ট্রিট পেতে কার না ভালো লাগে 🤗

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। উপহার পেতে আমরা সবাই ভালবাসি। সেটা হোক যেকোনো জিনিস কিংবা খাবার। হঠাৎ করে মাঝ রাতে এমন ট্রিট পাবো ভাবি নি। মাঝরাতে এমন ট্রিট পেয়ে খুবই ভালো লেগেছিল। আর সেই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব।

1000027890.jpg

আমাদের বাসায় রাতের খাবার খেতে খেতে প্রায় এগারোটা বা সাড়ে এগারোটা বেজে যায়।গতকাল রাতের খাবার খেয়ে যে যার ঘরে ঘুমাতে গেলাম।কিছুক্ষণ পর রুমের বাহিরে বের হয়ে দেখি বাসার সবগুলো লাইট জ্বালানো।অনেক অবাক হয়ে গেলাম যে এতগুলো নাইট কেন জ্বালানো বাসায়।আমার ছোট দেবরের ঘরের দরজার দিকে লক্ষ্য করে দেখলাম ঘরের দরজা লাগানো বাহির থেকে। অনেকটা অবাক হয়ে গেলাম এত রাতে তারা কোথায় চলে গেল। কারো কোন বিপদ হলো না তো। খুব দ্রুত রুমে এসে তাদের ফোনে ফোন করতে লাগলাম।

1000027885.jpg

ফোন বেজে চলেছে কিন্তু রিসিভ হচ্ছে না। মনে আরো সন্দেহ ঢুকে গেল। বেশ কয়েকবার রিং হওয়ার পর আমার দেবর এর বউ ফোন রিসিভ করল। তখন আমি জিজ্ঞেস করলাম তোমরা এত রাতে বাহিরে কেনো কোন বিপদ হয়নি তো? তখন তারা আমাকে বলে যে না কোন সমস্যা হয়নি আমরা বাসার সামনে হাঁটাহাঁটি করছি। যাইহোক তাদের সঙ্গে কথা বলার পর একটু স্বস্তি ফিরে পেলাম এবং রুমে আসলাম।

1000027886.jpg

কিছুক্ষণ পরেই তারা বাসায় আসে এবং আমাকে ডাকে। আমার দেবরের বউয়ের হাতে কিছুর একটা প্যাকেট। প্যাকেট টা আমাকে দিয়ে বলল আপনার জন্য ফুচকা এনেছি। সে মূলত বরের সাথে বাহিরে গিয়েছিল আইসক্রিম খেতে।আমি যেহেতু আইসক্রিম এবং ফুচকা দুটোই খেতে পছন্দ করি তবে আমার জন্য আইসক্রিম নেয়নি কারণ আমি শারীরিকভাবে অনেক অসুস্থ। ঠান্ডা জাতীয় কোন খাবার খাওয়া যাবেনা। তাই তারা আমার জন্য ফুচকা এনেছে।

এই মাঝরাতে ফুচকা পেয়ে বেশ খুশি হয়েছি। কারণ ফুচকা আমি কেন সব মেয়েরাই পছন্দ করে। যাই হোক এরপর সবাই মিলে বসে ফুচকা খেয়ে নিলাম।মাঝরাতে বেশ সুন্দর একটি সময় কাটালাম।তবে সত্যি কথা বলতে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম ওদেরকে বাসায় না দেখে রাতে। ফুচকা গুলো খেতে খুবই ভালো ছিল এবং আমরা খুবই মজা করে খেয়েছি।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। মাঝে মাঝে এমন ট্রিট পেতে ভালই লাগে। যদিও প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু পরে তাদের সঙ্গে বসে আড্ডা দিয়ে বেশ ভালো লেগেছে। তো আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

1000006402.png

1000007984.png

1000006401.gif

Sort:  
 3 years ago 

সত্যি বলতে কারো কাছ থেকে যদি ট্রিট পাওয়া যায় তখন তার প্রতি অনেক ভালোবাসা বেড়ে যায় এবং মনটাও ভালো হয়ে যায়। ফুচকা প্রতিটা মেয়ে পছন্দ করে আপু এবং আসলেই মাঝরাতে যখন কেউ যদি ফুসকা এনে দেয় মনটা অনেক ভালো হয়ে যায়। প্রথমে ভয় পেলেও পরে যে ভালোবাসাটা তাদের কাছ থেকে পেয়েছেন। এটাই আপনার মন ভালো হয়ে গেছে।

