দীর্ঘদিন পর শায়ান বাবুর তার প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

আমরা যখন পুরনো বাসায় ছিলাম আমার ছেলের অনেকগুলো খেলার সাথী ছিল।কিছু বড় ছেলে মেয়ে ছিল এবং কিছু ছোট ছোট বাবু ছিল যাদের সঙ্গে শায়ান খুবই সুন্দর খেলতো। এখন অন্যত্র চলে আসায় মাঝেমধ্যেই সেই পুরোনো বাসায় বেড়াতে যাই বৌদির কাছে। কিছুদিন আগে একজন সন্ধ্যায় বৌদির কাছে গিয়েছিলাম। দেখলাম বৌদি বাসায় নেই তিনতলায় এক ভাবির বাসায় গিয়েছেন। ভাবলাম অনেকদিন অন্যান্য ভাবিদের সঙ্গে দেখা হয় না তাই আমিও এক পা দু পা করে ওপরে উঠে তিন তলায় ভাবির বাসায় যাই যেখানে বৌদি ছিল।

1000026450.jpg

তিন তালার ভাবির দুইটা জমজ বাচ্চা আছে। যারা শায়ান বাবুর এক-দেড় মাসের ছোট হবে। শায়ান প্রথমে তাদের দেখে ভীষণ লজ্জা পাচ্ছিল।অনেকদিন পর দেখা হয়েছিল হয়তো এজন্য।আর সত্যি কথা বলতে আমার ছেলেটা একটু লাজুক। কিছুক্ষণ থাকার পর যখন ওদেরকে চিনতে পেরে গেছিল তখন সে তাদের সঙ্গে খেলায় ব্যস্ত হয়ে পড়ে।

1000026453.jpg

1000026451.jpg

বাবুরা সবাই খেলা করছিল আর আমরা ভাবীরা মিলে সবাই অনেক গল্প করছিলাম। ভাবির দুই ছেলের মধ্যে এক ছেলে ভিষন দুষ্ট আর একজন অনেক শান্ত।শায়ান যেহেতু দুষ্ট তাই সে ভাবির দুষ্টু ছেলেটার সঙ্গেই বেশি খেলছিল।তারাও বাবুকে দেখে ভীষণ খুশি হয়েছিল।তাদের যত খেলনা আছে সবগুলো শায়ান বাবুকে এনে দিচ্ছিল খেলার জন্য।

1000026457.jpg

1000026454.jpg

1000026461.jpg
যাইহোক অনেকদিন পর শায়ান বাবু তার পরিচিত খেলার সাথীদের পেয়ে অনেক খুশি হয়েছিল এবং তাদের সাথে খেলছিলো দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। তাই স্মৃতি হিসেবে কিছু ছবি তুলে রেখেছিলাম যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তাদের সঙ্গে বেশ অনেকক্ষণ খেলার পর আমি বাসায় চলে এসেছিলাম। বাবুর সঙ্গে সঙ্গে আমারও বেশ ভালো সময় কেটেছে ভাবিদের সঙ্গে গল্প করে। যাইহোক আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।ধন্যবাদ সবাইকে।

1000006402.png

1000006403.gif

1000006401.gif

Sort:  
 3 years ago 

বাচ্ছারা প্রথম প্রথম একটু লাজুক থাকে। পরে ধীরে ধীরে সাহস বেড়ে যায়। শায়ন বাবু প্রথমে লজ্জা পেলেও পরে ঠিকই তাদের সাথে মিশে গাড়ি দিয়ে খেলা করেছে। পুরাতন বন্ধুদের সাথে দেখা হলে আমরা যেমন খুশিতে আত্নহারা হয়ে যায় সেও খুশি হয়েছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

জ্বী ভাইয়া প্রথম প্রথম সে খুব লজ্জা পাচ্ছিল পরে ধীরে ধীরে তাদের সঙ্গে মিশে গিয়ে খেলাধুলা করছিল। বেশ ভালো লাগছিল তাদের এই কাটানো মূহুর্ত। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে পুরনো খেলার সাথীগুলোকে যদি আবারো দেখতে পাওয়া যায় তখন নিজেদের কাছে অনেক বেশি ভালো লাগে। বৌদির বাসায় এসে যখন দেখলেন তিনি তিন তলায় রয়েছে, তখন আপনিও চলে এসেছিলেন জেনে ভালো লাগলো। শায়ান বাবুও দেখছি অনেক সুন্দর ভাবে ওদের সাথে খেলা করেছে। তাদের খেলা করার মুহূর্তটা ফটোগ্রাফির মাধ্যমে এবং লেখার মাধ্যমে ভাগ করে নিয়েছেন দেখে বেশ উপভোগ করলাম এবং খুব ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য করার জন্য। জ্বি আপু অনেক দিন পর পুরনো খেলার সাথীদেরকে পেয়ে অনেক আনন্দিত হয়েছিল।

 3 years ago 

প্রথম দিকে তার বন্ধুদের না চিনলেও, পরবর্তীতে চিনতে পেরেছে এবং খেলাধুলা করেছে এটা জেনে ভালো লাগলো। আসলে ছোট বাচ্চারা খেলার সাথী পেলে অনেক খুশি হয়। তারা গাড়ি দিয়ে অনেক মজা করে খেলেছে বুঝতেই পারছি। শায়ান বাবুর জন্য দোয়া করি, যেন সে সব সময় ভালো থাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। দোয়া রাখবেন ভাইয়া সব সময় বাবুর জন্য।

