শায়ানের টুকটাক কথা বলার চেষ্টা

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

প্রথমত বলার চেষ্টা করছি যে আমি এখনো সুস্থ হইনি। আজকে কেবল ডাক্তার দেখিয়ে আসলাম এবং ডাক্তার বলেছে যে সুস্থ হতে আরও কয়েকটা দিন সময় লাগবে। যাইহোক শরীর খুব একটা ভালো যাচ্ছে না। আমি গতকাল আপনাদের মন্তব্য গুলো দেখেছি, আমার অসুস্থতার পোস্টে, তবে আমি এখনো সেগুলোর উত্তর দিতে পারিনি, তার জন্য দুঃখিত । তবে আপনাদের ভালোবাসায় আমি সিক্ত।

এটা সত্যি যে কাজের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়েছি। তবে আশা করা যায় সুস্থ হলে আবার দ্রুত কাজে ফেরার চেষ্টা করব এবং চেষ্টা করছি নিজেকে পুনরায় নিজের কাজে ফেরানোর জন্য। তবে মোবাইলের স্ক্রিনের দিকে তাকালে ভীষণ মাথাব্যথা করছে এবং চোখ জ্বালাপোড়া করছে এটাই মূলত সমস্যা, তাছাড়া আর কিছু না। তবে আমি মনেকরি এটা দ্রুত ঠিক হয়ে যাবে৷

20230501_200228.jpg

বাবুর দেখতে দেখতে ১৯ মাস পূর্ণ হয়ে গেল। আগের থেকে বাবু অনেকটাই বড় হয়েছে এবং মুখের জড়তা দিন দিন কেটে যাচ্ছে। ও চেষ্টা করছে কথা বলার জন্য নিজের মতো করে তবে। এখনো সেটা পরিপক্ক হয়ে ওঠেনি। আমাদের কথা বলা দেখে টুকটাক ও কিছু কথা বলার চেষ্টা করে এবং যা প্রতিনিয়ত বলার চেষ্টা করছে।

আশা রাখছি খুবই দ্রুত ও কথা বলা শিখবে এবং নিজের মত করে সব কিছু বলতে পারবে। তবে এখন যা বলছে, তা আমার শুনতে ভালই লাগে এবং আমার পরিবারের লোকজন বেশ পছন্দ করে, ওর এই ছোট ছোট ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো এবং ওর বাবাও সেগুলো ভীষণ পছন্দ করে।


এই ভিডিওটা কয়েকদিন আগের, আমি তখন মোটামুটি সুস্থ ছিলাম এবং বাবুও বেশ সুস্থ ছিল। সেদিন সকালবেলা বেসিনের সামনে, বাবু যখন খেলা করছিল, সেই মুহূর্তে আমি ভিডিওটা করেছিলাম এবং ওর অল্পস্বল্প কথা বলার ধরনটা চেষ্টা করেছিলাম, মুঠোফোনে বন্দি করার জন্য।

দেখতে দেখতে ও একদিন বয়সে বড় হয়ে যাবে এবং প্রতিনিয়ত ওর সুখ স্মৃতি গুলো এভাবেই রয়ে যাবে। আর আমি যদি মা হিসেবে সেগুলো রেখে দিতে পারি, আমি মনেকরি সেটার ভিতরে একটা আলাদা ধরনের পরিতৃপ্তি পাওয়া যাবে৷ যাইহোক ওর এই হাসি প্রতিনিয়ত লেগে থাকুক এবং বেড়ে ওঠাটা আরো প্রাণবন্ত হোক, এমনটাই প্রত্যাশা করি।

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

সাস্থ্য খারাপ থাকলে কোন কাজই ভালো লাগে না। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। শায়ান বাবু বড় হচ্ছে দেখে ভাল লাগছে। এখন কথা বলা শুরু করবে এবং এই সময়টা খুব ভালো লাগে কথা শুনতে। ধন্যবাদ আপু।

 3 years ago 

জ্বী ভাইয়া এই সময় ওর আধো আধো কথাগুলো আমি খুব উপভোগ করি। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে শরীর খারাপ থাকলে কোন কিছু করতে ইচ্ছা করে না। সেজন্যই হয়তো আপনার কমেন্টের রিপ্লাই দিতে ইচ্ছা করেনি। দোয়া করি খুব দ্রুত সুস্থ হয়ে যান। বাচ্চারা যখন প্রথম প্রথম কথা বলা শুরু করে তখন খুব ভালো লাগে তাদের ভাঙ্গা ভাঙ্গা কথা শুনতে। সায়ন বাবুর কথাও তেমনি মজা লাগছে শুনতে। দোয়া রইল বাবুর জন্য।

