মোরগ ফুলের কয়েকটি ফটোগ্রাফি এবং কিছু কথা 📸

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আবার নতুন একটি ফটোগ্রাফি পোস্টে স্বাগতম। সেদিন বাড়িতে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম মোরগ ফুলের। আজ ফটোগ্রাফি গুলো শেয়ার করার চেষ্টা করছি। ফটোগ্রাফির সাথে সাথে কিছু কথাও আমি বলব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ফুল এমন একটি জিনিস যা দেখলে মন ভালো হয়ে যায়। আমরা বাসায় ফুলের গাছ লাগাই কিংবা জঙ্গলে নাম না জানা ফুটে থাকা ফুল সব ফুলই দেখতে সুন্দর। ছোটবেলা থেকে এই ফুলকে আমরা মোরগ ফুল নামে চিনতাম। তবে google এ সার্চ করে জানতে পারলাম এটাকে মোরগঝুঁটি ফুলো বলা হয়। যাই হোক এবার আসি কিছু কথায়।

20240118_161250-01.jpeg

20240118_161329-01.jpeg

20240118_161242-01.jpeg

আমাদের প্রত্যেকেরই সব থাকে বিভিন্ন কিছু করার।আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিল আমার বাসা ভরা ফুলের গাছ থাকবে। আমি যখন স্কুলে পড়তাম তখন আমার বাসায় অনেক কাজ ছিল ফুলের। বলতে পারেন গোলাপ থেকে শুরু করে প্রত্যেকটা ফুলের গাছ আমার বাসায় ছিল। যদি কেউ সেই গাছের ফুল ছিড়তো মনে হতো আমার কলিজা ছিড়ে নিয়ে যাচ্ছে। এরপর এসএসসি পাস করার পর সরকারি কলেজের চান্স পাওয়ায় শহরে চলে যাই পড়তে। তখন থেকে আস্তে আস্তে আমার গাছগুলো নষ্ট হতে শুরু করেছিল। আসলে আমার বাবা মা সংসারের কাজে ব্যস্ত থাকায় তারা আমার মত করে গাছের পরিচর্যা করতে পারেননি। এরপর পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ি। এবং একটা সময় গিয়ে আমার বাসার সব গাছ মরে যায়। তখন থেকে আর কখনো নতুন করে গাছ লাগানো হয়নি এরপর আমার বিয়ে হয়ে যায়।

20240118_161319-01.jpeg

20240118_161359-01.jpeg

তবে গতবার যখন গ্রামে গিয়েছিলাম দেখলাম আমার চাচাতো ভাবি তার বাসায় বেশকিছু ফুলের গাছ লাগিয়েছেন। যেগুলো দেখে আমার গাছগুলোর কথা মনে পড়ে গিয়েছিল। আমার মত আমার ভাবিরও অনেক শখ তার বাসা ভর্তি ফুলের গাছ থাকবে। আর এবার যখন বাড়িতে গিয়েছিলাম দেখলাম প্রত্যেক টা গাছে এতো পরিমাণে ফুল ফুটেছে যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। সত্যি কথা বলতে বলছিলাম আমি একদম পছন্দ করি না তারপর এত সুন্দর ফুল দেখে কিছুতেই আর লোভ সামলাতে পারলাম না সামান্য একটু পাপড়ি ছিঁড়ে নিলাম হাতে এবং কিছু ফটোগ্রাফি করে নিলাম। গাছটি এত উঁচু হয়েছে যে আমার দ্বিগুণ হবে।আর পুরো কাছে পাতার থেকে ফুলের পরিমাণ অনেক বেশি।

আমি ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে।


তো বন্ধুরা এই ছিল আমার আজকের ফটোগ্রাফি পোস্ট। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 2 years ago 

আপু আপনি দেখছি বেশ চমৎকারভাবে কয়েকটি মোরগ ফুলের ছবি তুলেছেন। দেখে খুবই ভালো লাগলো। এছাড়াও খুব সুন্দর ভাবে আপনার কথাগুলো লিখে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। দারণ ছিল পোস্টটি ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ফুলের বাগান তৈরি করার শখ প্রায় প্রত্যেক মানুষেরই রয়েছে। যাহোক আপনার তোলা মোরগঝুটি ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লেগেছে আমার কাছে। একই সাথে আপনার লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাইয়া ফুলের বাগান তৈরি করতে আমরা সবাই পছন্দ করি। একটা সময় আমার বাসায় অনেক ফুলের গাছ ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ দেখতে তো অনেক বড় সাইজের আপু মোরগ ঝুঁটি ফুলের গাছটি। আমার কাছে দেখতে ভীষণ ভালো লেগেছে। আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো নিয়ে শেয়ার করলেন। এবং আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ আপু গাছটি দেখে আমিও অবাক হয়েছিলাম। অনেক লম্বা ছিল গাছটি আর পুরো গাছ জুড়ে ফুলে ভরপুর ছিল। যা দেখে আমার মনটা ভরে গিয়েছিল।