 3 years ago 

এক জায়গায় থাকতে থাকতে সবার সঙ্গে অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। ওই জায়গা থেকে চলে আসলো সম্পর্কটা রয়ে যায়। ভালো করেছেন আপনি পুরনো বিল্ডিংয়ে ঘুরতে গিয়ে ভাবিদের সঙ্গে বেশ ভালো আড্ডা দিয়েছেন। তাছাড়া সায়ান বাবু বেশ আনন্দ পেয়েছে দেখেই বোঝা যাচ্ছে। সে নিজে দুষ্টু জন্য দুষ্টু বাচ্চাটাকে হয়তো পছন্দ করেছে। ভালো লাগলো দেখে।

 3 years ago 

জ্বী আপু অনেকদিন পর পুরনো বাসায় গিয়ে সবার সঙ্গে খুব ভালো সময় কেটেছে।এবং অনেক সময় আড্ডা দিয়েছি আর বাবুও সবার সঙ্গে বেশ ভালোই খেলেছে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে বাচ্চারা একটু এমনই হয় নতুন কেউ দেখলে মনে হয় অনেক লজ্জা পাচ্ছে কিন্তু কিছুক্ষণ তার সাথে মিশার চেষ্টা করলে অল্পতেই অনেক ফ্রি হয়ে যায়।দীর্ঘদিন পর শায়ান বাবুর তার প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা শায়ান বাবুর তো আজ ঈদের দিন এত আনন্দ ছিল বাচ্চারা একত্রিত হলে আসলেই অনেক আনন্দ পেয়ে থাকে, একই সঙ্গে খেলাধুলা হইহুল্লোড় সবাই করে থাকে ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনার ছেলের মতো আমার ছেলেটাও বেশ লাজুক। নতুন কেউ বাসায় আসলে সে কখনো সামনে যাবে না এত লজ্জা পায়। বর্তমানের ছেলেমেয়েরা কি এমনি লাজুক হয়। তবে অনেক দিন পর শায়ান বাবু তার খেলার সাথী পেয়ে খুব আনন্দ পাচ্ছে বুঝতে পারছি। আমার ছেলেও প্রথমে একটু দূরে দাঁড়িয়ে থাকবে আর একটু সময় যাওয়ার পর এমনভাবে মিশে যায় আর আসতেই চায় না। তাহলে তো মা ছেলের আজ খুব ভালো সময় কেটেছে।

 3 years ago 

এমনিতে সে ভীষণ দুষ্ট কিন্তু অপরিচিত মানুষ দেখলে লজ্জা পায়। জ্বি আপু সব বাচ্চারা একই। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলে একটা জায়গায় দীর্ঘদিন থাকলে সেই জায়গার প্রতি একটা মায়া জন্ম নেয় এবং সেই মানুষগুলোর প্রতিও মায়া জন্মে ।তাইতো ভাবিদের সঙ্গে সময় কাটিয়ে আপনার ভীষণ ভালো লেগেছে। আর সায়ান তার বন্ধুদের খুঁজে পেয়ে ভীষণ খুশি হয়েছে। বেশ ভালো লাগলো ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ আপু এটা ঠিক বলেছেন একটা জায়গায় দীর্ঘদিন থাকলে সেখানকার প্রতি এবং সেখানকার মানুষদের প্রতি অনেক ভালোবাসা মায়া জন্মে। তাইতো মাঝেমধ্যেই সেই পুরনো বাসায় গিয়ে সবার সঙ্গে সময় কাটিয়ে আসি বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলে বাচ্চারা এমনই আপু প্রথমে লজ্জা পাই। এর পরে আস্তে আস্তে দেখবেন সেই লজ্জা কাটিয়ে সবার সাথে মিশতে থাকে। আপনি তো অনেকদিন পরে বৌদির বাসায় গেলেন। সেই সাথে শায়ানের বন্ধুদের সাথে দেখা হল। তাছাড়া খুব সুন্দর একটি মুহূর্ত কাটালেন সবার সাথে শুনে অনেক ভালো লাগলো।

 3 years ago 

জ্বি আপু অনেকদিন পর সবার সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লেগেছিল এবং গল্প করে অনেক ভালো সময় কাটিয়েছিলাম। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

শায়ান বাবু তাহলে তার পুরনো খেলার সাথী গুলোর সাথে দেখা হয়েছে। তবে আপু আপনার ছেলেকে দেখে বোঝা যাচ্ছে সে অনেক লাজুক। হয়তোবা আপনার পরিচিত তিন তালা ভাবীর বাচ্চাগুলো অনেক দিন পরে দেখার কারণে শায়ান বাবু তাদেরকে চিনতে পারে নাই। যখন চিনতে পারলো তখন তাদের সাথে নিশ্চয় খুব মজা করে খেলাধুলা করেছে। ছোট বাচ্চারা এরকম খেলার সাথী ফেলে তারা খুব আনন্দ করে। ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দর করে শায়ান বাবু খেলার সাথীদের সাথে খেলাধুলা করেছে তার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

জ্বী আপু ও বাসায় ভীষণ দুষ্টামি করে কিন্তু বাহিরে গেলে খুবই লাজুক। ও অনেকদিন পর ওর খেলার সাথী দের পেয়ে সত্যি খুবই আনন্দ পেয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38