হঠাৎ অসুস্থবোধ করছি
সোর্স
সন্ধ্যার পর থেকে শরীরটা বেশ খারাপ লাগছিল। আজকে কয়েকদিন পরে বাহিরে গিয়েছিলাম।বিশেষ করে দীর্ঘদিন পরে চুষে খাওয়ার কৃমির ট্যাবলেট খেয়েছিলাম। যার কারণে হঠাৎ করে শরীরটা একদম যেন গুলিয়ে উঠেছে। ব্যাপারটা বেশ অস্বস্তিকর।
এইরকম সমস্যায় এর আগে কখনো ভুগিনি। তবে আজকে হঠাৎ করে মনে হচ্ছিল যে, ট্যাবলেটটা যখন আমরা কিনেছিলাম,তখন বেশ ব্যস্ত ছিলাম৷ ঠিক মতো মেয়াদ উত্তীর্ণ তারিখটা খেয়াল করা হয় নি। যেটা নিয়ে এখনও আমার খুব চিন্তা হচ্ছে। এর আগেও বিগত সময়ে যখন আমি কৃমির ট্যাবলেট খেয়েছিলাম তখন তো এমন সমস্যা হয়নি৷ তবে আজকে কেন জানি হঠাৎ করে শরীরটা ঘুরপাক দিচ্ছে।
আজকে আমরা বাহিরে গিয়েছিলাম শুধুমাত্র বাবুর খাবার কেনার জন্য। দ্রুত বাসায় ফেরার চেষ্টাও করেছিলাম আর রাস্তার পাশেই ছোট ঔষুধের দোকান দেখে, সেখানে আমার হাজব্যান্ড রিক্সা থামিয়ে দিয়েছিল। এবং দ্রুত ওষুধ কিনে খেয়ে ফেলেছিলাম। তবে আরও একটা বিষয় ভাবছি, অতিরিক্ত গরমের কারণে কোমল পানীয় কিনে পান করেছিলাম। হয়তো সেখান থেকেও ঝামেলা হতে পারে। কারণ সেটারও মেয়াদ দেখি নি৷
কোন রকমে যখন বাসায় এসেছি, তখনও শরীরটা খুব খারাপ লাগছিল। এখনো যে খুব একটা ভালোবোধ করছি, তা বলবো না। মনে হচ্ছে যে আমার অ্যাসিডিটি লেভেলটা বেড়ে গিয়েছে এবং বুকের ভিতরে অনেকটা জ্বালাপোড়া করছে। আসলে কৃমির ট্যাবলেট থেকে নাকি কোমল পানীয় থেকে এমনটা হচ্ছে, সেটা আমি এখনও বুঝে উঠতে পারছি না।
তবে আমি একটা সর্তকবার্তা আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে বাইরের কোন কিছু কিনে খাওয়ার আগে যত ব্যস্ততাই থাকুন না কেন, চেষ্টা করবেন অবশ্যই সেটার উৎপাদনের তারিখটা আর মেয়াদ কবে শেষ হবে সেই তারিখটা বেশ ভালোভাবে খেয়াল করার জন্য। যেহেতু ব্যাপারটা সন্দেহের তাই শরীরের সঙ্গে এডজাস্ট করতে একটু সময় লাগছে৷
আসলে শরীর ভালো না থাকলে, কোন কিছুই ভালো লাগেনা। তারপরেও চেষ্টা করলাম নিজের অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। ভালো থাকবেন সকলে।
খুব খারাপ লাগলো আপু শুনে আপনি অসুস্থ বোধ করছেন বলে। খুব তাড়াতাড়ি সুস্থতা বোধ করবেন এমনটাই আশাকরি। আর হে আমরা সবাই যেকোন কিছু হোক ঔষধ কিংবা পানীয় অবশ্যই তার ডেট দেখে খাব।সুস্থ হয়ে যান আপু।ধন্যবাদ
আসলে আপু বুঝতেই পারলাম না যে ওষুধের ডেট ছিল না নাকি পানীয় জাতীয় খাবারটার ছিল না বা হয়তো ওষুধটা আমার শরীরে স্যুট করেনি। যার কারণে অসুস্থ হয়ে পড়লাম।
আসলে ঠিক বলেছেন শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তাই আমাদেরকে আল্লাহ তায়ালার কাছে বেশি বেশি সুস্থতা চাইতে হবে। কারন কথায় বলে স্বাস্থ্য সকল সকলের ভুল।আর আপনি একটা ভালো কথা শেয়ার করেছেন আমরা যেকোনো জিনিস ক্রয় করি না কেন তারিখটা দেখে কিনবো। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন আপু