আজকের ঘোরাঘুরির মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম।প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অন্যান্য সময় গুলোতে আমরা খুব একটা ঘোরাঘুরি পছন্দ না করলেও ঈদের সময় কিংবা বিভিন্ন অনুষ্ঠানে ঘোরাঘুরি করতে পছন্দ করি। আমি বলেছিলাম এই যে কোথায় কোথায় ঘুরতে যাব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম বিউটি পার্ক এন্ড রিসোর্ট নামের একটি পার্কে। এটি বগুড়া জেলার শিবগঞ্জ থানা গুজিয়া নামক জায়গায় অবস্থিত। এটি খুব রিসেন্টলি নির্মাণ করা হয়েছে এবং বেশ জনপ্রিয়তা পেয়েছে সবার কাছে।

IMG-20230701-WA0019.jpg

IMG-20230701-WA0020.jpg

যেহেতু জায়গাটা মোটামুটি ভালো তাই সবাই মিলে ঠিক করেছিলাম ঈদের তৃতীয় দিন আজ সকার ১০ টার পর সেখানে ঘুরতে যাব। আমরা ভেবেছিলাম বাসা থেকে রান্না করে নিয়ে যাব। তাই খুব সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম কিন্তু ঘুম থেকে ওঠার পর দেখি বৃষ্টি পড়ছে। তারপর আমরা সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলি যে আমরা যাব না। যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা থাকবে তাই এই বৃষ্টির মধ্যে যাওয়ার কোন প্রশ্নই আসে না।বাসার সবার জন্য খাবার-দাবা রান্নাবাড়ি করে সবাই আমার যে যার মত শুয়ে পড়েছিলাম। তবে বারোটা বাজে যখন তখন দেখি আকাশ অনেকটাই ক্লিয়ার এবং একটু একটু রোদে উঠেছে। এদিকে বাচ্চাদেরকে আর কিছুতেই সামলানো যাচ্ছে না তারা ঘুরতে যাবে বায়না ধরেছে আবারো।

IMG-20230701-WA0024.jpg

পরে আমরা বাধ্য হয়ে সবাই রেডি টেডি হয়ে বেরিয়ে পড়ি বিউটি পার্ক এন্ড রিসোর্ট এর উদ্দেশ্যে। আমাদের সেখানে যেতে সময় লেগেছিল প্রায় দেড় ঘন্টার মত। যেহেতু আমরা সুইমিংপুলে গোসল করব তাই কোন দিকে ঘোরাঘুরি না করে সোজা আমরা সুইমিং পুলের দিকে যাই এরপর আমরা টিকিট কেটে সুইমিং করতে নামে। আমরা সবাই খুব খুশি ছিলাম বিশেষ করে আমার ছেলে বেশি খুশি হয়েছিল কারণ ও আগে থেকে পানি অনেক পছন্দ করে।সত্যি বলতে আমরা প্রায় দুই থেকে তিন ঘণ্টার মতো সুইমিং করেছি। এরপর আমরা উঠে যে যার মত চেঞ্জ করে ফেলি কিন্তু আমার ছেলেকে কিছুতেই পানি থেকে তুলতে পারছিলাম না। যাই হোক পরে অনেক কষ্ট করে তাকে উঠানো গিয়েছে।

IMG-20230701-WA0026.jpg

এরপর আমরা সুইমিং পুল থেকে বের হয়ে বিভিন্ন রাইড এ বাচ্চাদেরকে চড়াই। এরপর আমরা সেখানে হালকা-পাতলা কিছু খাওয়া-দাওয়া করে বাসায় চলে আসি।এটা এখনো নির্মানাধীন অনেক কাজ চলছে তবুও বেশ ভালই লেগেছে জায়গাটা।

এই ছিলো আজকে আমার ঘোরাঘুরির মুহূর্ত যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

পানিতে নামার পর পানি থেকে বাচ্চাদেরকে তোলা সত্যি অনেক মুশকিল। তারা এরকম ভাবে পানি পেলে আর নামতে পারলে খুব সহজে পানি থেকে উঠতেই চায় না। যাইহোক আপু সব বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছেন দেখে ভালো লাগলো। বিউটি পার্ক এন্ড রিসোর্ট আমার কাছেও বেশ ভালো লেগেছে আপু। অনেক অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

