গতকাল সন্ধ্যায় কিছু কেনাকাটার মূহুর্ত
হ্যালো
গতকাল সন্ধ্যায় একটু বের হয়েছিলাম কিছু কেনাকাটার উদ্দেশ্যে। আসলে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হুটহাট করে শেষ হয়ে যায় যেগুলো কেনার জন্য আমাদেরকে প্রায় বাহিরে যেতে হয়। আমাকেও গতকাল একটু টুকটাক জিনিসপত্র কেনার জন্য বাহিরে যেতে হয়েছিল। তো বাজারে গিয়ে কি কি কিনেছি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক।
প্রথমে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে আমরা একটা কসমেটিকের দোকানে যাই। এটা আমাদের পরিচিত দোকান। আমাদের যত কসমেটিক এবং বাবুর যাবতীয় জিনিসপত্র এখান থেকেই কেনা হয়। তো আমি সেখানে গিয়ে আমার একটা ক্রিম নিয়েছিলাম। আমার ব্যবহার করা ক্রিম শেষ হয়ে গিয়েছিল এবং বাবুর ডায়াপার শেষ হয়ে গিয়েছিল। সেগুলো নিলাম। তারপর আমার আরো কিছু জিনিসপত্র ছিল যেগুলো নিয়েছিলাম। তারপর বাবুর খেলনার বায়না তো আছেই। তো ওকে একটা খেলনাও কিনে দিয়েছিলাম।
বেশ কিছুদিন ধরে দেখছি বাবুকে বড় বড় জুতা পায়ে দিয়ে হাটার চেষ্টা করছে। তার মানে ও জুতোগুলো পছন্দ করছে। তার কিন্তু অনেক জুতা তারপরও তার তার সেই জুতাগুলাই পছন্দ। আমার মনে হয় সব বাচ্চারা একটু বেশিই জুতা পছন্দ করে। তাই ভাবলাম ওকে ছোট জুতা কিনে দিবো। তো বেশ কিছু দোকানে জুতা দেখছিলাম কিন্তু তার পা বেশ বড় তো কিছুতেই মাপে হচ্ছিল না। হি হি হি।তো যাইহোক অনেক খোঁজার পর এক জোরা পেলাম আর সেটাই ওর জন্য নিয়েছে। যদিও মাপে একটু বড় হয়।
জুতা কেনার পর আমরা একটা মসলার দোকানে যাই। কারণ আমার কিছু প্রয়োজনীয় মসলা কেনার ছিল। কারণ যেহেতু সব সময় রেসিপি তৈরি করা হয় হুটহাট করে অনেক মসলার দরকার পড়ে। যেগুলো সব সময় বাসায় দরকার হয় না বা থাকে না।কিছু মিক্সড মসলা, চিনি আরও কিছু প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে বাসায় চলে আসি।
তো বন্ধুরা এই ছিল আমার কেনাকাটার মুহূর্ত। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।তো বন্ধুরা সবাই ভাল থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোন বিষয় নিয়ে।
বাচ্চারা সাধারণত এমনই হয় তাদের জিনিস থাকার পরে তারা বড়দের জিনিস পড়ে, যেমন আপনার বাবু বড়দের জুতা পড়ে থাকতো, যাই হোক আপনি আপনার কেনাকাটার কিছু মুহুর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। বাচ্চার জন্য জুতা কিনেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য।
আপু কালকে শুভ ভাইয়ের পোষ্টে দেখলাম ৷ চন্দন দাদার কসমেটিক্স দোকানের ৷ যা হোক সংসার জীবনে যাবতীয় জিনিস পত্র প্রতিনিয়ত প্রয়োজন ৷ ভালো লাগলো সহ পরিবারে কেনা কাটা করতে গিয়েছেন ৷
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য।
আসলেই নিত্যপ্রয়োজনীয় জিনিস গুলো হুটহাট শেষ হয়ে যায়।সব বাচ্চারা মনে হয় এমন বড়দের জুতা নিয়ে টানাটানি করে তাদের জুতা থাকতেও।আমার বোনের ছেলে তো বড়দের সু নিয়ে পরতে চায়।😉।মার্কেটে গেলে বাচ্চাদের খেলনার বায়না শেষ হয় না,এই জন্যই ছেলেকে আমার মায়ের কাছে রেখে তারপর মার্কেটে যাই।😄 বাবুর জুতা গুলো বেশ কিউট হয়েছে। ধন্যবাদ আপনাকে
আর বলেন না কতো জোড়া জুতা তারপরও বড় জুতা নিয়ে টানাটানি। বাসায় তো কেউ নাই যে রেখে যাবো।যার জন্য সাথে নিয়ে যেতে হয়।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
সত্যি আপু নিত্য প্রয়োজনীয় জিনিস গুলো কেনার জন্য আমাদের প্রতি নিয়ত বাইরে যেতে হয়।আপনি ঠিক বলেছেন এতো বড় সাইজের জুতা পাওয়া মুশকিল হা হা হা।যাইহোক অবশেষে এক জোড়া জুতা কিনতে পেরেছেন জেনে ভালো লাগল। অনেক বাজার করে বাসায় ফিরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক দোকান ঘুরে ঘুরে এক জোড়া জুতা পেয়েছিলাম। ধন্যবাদ আপু আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য।
