিতি, আশা করছি এই রকম সুন্দরভাবে আপনার অনুভূতি, আবেদ ও ভালোলাগার বিষয়গুলো শেয়ার করবেন। এছাড়াও আপনি চাইলে সুমন ভাইয়ের মতো আপনার কমিউনিটিতে “আমার বাংলা ব্লগ” প্রমোট করতে পারেন। ধন্যবাদ।

আপনাকে স্বাগত জানাই আপু

স্বাগতম জানাই আমার বাংলা আসার জন্য

স্বাগতম আপু। আপনার অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের ব্লগের জন্য কল্যানকর হবে। আপনি হয়ত জেনে থাকবেন ব্লগের একটি জীবন্ত discord channel আছে। active থাকবেন।
discord লিংক- https://discord.gg/m6ABQ4BH

 5 years ago 

আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ চেষ্টা করুন আমাদের সঙ্গে থাকার জন্য।

আমার প্রিয় বন্ধু এই প্রিয় সম্প্রদায়কে স্বাগতম

 5 years ago 

আমার বাংলা ব্লগে আপনাকে সুস্বাগতম :)

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63835.32
ETH 1798.30
USDT 1.00
SBD 0.38