কয়েকটি খাবারের ফটোগ্রাফি 📸

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ফটোগ্রাফি ব্লগে স্বাগতম। ফটোগ্রাফি বলতে ফটোগ্রাফি আজকের শেয়ার করব খাবারের ফটোগ্রাফি। যারা ভোজন রসিক আছেন আজ তাদের লোভ লাগিয়েই ছাড়বো। ফটোগ্রাফি গুলো দেখে কারো খেতে ইচ্ছে করলে আমার কোন দোষ নেই। 😂যাইহোক আজ আমি আমার রান্না করা কিছু খাবারের ফটোগ্রাফি এবং মেলা থেকে করা কিছু মিষ্টির ফটোগ্রাফি শেয়ার করব। আশা করছি ফটোগ্রাফি গুলো ভালো লাগবে আপনাদের কাছে।

PhotoCollage_1700383478119.jpg

ফটোগ্রাফি-১

প্রথমে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঝাল ঝাল হাঁসের মাংস ভুনা। এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। হাঁসের মাংস আমার খুবই পছন্দের। আর শীতকালে হাঁসের মাংস ভুনা এবং খিচুড়ির তো তুলনাই নাই।

20231025_150104-01.jpeg

ফটোগ্রাফি -২

এবার যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফুলকপি, আলু, বেগুন এবং শিম দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। এটিও শীতকালের খুবই জনপ্রিয় একটি তরকারি। শীতকালে এই রেসিপিটা প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি করা হয় আমার মনে হয়। আমার খুবই পছন্দের একটি রেসিপি।

20231119_132110-01.jpeg

ফটোগ্রাফি -৩

এ পর্যায়ে যে ফটোগ্রাফিটি শেয়ার করছি সেগুলো হচ্ছে গলদা চিংড়ি ভুনা। আমার বর এবং ছেলে গলদা চিংড়ি খেতে খুবই পছন্দ করে। এভাবে লোভনীয় করে চিংড়ি মাছ ভুনা করে দিলে তারা খেতে ভিষন পছন্দ করে।কেমন লেগেছে এই খাবারের ফটোগ্রাফি টা অবশ্যই জানাবেন।

20231101_210735-01.jpeg

ফটোগ্রাফি-৪

এবারের যে ফটোগ্রাফি টি শেয়ার করছি সেটিও চিংড়ি মাছের ভুনা। তবে এই চিংড়ি মাছগুলো মাঝারি সাইজের। আমার এই ছোট চিংড়ি মাছ ভুনা বা যে কোন সবজির সাথে রান্না করলে খেতে খুবই ভালো লাগে।এই খাবারটা খেতেও বেশ সুস্বাদু ছিল।

20231025_131440-01.jpeg

ফটোগ্রাফি -৫

কি চিনতে পারছেন এগুলো কি? হ্যাঁ এগুলো মিষ্টি। আমাদের এলাকায় এগুলোকে কলা মিষ্টি বলা হয়। বিভিন্ন ধরনের মেলায় এ ধরনের মিষ্টি গুলো বেশি দেখা যায়। এই ফটোগ্রাফিটা আমি মেলা থেকেই করেছিলাম। বেশ খেতে ইচ্ছে করছে দেখেই তাই না।

20231021_190955-01.jpeg

ফটোগ্রাফি -৬

এটি প্রায় ৫ কেজি ওজনের একটি মিষ্টি ছিল। মেলায় এই মিষ্টিটা দেখে আমার চোখ আটকে গিয়েছিল। আমার বাবার গ্রামের বাড়িতে যখন ওয়াজ মাহফিল হয়েছিল সেখানে যে ছোট্ট মেলাটি লেগেছিল সেই মেলা থেকে এই ফটোগ্রাফিটা করেছিলাম। আমার বাসার সবাই খুব একটা মিষ্টি পছন্দ করে না তাই আর কেনা হয়নি। তবে খুব ইচ্ছে ছিল কেনার।

20231021_190949-01.jpeg

ফটোগ্রাফি -৭

এটি আজকের পোস্টের শেষ ফটোগ্রাফি। এগুলো মিষ্টির ফটোগ্রাফি। এগুলো আমি গ্রামের বাড়িতে সেই ছোট মেলা থেকেই করেছিলাম। আমি আমার চাচাতো ভাইয়ের ছেলে মেয়েদের নিয়ে মেলায় গিয়েছিলাম তাদেরকে মিষ্টি খাইয়ে ছিলাম এবং তখনই এই ফটোগ্রাফি টা করেছিলাম।

20231021_190943-01.jpeg

তো বন্ধুরা এই ছিল আমার কয়েকটি খাবারের ফটোগ্রাফি। আশা করছি প্রত্যেকটা ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। সত্যি কথা বলতে আমিও ভোজন রসিক মানুষ। আমার রান্না করে সবাইকে খাওয়াতে এবং খেতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