প্রতিদিন কিছু না কিছু জিনিসপত্র কিনতেই হয়,কেনাকাটার কোনো শেষ নাই।যতকিছু কিনেছেন তার মধ্যে শায়ান বাবুর জুতা গুলো অনেক পছন্দ হয়েছে আমার।ওর হঠাৎ করেই বড়দের জুতা পড়ার শখ জেগেছে বিষয় টি বেশ মজার।সবমিলিয়ে সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আর মজা জুতা আনার পর এক বারও পায়ে দেয়নি। খালি কষ্ট করে ঘুরে ঘুরে জুতা কেনাই সার।
আজকে এটা কিনে নিয়ে আসলে কালকে অন্যটা শেষ হয়ে যাবে এটাই হচ্ছে সবার নিত্যদিনের কাহিনী। কারণ আমাদের ঘরে যেহেতু বাজারের ক্ষেত্রে আমরাই করি সেহেতু প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসতে হয়। যাই হোক সময় করে ভাইকে নিয়ে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বাজার করে নিয়ে এসেছেন এবং এই মুহূর্তগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগছে।তাছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র বা মসলা উপকরণ ছাড়া তো আমরা রেসিপি দেখতে পারবো না সেজন্য ভালই হয়েছে নিয়ে এসেছেন।
জ্বী ভাইয়া ঠিক বলেছেন একটা আনতে আর একটা শেষ হয়ে যায়। এজন্য কিছু না কিছু কিনতে যেতেই হয় বাহিরে। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য।
হ্যাঁ ঠিক বলছেন আসলে প্রয়োজনীয় জিনিসগুলো এত হুটহাট শেষ হয়ে যায় বোঝা যায় না।আর বাচ্চাদের কথা কি বলবো ওদের বড়দের জিনিসের প্রতি আকর্ষণ জুতা বলেন কিংবা বড়দের কাপড় বলেন যেটা পায় সেটা পড়ার জন্য চেষ্টা করে।সুন্দর কেনাকাটা করেছেন সন্ধ্যা বেলায় অনেক ভালো লেগেছে।একসাথে কেনাকাটাও হল একটু ঘোরাঘুরি হলো দারুন সময় পার করেছেন।
হ্যাঁ আপু এটা ঠিক বলেছেন কেনাকাটা হলো আবার একটু ঘোরাঘুরিও হলো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আসলে নিত্যদিনের জিনিসগুলো হুটহাট করে শেষ হয়ে যায়। দুই একটা জিনিস হঠাৎ করে শেষ হয়ে গেলে বাজারে যেতে হয়। তবে আপনার ছোট বাবুর জন্য জুতা পছন্দ করে কিনলেন দেখে ভালই লাগলো। আসলে ছোট বাবুদের পছন্দের জিনিসগুলো কিনতে পারলে এমনি ভালো লাগে। তবে আমাদেরও মাঝেমধ্যে ঘরের রান্না করা মসলাগুলো না থাকলে অনেক খারাপ লাগে। সেই কারণে ঘরের সামানগুলো সব সময় জমা থাকলে অনেক ভালোই লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।
জ্বী আপু মাঝেমধ্যে আনকমন রেসিপিগুলোতে হুটহাট করে অন্যান্য মসলাগুলো লাগে যেগুলো আমাদের ঘরে থাকে না। তাই আমি টুকটাক সেদিন কিছু মসলাও কিনেছিলাম। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
জী আপু আপনি ঠিকই বলেছেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হুটহাট করে শেষ হয়ে গেলে,সে গুলো ছাড়া তো চলে না। আমার কাছে বাবুর জুতা গুলো খুব পছন্দ হয়েছে। ছোট বাচ্ছারা বড় মানুষের জুতা নিয়েই হাটাহাটি করে,হি হি হি। যায়হোক প্রয়োজনীয় অনেক কিছুই কিনলেন। ধন্যবাদ আপু।
জ্বী ভাইয়া আমি নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসই কেনাকাটা করেছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
অনেক কিছু বাজার করে নিয়ে আসলেও দুই একদিন পরপরই বাকি জিনিসগুলো শেষ হয়ে যায়। আর সেজন্যই নিয়ে আসতে হয়। তবে আমাদের ঘরে আমরা বাজারে যাওয়া লাগে না। পুরুষরাই বাজার থেকে নিয়ে আসে, সেজন্য খুব বেশি একটা কষ্ট হয় না। তবে যেহেতু আপনাদের ফ্যামিলিতে আপনি আর ভাইয়াই এখন বর্তমান রয়েছেন সেজন্য আপনাদেরকে করতে হচ্ছে। যাইহোক আপু অনুভূতিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
জ্বী আপু আমাদের সংসারে আমরা দুজন মানুষই। এজন্য যা কিছুই করতে হয় আমাদের দুজনকেই করতে হয়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মন্তব্যের চমৎকার একটি ফিডব্যাক দেওয়ার জন্য।