 3 years ago 

শরীর খারাপ বললে ভুল হবে আপু প্রচুর শরীরটা খারাপ। আর কিছু খেতে পারছি না। এর মধ্যে ছোট বাচ্চা বুঝতেই পারছেন কেমন অবস্থা হবে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি যদিও তেমন অসুস্থ না শুধু মোবাইলের স্ক্রিনের দিকে তাকালে আপনার মাথা ব্যথা করে এবং চোখ জ্বালাপোড়া করছে। আশা করছি এই বিষয়টাও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। শায়ন বাবু তো দেখছি খুবই মিষ্টি কথা বলতে পারি। আসলে ছোট বাচ্চাদের এরকম ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো শুনতে আমিও ভীষণ পছন্দ করি। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন ও সব সময় এভাবেই হাসি খুশি এবং আনন্দে থাকতে পারে।

 3 years ago 

গলা ব্যথাটা একটু কমেছে এবং জ্বরও নেই তবে প্রচুর মাথা ব্যাথা এবং চোখ জ্বালাপোড়া করছে। জানিনা এ সমস্যা কতদিন থাকবে। তবে মোবাইলের দিকে তাকাতেই পারছি না। তারপরও চেষ্টা করছি টুকটাক কাজ চালিয়ে যাওয়ার। দোয়া রাখবেন ভাইয়া।

 3 years ago 

শায়ান বাবুর এরকম মিষ্টি মিষ্টি কথা গুলো শুনে খুবই ভালো লাগলো আপু। ছোট বাচ্চাদের ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো সবারই পছন্দের। আমি অনেক বেশি পছন্দ করি ছোট বাচ্চাদের ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো শুনতে। আমাদেরকে খুবই সুন্দর ভাবে হাই দিয়েছে শায়ন বাবু। এখন থেকে আস্তে আস্তে শায়ান বাবু কথা শুরু করবে। আপনি তার এরকম মিষ্টি মিষ্টি কথাগুলো ভিডিওগ্রাফির মাধ্যমে এভাবে আমাদের সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালো লেগেছে।

 3 years ago 

জ্বী আপু ও এখন একেক দিনে একেক কার্যক্রম শুরু করে যা আমার কাছে বেশ ভালো লাগে। দোয়া করবেন আপু ও যেনো যেনো তাড়াতাড়ি বড় হয়।আর ওর সুন্দর মহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি।

 3 years ago 

আশা করি আপনি অতি শিঘ্রই সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং আমাদের সাথে নিয়মিত হবেন আপনার কন্ঠে গান শুনতে পাবো আবারও। বাচ্চারা যখন একটু একটু কথা বলে জড়তা ভাঙতে থাকে তখন বেশ ভালোই লাগে সে কথাগুলো শুনতে। সায়ান বাবু তো দেখছি অনেক কথা বলা শিখছে দাঁড়িয়ে বেশ কাজকর্ম করতেছে। ভিডিওটি বেশ সময় দিয়ে দেখলাম অনেক ভালো লাগলো।

 3 years ago 

জ্বী আপু ভিষন দুষ্ট। দোয়া রাখবেন আপু ওর জন্য।

 3 years ago 

ওলে বাবা লে 🥰🥰🥰🥰🥰 কি মিষ্টি!! আমার ভাগিনার বয়স পাঁচ বছর বর্তমানে। ও যখন এই বয়সে ছিল তখন আমিও ভীষণ পরিমাণে এনজয় করতাম এই আধো আধো কথাগুলো। তবে শায়নকে সামনা সামনি কোন কিছু বলতে আমি শুনিনি। একদম চুপচাপ থাকতো। অনেক আদর এবং ভালোবাসার রইলো বাবুর জন্য। আর খুব দ্রুত আপনার সুস্থতা কামনা করছি আপু।

 3 years ago 

আমার ছেলের একটা দিক আমার খুব ভালো লাগে সেটা হলো ও বাসায় প্রচুর দুষ্টমি করলেও বাহিরে বা কারও বাসায় গেলে চুপচাপ হয়ে যায়। এখন শুনতে পারবেন বাসায় আসিয়েন।😇

 3 years ago 

এবার গেলে সবাইকে সাথে নিয়ে একটা আড্ডা দিয়ে আসবো। 😊

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38