"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৩৪ || আনারসের শরবত🍍🍹
"হ্যালো",
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমাদের ফাউন্ডার দাদা এছাড়া এডমিন মডারেটর ভাইয়া এবং আপুরা প্রতিনিয়ত বিভিন্ন মজাদার এবং সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারও উনারা রমজান উপলক্ষে নতুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন।সেটা হচ্ছে শেয়ার করো তোমার "ইউনিক শরবতের রেসিপি।"আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নতুন একটি শরবতের রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে " আনারসের জুস/শরবত।" আশা করছি আপনাদের ভালো লাগবে।
আনারস আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আনারস হজমশক্তি বাড়ায়, দেহে রক্ত জমাট পড়তে বাঁধা দেয়। এছাড়া আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম,ফসফরাস এবং পটাশিয়াম থাকে।তাই স্বাস্থ্য সুরক্ষায় আনারসের জুড়ি নেই।আনারসে প্রচুর পুষ্টিগুণ থাকলেও যাদের এলার্জি জনিত সমস্যা আছে তাদের পক্ষে এটা এড়িয়ে চলাই ভালো।অনেক তো পুষ্টি গুণাগুন মান জানা হলো এবার মূল রেসিপিতে চলে যাই।
| উপকরণসমূহ |
|---|
| আনারস |
| ঠান্ডা পানি |
| রুহ আফজা |
| চিনি |
| লেবু |
| পুদিনা পাতা |
| বিট লবণ |
| কাঁচামরিচ |
| বরফ কুচি |
ধাপ-১
প্রথমে আনারসের খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আনারসের মধ্যে যে ছোট ছোট খোসা থাকে এগুলো চামচের সাহায্যে তুলে নিয়েছি। আপনারা চাইলে এরকম রেখে দিতে পারেন কারণ ব্লেন্ডার করলে এটা এমনেই ব্লেন্ড হয়ে যাবে।
ধাপ-২
এরপর আনারস ছোট ছোট পিস করে কেঁটে নিতে হবে।
ধাপ-৩
এবার কেঁটে রাখা আনারসগুলো ব্লেন্ডারে নিয়েছি এবং দিয়েছি দুইটা কাঁচা মরিচ এবং দিয়েছি কিছু পুদিনা পাতা। আপনারা চাইলে কাঁচা মরিচ টা এভোয়েড করতে পারেন।তবে আমার কাছে তরমুজের জুস, আনারসের জুস একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে।
ধাপ-৪
একবার পরিমাণ মতো ঠান্ডা পানি,পরিমাণ মতো চিনি এবং সামান্য বিট লবণ দিয়েছি।
ধাপ-৫
এরপর সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি।
ধাপ-৬
ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাকনার সাহায্যে ভালোভাবে জুসগুলো ছেঁকে নিয়েছি একটা পাত্রে।
ধাপ-৭
জুসগুলো পরিবেশনের জন্য দুটা গ্লাস নিয়েছি। এবার গ্লাসের চতুর্পাশে আমি চামচ দিয়ে রুহ্ আফ্জা দিয়েছি। এবার ছেঁকে রাখা জুস দিয়ে দিয়েছি।
❤️পরিবেশন❤️
আনারস দিয়ে দুটো ডিজাইন বানিয়ে নিয়েছি আমি কিছুটা তারার মত কর। এবার আমি দিয়েছি কয়েকটি বরফ টুকরো এবং পুদিনা পাতা।এরপর ঠান্ডা ঠান্ডা আনারসের জুস/ শরবত খাওয়ার জন্য তৈরি।
তো এই ছিল আমার প্রতিযোগিতার জন্য তৈরি আনারসের জুস। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর সারাদিন রোজা রাখার পর এমন ঠান্ডা ঠান্ডা জুস / শরবত খেলে প্রাণটা জুড়িয়ে যায়। আর প্রতিযোগিতায় মানে নতুন নতুন রেসিপি নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করা। আশা করছি আপনাদের কাছ থেকেও আমি নতুন নতুন রেসিপি শিখতে পারবো।আর হ্যাঁ আমার শরবতের রেসিপি টা ভালো লাগলে অবশ্যই আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাবেন।
সবার জন্য শুভকামনা রইল। আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আনারসের শরবত তৈরি করে। আপনার তৈরি শরবত দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালো হবে। এমনিতে আনারসের শরবত খেতে বেশ ভালো লাগে। আপু আপনি দারুন ভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
জ্বী ভাইয়া আনারসের শরবত খেতে বেশ ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।
আজ প্রথম দেখলাম আনাড়সের শরবত ৷ বেশ সুন্দর করে ধাপ গুলো উপস্থাপন করেছেন ৷ সর্বোপরি বলবো ডেগারেশন সত্যি দূদান্ত লাগছিল ৷ নিশ্চয়ই শরবত টি খেতে সুস্বাদু হয়েছিল ৷
