মামার উপহার
আমার মায়েরা পাঁচ বোন ও এক ভাই। সব থেকে মজার বিষয় হচ্ছে আমার মা সবার থেকে বড় এবং তারপরেই হচ্ছে আমার মামা এবং আমার বাকি অন্যান্য খালারা।যেহেতু আমার মা সবার বড় এবং আমি আমার নানির বংশের ভিতরে সবার থেকে বড় সন্তান, তাই আমার প্রতি সবার একটা আলাদা আগ্রহ ও ভালোবাসা কাজ করে।সত্যি বলতে কি, আমি ছোটবেলা থেকেই তাদের ভালোবাসা ও আদর যত্ন পেয়ে বড় হয়ে উঠেছি এবং তারা আমাকে এখনো প্রচুর ভালোবাসে।
আমার মামা গ্রামেই থাকে, আসলে সে মৎস্য চাষের সঙ্গে সম্পৃক্ত। আর এজন্য মাঝেমাঝেই আমাকে উপহার পাঠিয়ে থাকে। এবারের উপহারটা যদিও অনেক দেরিতে পাঠিয়েছে, তবে এবারের উপহার পেয়ে আমি মোটামুটি খুশি। কারণ আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি। আর তেলাপিয়া মাছ আমার এমনিতেই ভীষণ পছন্দ কারণ, এটা ভাজি খেতে অনেক ভালো লাগে।
যদিও মামা আমাকে গতরাতে ফোন দিয়েছিল এবং সব ফোনেই বলেছিল। তবে আমি সকাল বেলা যখন ঘুম থেকে উঠে বিষয়টা স্বচক্ষে দেখলাম, তখন আমি কিছুটা আনন্দে আপ্লুত হয়েছি। কারণ এবারের মাছগুলো অনেক বড় ও দেখতে অনেক সুন্দর। যাইহোক আমি খুশি হয়েছি মামার উপহার পেয়ে।