বন্দি জীবনে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা
আমার জীবনটা বলতে পারেন কিছুটা বন্দি হয়ে কাটছে আর যেহেতু বাড়িতেই থাকি তাই খুব একটা বেশি বাহিরে যাওয়া হচ্ছে না। কারণ বাহিরের অবস্থা খুব একটা ভাল না তাই চেষ্টা করছি বাড়ির বারান্দায় বসে থাকে আশেপাশের সৌন্দর্য উপভোগ করার জন্য।
সত্যি বলতে কি আমি মাঝে মাঝে কিছুটা আনন্দ পাই। কারণ আমার বাড়ি একদম রাস্তার পাশে তাই বাসার বারান্দায় বসে থাকলে সবকিছু দেখতে পারি। কিন্তু এখন ইচ্ছা করে আর বাইরে যায় না। আজ সকালে যখন আমার স্বামী অফিসে চলে গেলো, তখন আমি অনেকটা সময় বারান্দাতে বসে ছিলাম। কারণ আমার স্বামী চলে যাওয়ার পরপরই বৃষ্টি চলে এসেছিল এবং ভাল লাগছিল না ঘরের ভিতরে। তাই বারান্দায় বসে থেকে বৃষ্টি উপভোগ করলাম দীর্ঘ সময়।
যেহেতু আমাদের বাড়িটা একদম গ্রামে ঢুকতেই সবার সামনে। তাই বারান্দায় বসে থাকলেই সব লোকজনের যাতায়াত গতিবিধি আমি দেখতে পারি। এটা দেখে মাঝে মাঝে অবশ্য ভালোই লাগে। কারণ যখনই আমার ভাললাগেনা তখনই বারান্দায় এসে আমি নির্বিঘ্নে সময় কাটাই। ঘরের উপরের অংশটা ছাদ দেওয়া তাই বৃষ্টি পড়লে আমি সেখানে বৃষ্টির শব্দ শুনতে পাই না কিন্তু বারান্দার উপরের অংশটা টিন দেওয়া যার কারণে বৃষ্টি পড়লে বৃষ্টির টিপটিপ শব্দ আমার কানে আসে এবং ভালোই লাগে। এই জন্যই আমি আজকে সকালবেলা দীর্ঘ সময় বারান্দায় বসে ছিলাম এবং এই বন্দিজীবনের মাঝেও একটু আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছিলাম। সত্যি ভালো একটা সময় কেটেছে আজকে সকালবেলা।
বাড়িতে বসে রাস্তায় চলাফেরা করা বিভিন্ন লোকজনকে দেখতে আমার ও ভীষণ ভালো লাগে।ধন্যবাদ আপু সকালের বৃষ্টিমুখর দিনটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মুহূর্তের কথা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ধন্যবাদ আপু আপনার কিছু মূহুর্তের কথা লেখার জন্য
ধন্যবাদ আপনাকে।