জ্বী ভাইয়া আনারসের শরবত খেতে অনেক সুস্বাদু লাগে। অবশ্যই একদিন বাসায় বানিয়ে খাবেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
আনারসের শরবত কখনো খাওয়া হয়নি। তবে মনে হচ্ছে এই শরবত খেতে দারুন লাগবে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে আনারসের শরবত রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ভিন্ন ধরনের শরবত খেতে ভালো লাগে। উপস্থাপনা দারুন ছিল। দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। অনেক সুন্দর ভাবে সাজিয়ে উপস্থাপন করেছেন।
আনারসের শরবত খেতে অনেক ভালো লাগে আপ। সাথে একটু কাঁচা মরিচ এড করবেন। দেখবেন খেতে বেশ আলাদা একটা স্বাদ লাগছে। যাই হোক আপু অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ওয়াও! দেখে তো লোভ সামলানো যাচ্ছে না আপু অনেক ইউনিক একটি আনারসের শরবত তৈরি করেছেন। আনারসের শরবত আমার অনেক প্রিয় একটি শরবত।এই গরমের দিনে ইফতারিতে খেলে ঠান্ডা ঠান্ডা একদম প্রাণটা জুড়িয়ে যাবে আপু। অনেক ধন্যবাদ অনেক ভালো লেগেছে আপনার জন্য শুভকামনা রইলো।
ঠিক বলেছেন আপু এই গরমের দিনে সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এমন ঠান্ডা ঠান্ডা জুস পেলে প্রাণটা জুড়িয়ে যাবে । অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল আপু।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই ভাবি।আনারস দিয়ে শরবত কখনো খাওয়া হয়নি।আপনার বানানো শরবত টি দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং খেতেও সুস্বাদু হয়েছে।সুন্দর রেসিপি টি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাবি। শুভকামনা রইলো।
ধন্যবাদ বৌদি সুন্দর একটি মন্তব্য করার জন্য। আসলে আনারসের শরবত আমিও কখনো খাইনি এই প্রথমবার খেয়েছি এবং বেশ ভালো লেগেছে। অবশ্যই একদিন বাসায় চেষ্টা করবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভাল লাগলো আপু।আপনাকে অভিনন্দন জানাই।সব রকমের জুস কম বেশি আমার খাওয়া হয়। আর আনারসের জুস খেতে সত্যি খুব মজার। আপনার রেসিপি বেশ লোভনীয় হয়েছে। রমজানে যে কোন জুস ই খেতে বেশ ভাল লাগে। অনেক ধন্যবাদ আপু।
জ্বী আপু রমজান মাসে সব রকম খাবারের সঙ্গে এক গ্লাস ঠান্ডা জুস তো সবার চাইই চাই।আর যেকোন জুস খেতে আমার বেশ ভালো লাগে। তবে আজকে আনারসের জুসটা প্রথমবার খেয়েছি। আমার বেশ ভালই লেগেছে। ধন্যবাদ আপু।
প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। ইফতারের সাথে আনারসের শরবত খেতে অনেক মজা লাগবে। আপনার সবশেষের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। সব মিলিয়ে জাস্ট অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
প্রতিযোগিতা মানেই তো নতুন নতুন রেসিপি আপ। চেষ্টা করেছি একটু নতুনত্ব আনার জন্য। যাই হোক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি ইউনিক শরবত রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আনারসের শরবত দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। ইফতারের সময় এক গ্লাস আনারসের শরবত খেলে প্রাণটা একেবারে জুড়িয়ে যাবে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও চমৎকার হয়েছে। ধাপে ধাপে এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আনারসের জুসের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। আসলে সত্যি ইফতারের সময় এমন এক গ্লাস আনারস কিংবা যে কোন শরবত খেলে প্রাণটা জুড়িয়ে যায়।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য ।
আনারসের শরবত কখনো খেয়েছি তা বলতে পারতেছি না। কিন্তু যেকোনো সময় আমি এই শরবত তৈরি করে খাব। দারুন উপস্থাপনা ছিল আপনার। ভীষণ ভালো লেগেছে আমার
জ্বী ভাইয়া আনারসের জুস বা শরবতটি অবশ্যই একবার বানিয়ে খাবেন। এটা খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।