ছোট মাছ দিয়ে পেঁয়াজ পাতার মজাদার রেসিপি 🥘

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজকে আমি আমার খুবই পছন্দের একটি রেসিপি আপনাদের শেয়ার করব। বাজারে এখন নতুন পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে। আর এই পেঁয়াজের পাতার রেসিপি আমার খুবই পছন্দের। গতকাল বাজার থেকে কিছু পেঁয়াজের পাতা কিনে এনেছিলাম। ভাবলাম ছোট মাছ দিয়ে চচ্চড়ি করা যাবে।তো আজকে আমি সেই রেসিপিটা রান্না করেছি। আর সেই রেসিপিই শেয়ার করবো।আশা করছি রেসিপিটা ভালো লাগবে আপনাদের কাছে।

PhotoCollage_1701242394423.jpg

তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরনসমূহঃ
পেঁয়াজ পাতা
আলু
ছোট মাছ
পেঁয়াজ কুচি
কাঁচামরিচ ফালি
আদা-রসুন বাটা
জিরা-ধনিয়ার গুঁড়া
হলুদ গুঁড়া
লবণ
তেল

PhotoCollage_1701241427690-01.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে পেঁয়াজ পাতাগুলো এবং আলু কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি প্লাস্টিকের ডালায় তুলে নিয়েছি যাতে পানি ঝরে যায়।

20231129_122112-01.jpeg

ধাপ-২

এরপর পেঁয়াজ পাতা এগুলো একটি কড়াইয়ে নিয়েছি এবং দিয়েছি পরিমাণমতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি।

PhotoCollage_1701241656894-01.jpeg

ধাপ-৩

এবার দিয়েছি গুঁড়া মসলা এবং বাটা মশলা এবং পরিমাণ মতো তেল।

PhotoCollage_1701241694253-01.jpeg

ধাপ-৪

এবার হাত দিয়ে সব উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

PhotoCollage_1701241715133-01.jpeg

ধাপ-৫

এবার আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ছোট মাছগুলো দিয়ে ভালোভাবে সবজি সঙ্গে মিশিয়ে নিয়েছি।

PhotoCollage_1701241737657-01.jpeg

ধাপ-৬

সব উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়েছি ।

PhotoCollage_1701241758709-01.jpeg

ধাপ-৭

মাখানো রান্নার খুব সুবিধা তাই ২৫ মিনিট ঢেকে রান্না করার পর আমার রান্নাটি হয়ে গেছে। এরপর আমি নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি।

20231129_125339-01.jpeg

20231129_125802-01.jpeg

তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।আর কে কে এভাবে পেঁয়াজ পাতা রেসিপি খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। পেঁয়াজ পাতা বিভিন্নভাবে রান্না করা যায়। পরবর্তীতে ভিন্ন রেসিপি শেয়ার করার চেষ্টা করব। আজ এখানেই শেষ করছি।দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

খুবই মজাদার রেসিপি শেয়ার করলেন আজকে আপনি। এরকম ইউনিট রেসিপি গুলো দেখে খেতে ইচ্ছে করে। ছোট মাছের সাথে পেঁয়াজের পাতাগুলো দিয়ে মজাদার রেসিপি তৈরি করেছেন। আমারও যে কোন ছোট মাছ খেতে অনেক ভালো লাগে। ছোট মাছের ঝাল খেতে একটু বেশি ভালো লাগে। রেসিপি দুর্দান্ত হয়েছে আপু সুন্দর রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

ছোট মাছ আমারও অনেক পছন্দের ভাইয়া। তাই ছোট মাছের যেকোনো রেসিপি আমার খুবই পছন্দের। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ছোট মাছ দিয়ে পেঁয়াজ পাতার মজাদার রেসিপি তৈরি। আসলে আমাদের এলাকায় এই পেঁয়াজ পাতাকে কাইলি বলা হয়ে থাকে। আলু এবং ছোট মাছ দিয়ে চচ্চড়ি করলে খেতে বেশ মজা লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা লোভনীয় রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমাদের এলাকায় এগুলোকে পেঁয়াজ পাতাই বলি ভাইয়া। একেক দিকে একেক নামে হয়তো চেনে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি।পেঁয়াজ পাতা দিয়ে ছোট মাছের রেসিপি তৈরি করে কখনো খাওয়া হয়নি। পেয়াজ পাতা বাসায় খুব কমই আনা হয়। তবে আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

