রেসিপিঃ হোমমেড হালিম

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

20230424_115944-01.jpeg

সবাইকে আবার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম।বেশ কয়েকদিন ধরে রেসিপি দেওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। তাই ভাবলাম আজকে দুপুর বেলা কিছু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করা যাক।তবে বাড়ি থেকে হালিম মিক্স এনে ছিলাম যেটা আমি আজকে রান্না করেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরণ
হালিম মিক্স
খাসির চর্বিযুক্ত মাংস
পেঁয়াজ কুচি
কাঁচামরিচ কুচি
আদা কুচি
লেবুর রস

PhotoCollage_1682354812376.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে প্যাকেট থেকে উপকরণ ঢেলে নিয়েছি এরপর চুলায় পানি গরম করে নিয়েছি। এরপর যে ডাল এবং শস্যগুলো ছিল তার মধ্যে গরম পানি দিয়ে ১৫ থেকে ২০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম।

PhotoCollage_1682354863505.jpg

ধাপ-২

এরপর চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিয়েছি।

PhotoCollage_1682354935933-01.jpeg

ধাপ-৩

বেরেস্তা হয়ে গেলে একই তেলে আমি আবারো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে হালিম এর সাথে রেডি মিক্স মসলাটা ছিল সেটা দিয়ে মাংসটা আমি ভালোভাবে পানি দিয়ে রান্না করে নিয়েছি।

PhotoCollage_1682354985050-01.jpeg

ধাপ-৪

মাংসগুলো ভালোভাবে রান্না করা হয়ে গেলে আগে থেকে যে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর সাথে আরো কিছু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি যতক্ষণ না ডাল সেদ্ধ হয়ে যায়।

PhotoCollage_1682355017251-01.jpeg

ধাপ-৫

এরপর অনবরত নাড়তে নাড়তে যখন অনেকটাই ঘন হয়ে যাবে তখন আমি এটা গরম গরম নামিয়ে পরিবেশন করেছি।

20230424_115615-01.jpeg

❤️পরিবেশন❤️

পরিবেশন করার সময় আমি একটা বাটিতে পরিমাণ মতো হালিম নিয়ে আদা কুচি, পেঁয়াজের বেরেস্তা দিয়ে পরিবেশন করেছি।

20230424_120001-01.jpeg

তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ঈদ মৌসুমে যদি মেহমানদের এমন সুন্দর সুস্বাদু খাবার দেয়া যায় তাহলে তো কোন কথাই নেই। যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না।

দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoodq7ohHzgKQKDmTRgamvrYaPc7Ny9oprPnjvKn4VVe31vKbu8vULt4CSQiq...cEsB7YzR4dFY16BsyLqmXyeeZ2dhcb9AiCRGv2QxRYEMWZK3MDWeaSUjuhffVgn2MrpTTHy4GCQWsyHzxiX6fnrryY4Qy1KBvyqWRwNXsKgUJjVhnUhL1YukxN.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে হোমমেড হালিম রান্নার রেসিপি তৈরি করেছেন। এই ধরনের হালিম আমার কখনো খাওয়া হয়নি। সত্যি বলতে আজ আমারই এক ছোট বোন দাওয়াত করল হালিম খাওয়ার। আপনার হালিম টা দেখেই জিভে জল চলে এসেছে।খেতে খুব ইচ্ছে হচ্ছে এখনই। সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

হালিম তৈরির রেসিপিটা ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুব ভালো একটি রেসিপি শেয়ার করেছেন আপু আপনি। রেসিপিটা অনেক সুন্দর এবং সুস্বাদু আছে দেখেই বোঝা যাচ্ছে। খাসির চর্বি দিয়ে এই সুন্দর হালিম দেখে খেতে ইচ্ছা করছে। অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

জ্বী ভাইয়া খাসির মাংসগুলো আমি একটু চর্বি দেখে নিয়েছিলাম যার কারণে এটা খেতে বেশ ভালো হয়েছিলো।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