আপু এমন লোভনীয় খাবার কেউ ফটোগ্রাফি করে। দেখেই তো লোভ লেগে গেল। আপনার প্রতিটি খাবার অনেক মজার। তবে এই কলা মিষ্টি গুলো আমি মনে হচ্ছে প্রথম দেখলাম। ধন্যবাদ আপু সুন্দর কিছু খাবারের ফটোগ্রাফে আমাদের মাঝে মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি এই মিষ্টি প্রথমবার দেখলেও এই মিষ্টিগুলো আমরা সবসময় দেখে থাকি। বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলের মেলাতে।যাইহোক সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সুস্বাদু ও কিছু মজাদার খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আসলে খাবারের ফটোগ্রাফি গুলো দেখলে খাওয়ার জন্য বেশ লোভ লেগে যায়। তবে ফটোগ্রাফি গুলোর মধ্যে বিশেষ করে আমার কাছে হাঁসের মাংস ভুনার ফটোগ্রাফি এবং চিংড়ি মাছ ভুনার ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। চিংড়ি মাছ ভুনা আমারও খুব পছন্দের। এতসব লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

হাঁসের মাংস ভুনা এবং চিংড়ি মাছ ভুনা খেতেও খুবই সুস্বাদু হয়েছিল আপু। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

সুস্বাদু লোভনীয় এবং মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন ।সত্যি সত্যি দেখে আমার খুব লোভ হচ্ছে। জিভে জল চলে আসছে। ইচ্ছে করতে তুলে খেতে শুরু করি একে একে।
বিশেষ করে চিংড়ি মাছের দুটি রেসিপি রসগুল্লা এবং চিকেন ফ্রাই অসাধারণ লোভনীয়।।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু টাইটেল দেখেই লোভে পরে গিয়েছি।সবগুলো খাবার বেশ লোভনীয়।আসলে ভোজনরসিকদের আর কি লাগে।আপু ছবিগুলো দেখে জিভে জল এসে পরেছে,এর দায়ভার আপনার কিন্তু 😜😜।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি কিন্তু আগেই বলেছি আপু কোন দায়ভার এমনি নিতে পারবো না। তবে কি আর করার আপুর কাছে থেকে দায়ভার নিতে তো সমস্যা নাই। এরপর রান্না করলে অবশ্যই আপনার কথা মাথায় রাখবো।

 3 years ago 

আপু আপনি আগে আমাদের মাঝে খুবই সুন্দর কয়েকটি লোভনীয় খাবারের রেসিপি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা খাবারের মধ্যে মুরগির মাংস ভুনা এবং রসগোল্লা দেখে আমার জীভে জল চলে এসেছে। ধন্যবাদ আপু এমন লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য‌

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা মুরগির মাংস না ভাইয়া হাঁসের মাংস ভুনা ছিল। যাইহোক ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুস্বাদু কিছু খাবারের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। একই সাথে প্রত্যেকটি খাবারের চমৎকার বর্ণনা উপস্থাপন করেছেন। রসগোল্লার ফটোগ্রাফিটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

এমনিতে অনেক খুদা লেগেছে। আর এত সুন্দর সুন্দর খাবারের ফটোগ্রাফি দেখলে ক্ষুধা দ্বিগুণ বেড়ে গেল। আপনার রান্না আমার কাছে বরাবরই ভালো লাগে। অসাধারণ কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি আগেই বলেছি ভাইয়া লোভ লেগে গেলে আমার কোন দোষ নেই। যদি খুব বেশি ইচ্ছা করে তাহলে দাওয়াত রইলো চলে আসেন মজার মজার রান্না করে খাওয়াবো।

 3 years ago 

খুবই মজাদার কয়েকটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার করা প্রত্যেকটি রেসিপি দেখে ভীষণ মজাদার মনে হচ্ছে। বিশেষ করে হাঁসের মাংসের এবং চিংড়ি মাছের রেসিপিটি ভীষণ ভালো লাগলো। হঠাৎ করে মজার রেসিপি গুলো দেখলে কার না খিদে পেয়ে যাবে। আমার সত্যি খিদে পেয়ে গেল আপু। সুন্দর রেসিপি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু রেসিপি পোস্টটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য। হ্যাঁ আপু প্রত্যেকটা খাবারই ভীষণ মজার হয়েছিল।

 3 years ago 

আপু আপনি সুস্বাদু এবং মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। আপনার সব গুলো খাবারের ফটোগ্রাফি গুলো দেখে লোভ লেগে গেলো। সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে। তবে ঝাল ঝাল হাঁসের মাংস ভূনা এবং গলদা চিংড়ি এগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এগুলো দেখে খেতে ইচ্ছে করতেছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

সবগুলো খাবারের মধ্যে হাঁসের মাংস এবং চিংড়ি ভুনা খেতেও বেশি সুস্বাদু হয়েছিল ভাইয়া।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63135.76
ETH 1788.05
USDT 1.00
SBD 0.38