পেঁয়াজ পাতার যে কোনো রেসিপি খেতে অনেক সুস্বাদু হয় আপু। অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন আমার বিশ্বাস ভালো লাগবে।

 3 years ago 

পেঁয়াজের কলি দিয়ে দারুন রেসিপি তৈরি করলেন। দেখে মনে হচ্ছে ভীষণই ইয়াম্মি হয়েছে। তাছাড়া পেয়াজের কলের সাথে ছোট মাছ গুলো দেওয়ার কারণে মনে হয় আরো সুস্বাদু হয়েছে। আমার নিজের কাছেও এরকম ছোট মাছের যে কোন মজাদার রেসিপি খেতে অনেক ভালো লাগে। তাছাড়া আপনার রেসিপি আমার কাছে আপু। আজকে অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জ্বি আপু দেখতেও যেমন সুন্দর ছিল খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার পেঁয়াজ পাতা দিয়ে রান্না রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আসলে আপু এখন পেঁয়াজ পাতা দিয়ে রান্না করলে বেশ মজা লাগে। আমিও মাঝে মাঝে রান্না করি তবে এবার এখনো রান্না করা হয়নি আপু। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু এখন যে কোন রেসিপিতে পেঁয়াজ পাতা দিলে খেতে খুবই মজা লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

পেঁয়াজ পাতা আলু দিয়ে ভাজি করলে খেতে ভীষণ ভালো লাগে। তবে আপু আপনি আজকে পেঁয়াজপাতা ছোট মাছ দিয়ে রান্না করেছেন দেখে বেশ ভালো লাগলো। রেসিপি টা দেখে তো ভীষণ সুস্বাদু মনে হচ্ছে। এভাবে পেঁয়াজ পাতা দিয়ে ছোট মাছ কখনো রান্না করে খাওয়া হয়নি। তবে সময় পেলে অবশ্যই এভাবে একদিন ছোট মাছ দিয়ে পেঁয়াজ পাতা রান্না করার চেষ্টা করব ধন্যবাদ আপু।

 3 years ago 

পেঁয়াজ পাতা দিয়ে অনেক রেসিপিই তৈরি করা যায় আপু। এবং সেগুলো খেতে হবে সুস্বাদু হয়। আচ্ছা তোমাদের রান্না করলেও খেতে বেশ মজা লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago (edited)

আপু আপনার পেঁয়াজ পাতার রেসিপি কিন্তু আসলেই ইউনিক। এমন করে পেঁয়াজ পাতা রান্না করে কখনো খেতে দেখে নি। আজ আপনার রেসিপিটি থেকে শিখলাম। রেসিপিটি খেতে মনে হয় বেশ মজাদার ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

এভাবে পেঁয়াজ পাতা আর ছোট মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আপু খেতে খুবই সুস্বাদু লাগে। সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ছোট মাছ তো এমনিতেই খেতে মজার হয়।আর পেঁয়াজ পাতা ও খেতে ভীষণ ভালো লাগে।তাই এই দুটো উপকরনকে একসাথে করে রান্না করা হলে খেতে ভীষণ মজারই হওয়ার কথা।আর তাছাড়া শীতের সময়টাতে খাবারের স্বাদ অনেকগুন বেড়ে যায়। আপনার রেসিপিটি খুবই মজার হয়েছিল আশাকরি। ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা ঠিক বলেছেন আপু দুটো উপকরণ দিয়ে রেসিপিটা খেতে বেশ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

পেঁয়াজ পাতা আমার খুবই প্রিয়। বিশেষ করে ছোট মাছের রেসিপি তৈরি করার সময় এই পেঁয়াজ পাতা দিলে খেতে অনেক ভালো লাগে। এই সময় বাজারে পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

হ্যাঁ আপু এখন বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ পাতা এবং শীতের সবজি পাওয়া যাচ্ছে। তেজপাতা আমার খুবই পছন্দের তাই এই রেসিপিটা রান্না করেছিলাম খেতে হবে সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্যের জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64713.30
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39