বিজয় দিবসে কাটানো মূহুর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

গতকাল ছিল মহান বিদায় দিবস। সকলকে জানাই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এই দিনটি বাঙ্গালীদের জন্য একটি স্পেশাল দিন। বাঙালিরা দীর্ঘ নয় মাস পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করে এই বিজয় ছিনিয়ে এনেছে।যাদের জন্য পেয়েছি আমরা একটি স্বাধীন দেশ। আমি শ্রদ্ধার সঙ্গে তাদেরকে স্মরণ করছি। তাইতো এই বিজয় দিবসকে কেন্দ্র করে অনেক আচার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় প্রত্যেক বছর। গতকাল আমাদের শহরে বিজয় দিবস উপলক্ষে প্রত্যেকটি স্কুল প্রতিষ্ঠানে সকাল থেকে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছিল। আর সন্ধ্যায় মুক্তমঞ্চে পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।

20231216_184846.jpg

20231216_195633.jpg

20231216_195624.jpg

20231216_184644.jpg

তো সন্ধ্যায় আমরা গিয়েছিলাম সেই অনুষ্ঠানে। বৃষ্টি চাকি বৌদি ও ছিলেন।উনার মেয়ে গান পরিবেশন করেছিলো। আপনাদের ভাইয়া সেখানে গিয়ে আমাকে বৌদির কাছে রেখে চলে এসেছিলেন কারণ কালকে আমাদের কমিউনিটিতে স্পেশাল হ্যাংআউটের আয়োজন করা হয়েছিল।আমাদেরও ইচ্ছা ছিল বৌদির মেয়ের গান হয়ে গেলে আমরা চলে এসে হ্যাংআউট এ জয়েন হব কিন্তু বৌদির মেয়ের গান গাইতে অনেক দেরি হয়ে গিয়েছিল তাই শেষের দিকে এসে জয়েন হয়েছিলাম।

20231216_192829.jpg

20231216_192823.jpg

20231216_192820.jpg

20231216_184926.jpg

উক্ত অনুষ্ঠানকে ঘিরে আশেপাশে অনেক দোকান বসেছিল। বাচ্চাদের খেলনা, খাবার, পিঠা অনেক কিছুর দোকান ছিল সেখানে। অনুষ্ঠান শুরু হয়েছিল দেশাত্মবোধক গান দিয়ে। এরপর ছোট ছোট সোনামণিদের নাচ ছিল। তবে একের পর এক অনুষ্ঠান চলছিল। আমরা বেশ উপভোগ করেছি। বিশেষ করে শায়ান বাবু অনেক খুশি হয়েছিল। গতবার যখন এসেছিলাম ও অনেকটা ছোট ছিল অনেক কান্না করেছিল।এবার একদমই উল্টোটা ছিল ওই বেশি আনন্দ পেয়েছে আমার থেকে। যেহেতু হ্যাং আউট ছিল তাই আমরা বৌদির মেয়ের গান শেষ হওয়ার সাথে সাথে বাসায় চলে এসেছি।

20231216_185531.jpg

20231216_185347.jpg

20231216_185118.jpg

20231216_185041.jpg

তো এই ছিল আমার বিজয় দিবসের অনুষ্ঠানে কাটানো কিছু মুহূর্ত। আপনারা কে কিভাবে দিনটি উদযাপন করেছেন জানাবেন। আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoodq7ohHzgKQKDmTRgamvrYaPc7Ny9oprPnjvKn4VVe31vKbu8vULt4CSQiq...cEsB7YzR4dFY16BsyLqmXyeeZ2dhcb9AiCRGv2QxRYEMWZK3MDWeaSUjuhffVgn2MrpTTHy4GCQWsyHzxiX6fnrryY4Qy1KBvyqWRwNXsKgUJjVhnUhL1YukxN.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

বিজয় দিবস উপলক্ষে আনন্দঘন মুহূর্তের মাঝে আপনার অবস্থান দেখে বেশ ভালো লাগলো। যেখানে অনেক সুন্দর আয়োজন করা হয়েছে এই দিনটিকে ঘিরে। ঠিক সেখানেই আপনার উপস্থিতি এবং বেশ দারুন বর্ণনা দেখে খুশি হলাম।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। বিজয় দিবস উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছি।

 3 years ago 

বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্টিত, অনুষ্টানে কাটানো মূহুর্তের অনুভূতি বেশ গুছিয়ে শেয়ার করেছেন আপু। অনুষ্টানে কাটানোর মূহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, বিজয় দিবস আমাদের জন্য স্পেশাল দিন। আমাদের বিজয়ের দিন। শায়ান বাবু খুশি হয়েছে অনুষ্টান দেখে যেনে ভালো লাগলো। ছবি গুলোও সুন্দর হয়েছে। শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু বাবু এতগুলো মানুষ এবং নাচ গান দেখে অনেক আনন্দ পেয়েছিল। আমরাও বেশ আনন্দ করেছি। আর এমন অনুষ্ঠানে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। সুন্দর একটি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

বৃষ্টি আপু মেয়ে সত্যি অনেক ভালো গান করেন। আর বিশেষ দিনে গান পরিবেশন করেছে জেনে ভালো লাগলো। আপু আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

হ্যাঁ আপু বৌদির মেয়েরা সত্যিই অনেক ভালো গান গায় বিশেষ করে বড় মেয়েটা। সব মিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছি আপু। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বিজয় দিবসে কাটানো কিছু মুহূর্ত। আসলে আপু বিজয় দিবসকে কেন্দ্র করে প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠানেই খেলাধুলা এবং অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বৃষ্টি চাকি আপুর মেয়ে গান গেয়েছিল জানতে পেরে বেশ ভালো লাগলো। অনুষ্ঠানের কে কেন্দ্র করে আশেপাশে বেশ কিছু দোকান বসে ছিল আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বিজয় দিবস কে কেন্দ্র করে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো আমরা প্রত্যেক বছরই উপভোগ করি। তাইতো যাঁরা বিজয় এনেছেন তাঁদের প্রতি অনেক শ্রদ্ধা। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বিজয় দিবসের অনুষ্ঠানে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন আপু। বিজয় দিবস আমাদের খুব গর্বের বিষয় বাঙালি জাতির অহংকার। বৃষ্টি আপু মেয়ে দেশাত্মবোধক গান পরিবেশন করেছে শুনে খুব লাগলো । যারা বিজয় ছিনিয়ে এনেছেন সকল শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

বিজয় দিবসে খুব সুন্দর মুহুর্ত কাটিয়েছেন আপু।আর সেই অনুভূতি গুলো চমৎকার ভাবে তুলে ধরেছেন।বিজয় দিবসে নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দিনটি কেটেছে।আপনারা গেলেন।আর আপুর মেয়ের গান হতে লেট হওয়াতে স্পেশাল হ্যাং আউটে জয়েন হয়েছেন অনেকটা ই পরে।শায়ান বাবু এবার খুব ইনজয় করেছে জেনে খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু ঐদিন আসলে নানা কর্মসূচির মাধ্যমেই দিনটা কেটে গিয়েছিল, এবং আমি বেশ ভালই সময় কাটিয়েছিলাম ঐ দিনে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63547.19
ETH 1834.86
USDT 1.00
SBD 0.38