সময় চলে যায় কিন্তু কিছু স্মৃতি রয়ে যায়
গ্রীষ্মকাল শেষ হয়ে গিয়েছে এখন থেকে দু মাস আগে। মোটামুটি ফলের মৌসুম শেষ বললেই চলে। আসলে আমাদের দেশের সবথেকে বেশি মৌসুমী ফল গুলো পাওয়া যায় এই কালেই। এই সময়টাতে মোটামুটি সবাই সবার আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব নিয়ে মোটামুটি মৌসুমী ফল খেয়ে থাকে।আমাদেরও এর কোন ব্যতিক্রম ছিল না। আমরাও এবার আমাদের গাছের ফল গুলো বিভিন্ন আত্মীয়-স্বজনকে নিয়ে নিজেরাও খেয়েছি। সব মিলিয়ে খুব ভালো একটা সময় গিয়েছে এবারের গ্রীষ্ম কালে।
মানুষের সব থেকে আম অনেক পছন্দের একটা ফল কিন্তু আমার কাছে এর একটু ভিন্নতা আছে। আমার কাছে কাঁঠাল সবথেকে পছন্দের আর আমি কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করি। এবং আমাদের এবারে নিজের গাছে অনেকগুলো কাঁঠাল ধরে ছিল। যার কারণে এবার ভালোমতো আমি কাঁঠাল খেতে পেরেছি।আমাদের কাঁঠাল গুলো অনেকটা আকৃতিতে ছোট। কিন্তু এর ভিতরের ফলের অংশটি অনেক বড় ও রসালো এবং খেতে অনেক মজা। যার কারণে আমি মোটামুটি আত্মতৃপ্তিতে খেয়েছি এবার কাঁঠাল গুলো।
এখন সময়ের পরিবর্তন হয়ে গিয়েছে। এখন অন্য সময় চলছে, যার কারণে এসব কথা এখন শুধু স্মৃতির পাতায় জমা থাকবে। আজ যখন আমি ফোনে ছবিগুলো দেখ ছিলাম, তখন আমার গ্রীষ্মকালের কথা মনে পড়ে গিয়েছে। ইশ্ কত তাড়াতাড়ি সময়গুলো চলে গেল। যাইহোক আবারো অপেক্ষায় রইলাম পরবর্তী গ্রীষ্মকালের জন্য।
আসলে ব্যক্তি হিসেবে আমরা সবাই যেমন ভিন্ন ঠিক তেমনি আমাদের স্বাদও ভিন্ন। সত্যি বলতে আমিও আম খুব পছন্দ করি। কিন্তু যখন গ্রামের বাড়ী যাই নানু এক প্রকার জোর করে গাছের কাঠাল সাথে দিয়ে দেয়, এবার এনে পিঠা বানিয়ে খাইছি।
সময় ঠিক তার নিয়মে চলে যায় ভাবি কিন্তু রেখে যায় শুধু তার সাথের স্মৃতিগুলোকে।
কাঠাল আমাকে খুব ভালো লাগে। তবে বৃষ্টির মাঝে কাঠাল খেয়ে অনেক মজা পাওয়া যায়
অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবং সময় চলে যাবে কিন্তু আমাদের স্মৃতির পাতায় স্মৃতি গুলো সব সময় থেকে যাবে।