টুকটাক দায়িত্ব পালন চলছে

in আমার বাংলা ব্লগ5 years ago

একেবারেই যে শুয়ে বসে আছি তা কিন্তু না। তবে মাঝে মাঝে চেষ্টা করছি, নিজেকে সংসারের টুকটাক ছোটখাটো কাজের সঙ্গে সম্পৃক্ত করার জন্য। কারণ আমি মনে করি এই সময়টাতে একটু হাঁটা চলাফেরা করা দরকার। তাহলে শরীরটা আরো একটু হলেও ভালো থাকে। আর ডাক্তার আমাকে এইভাবে গাইডলাইনস গুলো দিয়েছে।


তার যেমন দুটো চেম্বার সামলিয়ে, আবার এখানে শো করতে হয়। এবং মাঝে মাঝে অনেক রাত জেগে অনেক কিছু এখানে করতে হয়, আমি বুঝি তার ওপর দিয়ে একটা ভীষণ পরিমাণ চাপ যায় এবং তার পরেও সে আমাকে আর তেমনটা কোন কিছু মুখ ফুটে বলে না। যেটা আমি আসলে বুঝতে পারি।বিশেষ করে সকালবেলা আমাদের যত ঝামেলা হয়। কারণ সকালবেলা সে, একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চায়না। এবং এদিকে গাড়ি এসে রেডি হয়ে থাকে, তাকে নিয়ে যাওয়ার জন্য। সব মিলিয়ে একটা মোটামুটি বিরক্তিকর সময় হয়ে যায় তার কাছে। যাইহোক আমি এই সময়টা চেষ্টা করি, তার খাবার গুলো গুছিয়ে দেওয়ার জন্য এবং সে সকালবেলা খুব একটা বেশি ঠিকমতো খাবার খায় না। তবে যাই হোক সেও চেষ্টা করে, এত কিছুর পরেও নিজেকে সামলিয়ে সবকিছু ঠিকঠাক মত করার জন্য।
যদিও সে সকাল বেলার খাবারটা ঠিকমতো খায় না। তাই তাকে দুপুর বেলার জন্য ভালো মতো করে খাবার সাজিয়ে পাঠিয়ে দেই। কারন আমি তাকে বলার চেষ্টা করি যতই কর্মে ব্যস্ত থাকো, নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে। এজন্যই মোটামুটি তাকে চেষ্টা করা হয় দুপুরবেলা ভাল খাবার দেওয়ার জন্য এবং খাবারটা যেন সে ঠিকমতো খায় এটাও তাকে বুঝিয়ে দেওয়া হয়।
inCollage_20210816_113449397.jpg

Sort:  
 5 years ago 

ভাবি তো অনেক ভাল রান্না করেন। প্রিয়জনের প্রতি আপনি বেশ দায়িত্বশীল। ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

একদিন বাসায় এসে খেয়ে যাইয়ো।

 5 years ago 

প্রিয়জনের পাশে থেকে আপনি সুন্দর ভাবে আপনার সংসারের দায়িত্ব পালন করছেন আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62055.71
ETH 1734.96
USDT 1.00
SBD 0.39