 3 years ago 

আমি মনে করি মেয়েদের পছন্দের খাবারের তালিকায় ফুচকা অবশ্যই আছে। আমিও তার ব্যতিক্রম নই। তাই তো মাঝ রাতে অনেক ভয় পাওয়ার পরও যখন সামনে যখন ফুচকা পেয়েছিলাম সবকিছু ভুলে গিয়েছিলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য ।

 3 years ago 

বাহ্ দারুন রোমান্টিক তো আপনার দেবর আর দেবরের বউ। এমন রোমান্টিক জুটি আজকাল তো দেখাই যায় না। তা আপনারাও তো একটু একটু করে শিখে নিতে পারেন তাদেরন থেকে। তবে সত্যি বলতে এমন সুন্দর ফুচকা আর চটপুটি দেখে কিন্তু আমার ও বেশ খেতে মন চাইছে। ইস্ কপাল আমার তো আর এমন কোন দেবর নেই যে আমাকে খাওয়াবে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট করার জন্য।

 3 years ago 

দেবর থেকে দেবরের বউ বেশি রোমান্টিক। আমার কেন জানি না এই আজগবি রোমান্টিকতাগুলো আসে না মাঝরাতে বাহিরে যাওয়া। যতক্ষণে বাহিরে হাঁটাহাঁটি করব ততক্ষণে আবার ঘুম হবে। 🤪যাইহোক অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

এটা ঠিক বলেছেন আপু ফুচকা সকল মেয়েরই পছন্দ। আর মাঝরাতে ফুচকা ট্রিট পেলেন এটা যেনে আসলেই মজা লাগলো। তবে আপনার ঠান্ডা জনিত অসুস্থতার কারণে আপনার জন্য আপনার আইসক্রিম আনেনি এটা অনেক ভালো লাগলো।কারণ অসুস্থতার মধ্যে আইসক্রিম খেলে শরীরের জন্য খারাপ হতো।যাইহোক আপু এরকম ট্রিট আবারও আপনার কপালে থাকুক সে দোয়া করি।💐

 3 years ago 

আমিও চাই ভাইয়া এমন মজার ট্রিট মাঝেমধ্যেই আমার জীবনে আসুক। কারণ ফুচকা খেতে আমি খুবই ভালোবাসি। 🫣ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলে এরকম অপ্রত্যাশিত ট্রিট পেতে সত্যি সবার ভালো লাগে ।প্রথমে ভয় পেলেও পরবর্তীতে দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন জেনে বেশ ভালো লাগলো। আপনাকে বেশ ভালো একটা সারপ্রাইজ দিয়েছে মনে হল ।ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যি আপু প্রথমে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু পরে সারপ্রাইজটা পেয়ে খুবই ভালো লেগেছিল। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে হঠাৎ করে মাঝরাতে এরকম দেখলে ভয় পাওয়ারই কথা। আপনার দেবর এবং তার বউয়ের মাঝরাতে বাইরে হাঁটার ভুত চেপেছে মাথায় বাইরে। ঘুরতে গিয়ে ভালোই করেছে আপনার জন্য এত মজাদার ফুচকা নিয়ে এসেছে। এত রাতে ফুচকা পেল কোথায়? যাইহোক এরকম সারপ্রাইজ পেয়ে নিশ্চয়ই অনেক খুশি হয়েছিলেন। ফুচকা গুলো দেখতেই লোভনীয় লাগছে।

 3 years ago 

শহরের রেস্টুরেন্ট গুলা অনেক রাত পর্যন্ত থাকে সেখান থেকে এনেছে আপু। আসলেই ভয় পেয়ে গিয়েছিলাম আপু প্রথম প্রথম তবে পরে তাদেরকে দেখে ফুচকা পেয়ে অনেক খুশি হয়েছিলাম। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

মাঝরাতে এমন হলে ভয় পাওয়ারী কথা। আর ট্রিট পেতে আসলেই সবার ভালো লাগে। আপনার দেবর ও দেবরের ওয়াইফ অনেক সৌখিন। ঠিক কথাই বলেছেন আপু প্রত্যেকটি মেয়ের মনে হয় ফুচকা অনেক পছন্দ। তবে এরকম কিছু সারপ্রাইজ পেলে অনেক ভালো লাগে মনটাও ভালো হয়ে যায়। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62108.97
ETH 1765.22
USDT 1.00
SBD 0.38