 2 years ago 

মোরগ ফুলের পাশাপাশি বেশ সুন্দর কিছু তথ্য আমাদের মাঝে তুলে ধরেছেন। বেশি ভালো লাগলো আপনার সুন্দর এই পোস্ট পড়তে আর ফটোগ্রাফি গুলো দেখতে। আশা করি পরবর্তীতে ঠিকই কেমন সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আমিও অফিসে যাওয়ার সময় অনেক মোরগ ফুল দেখি। মাঝে মাঝে ভাবী যে কয়েকটি ফটোগ্রাফি করে নেই। কিন্তু না সময়ের জন্য আর করা হয়ে উঠে না। তবে আপনার আজকের মোরগ ফুল গুলো দেখতে কিন্তু দারুন লাগছে। দেখেই বোঝা যাচ্ছে যে আপনি বেশ যত্নসহকারে ফটোগ্রাফি গুলো করেছেন।

 2 years ago 

ফুল দেখলেই ইচ্ছে করে ফুলের কাছে গিয়ে ছবি তুলতে কিংবা হাত দিয়ে একটু স্পর্শ করতে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

মোরগ ফুলের দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই পোস্টের মাধ্যমে নতুন ধরনের একটা মোরগ ফুলের চিত্র দেখতে পেলাম। সম্ভবত এই ধরনের মোরগ ফুল আমাদের এলাকাতে ফুটতে দেখতে পাওয়া যায় না।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া গ্রাম এলাকায় এই ফুলের গাছগুলো প্রচুর দেখা যায়। আরে ফুল গুলো দেখতেও অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে আপু আপনার মত আমার নিজেরও একই অবস্থা। আমি নিজেও আমাদের বাড়িতে থাকাকালীন অনেক ফুল গাছ লাগিয়েছিলাম। আমরাও এই ফুলটাকেও মোরগ ফুল বলে চিনি। আমাদের বাড়ির চারপাশে কত মোরগ ফুল লাগিয়েছে কে জানে। তাছাড়া আমি গোলাপ ফুল সূর্যমুখী ফুল গাঁদা ফুল আরো অনেক ধরনের ফুল গাছ বাড়ির সামনে লাগিয়েছিলাম। কিন্তু আমারও বিয়ে হয়ে যাবার পরে আমাদের বাড়ির ফুল গুলোকে তেমন আর যত্ন নিতে পারতাম না। তাও আমি কখনো কখনো বাড়িতে গেলে ফুল গাছ গুলো যত্ন নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু সব সময় যত না নেওয়ার কারণে অনেক ফুল গাছ মরে গিয়েছে শুধুমাত্র হাতে গোনা কয়েকটি এখনো বেঁচে আছে। আপনার পোস্টটি পড়ে আমারও সেই দিনের কথাগুলো বেশ মনে পড়তেছে। বেশ ভালো লাগলো।

 2 years ago 

একটা সময় আমার বাসাতে অনেক ফুলের গাছ ছিল কিন্তু বিয়ের পর আর কখনো সেই ভাবে গাছ লাগানো হয়নি।ওই বারান্দায় মাঝেমধ্যে টুকটাক চারা লাগিয়েছি।তবে ইচ্ছা আছে ছোটখাটো একটি বাগান করার। ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্যের জন্য।

 2 years ago 

এই মোরগ ফুলের গাছগুলো বেশ উঁচু হয়। এই গাছ আমাদের গ্রামের বাড়িতেও ছিল। ফুলগুলো দেখতে বেশ সুন্দরই লাগে। এই ফুলগুলোর কালারের কারণে বেশ আকৃষ্ট হতে হয়। যাইহোক, আপু আপনার শেয়ার করা ফুলের এই ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। আমরাও আপু এগুলোকে মোরগ ফুল বলি। এগুলোকে যে মোরগ ঝুঁটি বলা হয়, সেটা আমিও আজ প্রথম জানলাম।

 2 years ago 

আমিও প্রথমবার জানলাম এগুলোকে মোরগঝুঁটিও বলা হয়। হ্যাঁ ভাইয়া এই গাছগুলো অনেক উঁচু হয় এবং অনেক ফুল ফোটে গাছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

এই ফুলের গাছগুলো এত বেশি উঁচু হয়, একদম উপরে ফুটে থাকা ফুলগুলো কখনোই ছুঁয়ে দেখা যায় না ।

 2 years ago 

এই ফুলকে আমিও মোরগফুল নামেই চিনি। যাইহোক গাছটি তো বেশ লম্বা হয়েছে। ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। ফুল আমারও খুব ভালো লাগে। তাই বাসার ছাঁদে কয়েকটি ফুল গাছ লাগিয়েছি। তবে এটা ঠিক গাছের পরিচর্যা না করলে,গাছগুলো মারা যায়। যদিও ব্যস্ততার জন্য অনেক সময় গাছের পরিচর্যা করা সম্ভব হয় না, তবুও আমাদের উচিত সময় বের করে গাছের যত্ন করা। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া গাছটি অনেক লম্বা ছিল আর গাছে এত ফুল ছিল দেখতে খুবই সুন্দর লাগছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38