বৃষ্টির দিনে মা বানাচ্ছে আমার জন্য পিঠা

in আমার বাংলা ব্লগ5 years ago

কয়েকদিন থেকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। হঠাৎ করেই ঠান্ডা লেগেছে এবং সঙ্গে জ্বর ও কাশি আছে। আমি মনে করি যে, আমার সম্পর্কে যারা জানে, তারা আমার শারীরিক অবস্থা সম্পর্কে মোটামুটি অবগত আছে। তার মধ্যে নতুন করে জ্বর ও কাশি আমার জন্য আরো অনেকটা কষ্টকর হয়ে গিয়েছে। এমনিতেই আমার এখন প্রচুর পরিমাণে খাওয়া দরকার এবং তার মধ্যে হঠাৎ করে জ্বর ও কাশির কারণে খাওয়ার রুচি অনেকটা কমে গিয়েছে। তাই আমি চেষ্টা করছি বিভিন্ন খাবার খেয়ে মুখের রুচি ফিরত নিয়ে আসার জন্য।


সকালবেলা মাকে বললাম যে, আমাকে পিঠা বানিয়ে দেওয়ার জন্য। আর আমার মা, আমার কথা মোটামুটি রাখার চেষ্টা করে। কারণ আমার মায়ের আমি বড় মেয়ে এবং আমার মা আমাকে ভীষণ ভালবাসে। তাই সে সকালবেলা আমার কথা অনুযায়ী, সে আমার জন্য পিঠা বানিয়ে দিয়েছে।যদিও এই পিঠটাকে আমাদের অঞ্চলে জামাই পিঠা বলে। তবে আজকে আমার মাকে আমি বলেছি পিঠার স্বাদটা যেন একটু ভিন্ন করার জন্য। কারন আমি তাকে বলেছি মিষ্টির পরিবর্তে যেন পিঠটা ঝাল হয়, ঐদিকটা একটু খেয়াল রাখার জন্য।
আমি চেষ্টা করব পিঠার প্রস্তুত প্রণালি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে।প্রথমে একটি পাত্রে কিছু আটা এবং সেখানে কিছুটা পানি এবং সেখানে কিছু ডিম ভেঙে দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেওয়া হয়েছে এবং সেখানে আজকে চিনির পরিবর্তে কিছু ঝাল এড করা হয়েছে। কারণ এতে ফ্লেভারটার পরিবর্তন আসবে।অবশেষে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে, সেখানে তেল দিয়ে, কিছুটা তেল গরম করে নিয়ে, অবশেষে সেখানে পিঠা বানানোর মিশ্রণ গুলো দিয়ে। একের পর এক পিঠা ভাজা হয়েছে। যাইহোক ঝাল এই পিঠাগুলো খেতে সকালবেলা আমার ভালোই লেগেছে বৃষ্টির দিনে এবং আমি মনে করি আপনারা চাইলেও, এ ধরনের পিঠা বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।
received_554450652232753.jpeg

received_1042780889793880.jpeg

received_162770425840574.jpeg

received_331864518481211.jpeg

received_1418928925130101.jpeg

received_853459218711094.jpeg

received_174982001341780.jpeg

received_1096572914199272.jpeg

received_545121179857440.jpeg

received_554450652232753.jpeg

Sort:  
 5 years ago 

এই পিঠাগুলো মচমচে অবস্থায় খুবই সুস্বাদু লাগে। কিন্তু নরম হয়ে গেলে একেবারে খেতে ইচ্ছা করে না। এই পিঠা আমার খুবই প্রিয়।

১০০% ইউনিক পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

1625219575627.png

 5 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 5 years ago 

এই পিঠাগুলি দেখতে ফুলের মতো খেতে ও নিশ্চয় ফুলের মতো মিষ্টিই হবে। আমি এটা কখনো খায় নি এবার চেষ্টা করবো বানানোর।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 5 years ago 

এই পিঠাকে আমাদের এলাকায় জামাই পিঠা বলে। এটার নির্ভর করে আপনি খেতে এইটার উপর। ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

খুব জনপ্রিয় পিঠা। দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাধু হবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 5 years ago 

ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

খুব লোভনীয় খাবার মুখে পানি এসে গেল যাই হোক আপনার পিঠে বানানোর ছবিগুলো অনেক সুন্দর হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ বর্ণনা সহ উপস্থাপন করার জন্য।

 5 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 5 years ago 

খুবই লোভ লাগছে। এতো সুন্দর সুন্দর রেসিপি কমিউনিটিতে দেখছি শুধু খেতে পারছি না। একদিন আমাকে দাওয়াত দেন আপু,,,,

 5 years ago 

সময় হইলে অবশ্যই দাওয়াত পাবেন। ধন্যবাদ।

 5 years ago 

খুব জনপ্রিয় পিঠা। দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাধু হবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 5 years ago 

@hiramoni বুঝলাম না। এত সুন্দর একটি পিঠা তৈরি করছে আন্টি আর আপনি আমাদেরকে দাওয়াত করলেন না। এটা কেমন কথা বলেন তো??

দেখে তো খুব খাইতে মনে চাইছে

 5 years ago 

সময় হইলে দাওয়াত পাবেন আপনি। ধন্যবাদ।

 5 years ago 

Ok

 5 years ago 

সুন্দরভাবে রেসিপিটি আমাদের সাথে ভাগ করার জন্য ধন্যবাদ 💗
পিঠাটি দেখতে সুন্দর হয়েছে খেতে নিশ্চয়ই মজার হবে। 😋

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58543.63
ETH 1568.89
USDT 1.00
SBD 0.38