হ্যাঁ আপু আমরা সবাই পানি থেকে উঠে গেলেও তাকে কিছুতেই তুলতে পারছিলাম না। পরে অনেক কষ্টে বুঝিয়ে রাজি করাতে পেরেছি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। বর্তমান সময়ের বৃষ্টি থাকার কারণে হয়তোবা আমাদের কাজকর্মে অনেক বেশি ব্যাঘাত ঘটছে যদিও প্রথম অবস্থায় বৃষ্টির কারণে সিদ্ধান্ত চেঞ্জ করেছিলেন অবশেষে সেখানে গিয়েছেন জেনে ভালো লাগলো। বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে এরকম ঘুরাঘুরি করলে নিজেদের অনেক বেশি ভালো লাগে সেই সাথে বাচ্চাদেরও মন প্রফুল্ল থাকে। আপনাদের কাটানো এই সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রথমে ভেবেছিলাম যাবই না কিন্তু বাচ্চারা এমন জেদ করছিল যে পরে আর না গিয়ে পারিনি। অবশ্য পরবর্তীতে আকাশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছিল। যাই হোক দিন শেষে অনেক মজা করেছি এটাই অনেক।

 3 years ago 

বাচ্চারা সুইমিংপুলে নামলে আর উঠতেই চায় না আপু। আসলে এবার বৃষ্টির জন্য সবকিছুই ওলট-পালট হয়ে গিয়েছে। তবুও আপনারা শেষ পর্যন্ত ঘুরতে গিয়েছেন, এটা জেনে খুব ভালো লাগলো আপু। বিনোদনের জন্য সব জায়গায় পার্ক থাকা উচিত। তাহলে অবসর সময়ে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া যায়। পার্কটির নির্মাণ কাজ শেষ হলে, হয়তো আরো বেশি ভালো লাগবে সেখানে গেলে। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমাদের এখানে আশেপাশে কোন পার্ক নেই। এই পার্কটি অনেক দূরে। তবে সময় কাটানোর জন্য অনেক ভালো
।এখনো কাজ চলছে তবে কাজ শেষ হলে মনে হয় আরো বেশি ভালো লাগবে সেখানকার পরিবেশ।

 3 years ago 

আসলে ঈদের পর এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ।কখনো রোদ কখনো বৃষ্টি হঠাৎ করে ই হচ্ছে। এই ছোট বাচ্চাদের নিয়ে কোথাও বেড়াতে যেতে কিছুটা ভয়। তবে ছোট বাচ্চাদের বায়না মেটাতে আপনারা বৃষ্টি থামার পর আকাশ যখন পরিষ্কার হলো তখন সেখানে চলে গেলেন। দেখেই বোঝা যাচ্ছে কতটা আনন্দে সময় কাটিয়েছেন।

 3 years ago 

আমাদের এখানে তো রোদের কোন দেখাই নেই আপু কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে একটু বৃষ্টিটা বন্ধ হচ্ছে এই যা। তারপরও বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে পেরেছি সেদিন।

 3 years ago 

ঈদ মোবারক আপু। আশাকরি খুব আনন্দে এবার ঈদ উদযাপন করেছেন।আপনি বিউটি পার্ক এন্ড রিসোর্টে খুব সুন্দর সময় কাটিয়েছেন। বাচ্চারা এতো সুন্দর পরিবেশ আর পানি পেলে আসতে চাইবে না এটাই স্বাভাবিক । সবাইকে নিয়ে খুব সুন্দর সময় কাটালেন,দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

ঈদ মোবারক আপু। আসলেই সেদিন খুব ভালো সময় কাটিয়েছি। প্রথমে তো ভেবেছিলাম যাবই না পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর আমরা অবশ্য গিয়েছিলাম এবং সবাই মিলে বেশ ভালো সময় কাটিয়েছি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64478.88
ETH 1879.04
USDT 1.00
SBD 0.38