যে কোন ধরনের মাংস দিয়ে হালিম খেতে আমার অনেক ভালো লাগে। তবে বাজারের হালিমের তুলনায় ঘরের তৈরি হালিম বেশি ভালো লাগে খেতে। হালিমের মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিলে অনেক ভালো লাগে খেতে। আপনি বেশ মজার করে হালিম রেসিপি তৈরি করেছেন দেখে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

জ্বী আপু আমিও মনে করি বাহিরের খাবারের থেকে আমাদের যে কোন খাবার বাসায় তৈরি করে খাওয়াটাই ভালো। এটা অনেক স্বাস্থ্যকর হয়।হালিমে পেঁয়াজের ব্যারেস্তা, লেবু, আদা কুচি নাহলে যেন ভালই লাগেনা।

 3 years ago 

হালিম রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে।আর হালিম আমার খুবই প্রিয়, সত্যিই আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে রেসিপি তৈরি করলেন। পরিবেশন দেখে খুব সহজেই শিখে নিলাম, পরবর্তী তৈরী করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

এক দুই দিন আগে আমিও বাড়িতে হালিম রান্না করেছিলাম। আপনিও আজকে হালিমের রেসিপি সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন উপস্থাপনার মাধ্যমে হালিম রান্নার রেসিপি। আপনার হালিমের রেসিপি দেখে বুঝতে পারছি খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে এবং বেশ মজা করে খেয়েছেন আপনারা। বেশ মজা করে খেয়েছিলেন তাহলে সবাই মিলে। ভালোই লাগলো দেখে।

 3 years ago 

আমার বাড়িতে আসলে বিভিন্ন রেসিপি তৈরি করে সবাইকে খাওয়াতে আমার খুব ভালো লাগে। তাই এই হালিম রান্না করেছিলাম সবার জন্য। খেতেও বেশ ভালো হয়েছিল আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

খাসির চর্বিযুক্ত মাংস দিয়ে চমৎকার একটি রেসিপি হোমমেড হালিম তৈরি করেছেন।অনেক সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অনেক সুন্দর করে ফটোগ্রাফির মাধ্যমে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

হালিম এর রেসিপিটি বেশ চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু ও মজাদার হবে। বেশ চমৎকারভাবে পাচটি ধাপের মাধ্যমে রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

জ্বী আপু এই হালিম খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছিল ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

হালিম আমার খুবই পছন্দের তাইতো আমি বেশিরভাগ সময় বাজারে গিয়ে থাকি খাওয়ার জন্য। দুই তিন দিন আগে সোনিয়া ও এই রেসিপিটি তৈরি করেছিল। আপনার হালিমের রেসিপিটি দেখে ইচ্ছে করছে নিয়ে খেয়ে নিতে হালিম দেখলে লোভ সামলাতে পারি না। উপস্থাপনা ও খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন সবার মাঝে। আপনার সম্পূর্ণ রেসিপি টা আমার কাছে এক কথায় বলতে গেলে অসাধারণ লেগেছে।

 3 years ago 

আমরাও বেশিরভাগ সময়েই হালিম বাহিরে খেয়ে থাকি। তবে মাঝেমধ্যে বাসায় বানানোর চেষ্টা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

হোমমেড হালিম রেসিপি দেখে তো জিভে পানি চলে এলো আপু। হালিম আমার খুব পছন্দের একটি খাবার। বিকেলের নাস্তায় হালিম খেতে আমার খুব ভালো লাগে। খাসির চর্বিযুক্ত মাংস দিয়ে হালিম রান্না করেছেন যেহেতু, তাহলে বুঝাই যাচ্ছে খেতে খুব ইয়াম্মি হয়েছে। রেসিপিটা দেখে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জ্বী ভাইয়া হালিম রান্নায় চর্বিযুক্ত মাংস এবং একটু হাড় হলে বেশ ভালো লাগে খেতে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63787.74
ETH 1852.24
USDT 1.00
SBD 0.39