শুক্রবার মানেই স্পেশাল

in আমার বাংলা ব্লগ5 years ago

আমার কাছে অন্যান্যদিনের থেকে শুক্রবারটা অনেক বেশি স্পেশাল। কারণ আমার প্রিয় মানুষ এদিন সারাদিনের জন্য বাড়িতে থাকে। আর যার কারণে এই দিনটা আমার কাছে অন্যান্য দিনের থেকে অনেকটা আলাদা এবং আমি মনে করি যাদের প্রিয়তম মানুষ কর্মজীবীতারা যখন বাড়িতে থাকে, আমার মত যারা হাউসওয়াইফ আছে তাদের কাছে সত্যিই এই দিনটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আমি এই কথা বিশ্বাস করি ব্যক্তিগতভাবে।


সবাই চায় তার প্রিয় মানুষকে নিয়ে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য এবং তাদের পছন্দ অনুযায়ী কাজ গুলো করার জন্য । বিশেষ করে আমার প্রিয় মানুষের বিরিয়ানির প্রতি ভীষণ আগ্রহ কাজ করে। তাই তার আগ্রহকে প্রাধান্য দিয়েই, আমি আজকে চেষ্টা করেছি তার জন্য পছন্দের খাবার বানানোর জন্য এবং আমি মনে করি এটা আমার জন্য অনেকটা কৃতজ্ঞতাবোধের মধ্যে চলে এসেছে।
তার এই কর্মব্যস্ত জীবনের মাঝে, যখন একটা দিনের জন্য সে ছুটি পায়। তখন আমি তার আগ্রহ গুলোকে প্রাধান্য দিয়ে সেই অনুযায়ী কাজ করতে পারি তখন নিজের ভিতর একটা আলাদা আনন্দ মনোভাব কাজ করে। আমি মনে করি, এজন্য আমি নিজের কাছে নিজে অনেক সৌভাগ্যবান, যে আমি আমার নিজের প্রিয় মানুষের জন্য কিছু একটা করতে পারছি। যাইহোক আজকে শুক্রবার আর সবাইকে শুভেচ্ছা। আর এই খাবারগুলো ছিল আমাদের আজকের দুপুরের খাবার। যেটা আমি নিজের হাতে বানিয়েছে।
inCollage_20210730_111618620.jpg

Sort:  
 5 years ago 

অনেক সুন্দর বানিয়েছেন দিদি।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 65110.65
ETH 1926.13
USDT 1.00
SBD 0.38