রেসিপিঃ আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস ভুনা

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। প্রতিদিন আলাদা আলাদা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি।তেমনি আজ হাজির হয়েছে রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংসের ভুনা রেসিপি। যে কোন মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করলে আমার কাছে সেটা খেতে বেশি ভালো লাগে। আর আমার বাসার সবাই এভাবে মাংস রান্না করলে খেতে খুব পছন্দ করে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন বন্ধুরা রেসিপিতে চলে যাই।

PhotoCollage_1702280899931-01.jpeg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরনসমূহঃ
ব্রয়লার মুরগির মাংস
আলু
পেঁয়াজ কুচি
আদা-রসুন বাটা
জিরা-ধনিয়ার গুঁড়া
সাদা এলাচ
কালো এলাচ
দারচিনি
তেজপাতা
হলুদ গুঁড়া
মরিচের গুঁড়া
লবণ
তেল

PhotoCollage_1702280467768-01.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে মাংসগুলো পিস করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বাটা মসলা, গুঁড়া মসলা এবং সামান্য তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি।

PhotoCollage_1702280505191-01.jpeg

ধাপ-২

চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে গরম মসলা ফোড়ন দিয়েছি।

PhotoCollage_1702280789790-01.jpeg

ধাপ-৩

এবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি গুলো হালকা বাদামী করে ভেজে নিয়েছি।

PhotoCollage_1702280818832-01.jpeg

ধাপ-৪

এরপর আগে থেকে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1702280599036-01.jpeg

ধাপ-৫

কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি।

PhotoCollage_1702280626299-01.jpeg

ধাপ-৬

ঢেকে রান্না করায় আলু এবং মাংস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য কিছু পানি দিয়ে আবারো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো যতক্ষণ না রান্নাটা হয়েছে ততক্ষণ। এরপর ঝোল অনেকটাই কমে গেলে আমি রান্নাটি নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1702280703082-01.jpeg

20231124_125409-01.jpeg

তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।মাংস আগে থেকে মাখিয়ে রেখে সেই মাংস রান্না করলে অনেক সুস্বাদু হয় খেতে। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি বা অন্য কোন বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

মুরগির মাংস আমার খুব পছন্দের । আর এভাবে আলু দিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। গরম গরম ভাতের সাথে রুটি বা পরোটার সাথে খেতেও ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আলু দিয়ে মাংস রান্না আমার অনেক পছন্দের। ঠিক বলেছেন আপু রুটি বা পরোটার সঙ্গে এই রেসিপিটা খেতে ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি দারুন মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। আলু দিয়ে মুরগির মাংস ভুনা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে মুরগির মাংস আমার একটু বেশি প্রিয়। আর রেসিপিটা দেখতে খুবই লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু বর্তমান ব্রয়লার মুরগি চাহিদা অনেক। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এটা ঠিক বলেছেন আপু বর্তমানে ব্রয়লার মুরগির বেশ ভালোই চাহিদা। সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস ভুনা রেসিপি দেখতে তো ভীষণ লোভনীয় লাগছে। খেতেও হয়তোবা অনেক সুস্বাদু হয়েছিল। আমার কাছে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। আপু আপনি রেসিপিটা তৈরীর পদ্ধতি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু রেসিপি পোস্ট টি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর এবং মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। আপনি আগে শেয়ার করেছেন আলু দিয়ে মুরগির মাংস ভুনা রেসিপি। আপনার এই রেসিপি দেখে লোভ আর সামলাতে পারছি না । দেখে মনে হচ্ছে রেসিপিটি খুবই স্বাদ হয়েছে । ধন্যবাদ আপনাকে এমন লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জ্বী ভাইয়া এই রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল খেতে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago (edited)

বাহ্ কি সুন্দর রান্নার কালারটি লাগছে। দেখে তো অুনেক লোভনীয় লাগছে। খেতে নিশ্চই আরোও ভালো লেগেছে। এত সুন্দর করে রান্নার রেসিপিটি আজ আমি আপনার কাছে থেকে শিখে নিলাম। ধন্যবাদ আপু আপনাকে রান্নার প্রতিটি ধাপ সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

মুরগির মাংস আমারও খুব প্রিয় আলু দিয়ে রান্না করলেও খেতে অনেক ভালো লাগে।
আপনার প্রস্তুত করার এসিপির ফটোগ্রাফি দেখে সত্যি অনেক লো হচ্ছে।
খেতে খুব মজা হবে এ আর বলতে হবে না।
প্রস্তুত প্রণালী অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জ্বী ভাইয়া এই রেসিপিটি খেতে বেশ মজার ছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস ভুনা রেসিপি দেখে লোভ তো লেগেই গিয়েছে আপু। মজার মজার রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। আপনি কিন্তু আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছেন। রেসিপিটা তৈরি করার পদ্ধতি দেখে খুব ভালো লেগেছে। বেশি করে পেঁয়াজ দিয়ে যদি মজার রেসিপি তৈরি করা হয়, তাহলে খেতে খুব ভালো লাগে।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। ঠিক বলেছেন বেশি করে পেঁয়াজ দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়।

 3 years ago 

আপু আপনার মত আমারও যে কোন মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস ভুনা রেসিপিটি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন আপনি। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64663.34
ETH 1871.74
USDT 1.00
SBD 0.38