রেসিপিঃ গলদা চিংড়ি ভুনা🥘🥘

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার গলদা চিংড়ি ভুনা রেসিপি। চিংড়ি মাছ পছন্দ করে না এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। যদিও অনেকে এলার্জির কারণে চিংড়ি মাছ খেতে চায় না তারপরও পছন্দের কারণে অনেকেই এলার্জি উপেক্ষা করেও চিংড়ি মাছ খেয়ে থাকেন কারণ চিংড়ি মাছ তাদের খুব পছন্দের। তাদের তালিকায় আমিও আছি। চিংড়ি মাছ দেখলে লোভ সামলাতে পারি না দুইটা একটা হলেও খেয়ে ফেলি। আমার ছেলেও চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে। চিংড়ি গুলো বর মসাই খুব শখ করে কিনে এনেছিলেন। তাই তার পছন্দমত মজাদার এই রেসিপি রান্না করেছিলাম। আর সেই রেসিপিই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে।

20231101_210959-01-01.jpeg

20231101_210748-01.jpeg

তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরনসমূহঃ
গলদা চিংড়ি
পেঁয়াজ বাটা
আদা বাটা
রসুন বাটা
সাদা এলাচ
দারচিনি
জিরা-ধনিয়ার গুঁড়া
মরিচের গুঁড়া
হলুদ গুঁড়া
লবণ
তেল

PhotoCollage_1698916204580-01.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে চুলায় একটি কড়াই বসিয়েছি এবং দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে সাদা এলাচ এবং দারচিনি ফোঁড়ন দিয়েছি।

PhotoCollage_1698916238738-01.jpeg

ধাপ-২

সাদা এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ বাটা এবং আদা-রসুন বাটা দিয়েছি।

PhotoCollage_1698916274124-01.jpeg

ধাপ-৩

এবার গুঁড়া মশলাগুলো দিয়ে সব মসলা একসাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1698916342101-01.jpeg

ধাপ-৪

এবার সামান্য একটু পানি দিয়ে মসলাটা আবারো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1698916369758-01.jpeg

ধাপ-৫

মসলা কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেড়েচেড়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি।

PhotoCollage_1698916490846-01.jpeg

ধাপ-৬

এবার পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিয়েছি প্রায় 25 মিনিটের মত।

PhotoCollage_1698916607822-01.jpeg

ধাপ-৭

ঝোল যখন গায়ে মাখানো হয়ে গেছে উপরে তেল চলে এসেছে তখন আমি চিংড়ি মাছ ভুনা নামিয়ে নিয়েছি।

20231101_185844-01.jpeg

❤️পরিবেশন❤️

আমি একটি হাফ প্লেটে চিংড়ি মাছ ভুনাটি নামিয়ে উপরে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করেছি।

20231101_210735-01.jpeg

তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সত্যি কথা বলতে রেসিপিটা খেতেও বেশ সুস্বাদু হয়েছিল এবং আমার বাসার সবাই খুব মজা করে খেয়েছে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

আপু আপনি চমৎকার একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। গলদা চিংড়ি আমার অনেক পছন্দের। গলদা চিংড়ির ভূনা খেতে বেশ দারুণ।আপনার রেসিপি দেখে বুঝা যাচ্ছে রান্না টি সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

জ্বী ভাইয়া রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ বরাবরই আমার খুবই পছন্দের একটি মাছ। আপনার রেসিপিগুলো বরাবরই আমার কাছে অনেক সুন্দর লাগে। দেখতে খুবই লোভনীয় লাগছে। আশা করি খেতে অনেক সুস্বাদু হবে। রেসিপিটির পুরো প্রক্রিয়াটি আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। এত সুন্দর একটা লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু চিংড়ি মাছ তো আমার ভীষণ পছন্দের একটি খাবার। আপনি বেশ সুন্দরভাবে গলদা চিংড়ি মাছ ভুনা করেছেন যা দেখে অনেক লোভনীয় লাগছে। খুব সুন্দর ভাবে চিংড়ি মাছ রান্নার প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চিংড়ি মাছ আমারও অনেক পছন্দের ভাইয়া। এলার্জির কারণে খুব একটা খাওয়া হয় না। তবে বাড়ির সবাই খুব পছন্দ করে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

গলদা চিংড়ি ভুনা রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে, এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ খেতে কম বেশি সকলেই ভীষণ পছন্দ করেন। তার মধ্যে আমিও একজন। গলদা চিংড়ি ভুনা দেখে তো খেতে ইচ্ছে করছে আপু। চমৎকার ভাবে রেসিপির কাজ সম্পন্ন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মতো আমারও চিংড়ি মাছ অনেক পছন্দ। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনি দারুণ একটা রেসিপি শেয়ার করেছেন। সত্যি আপু এই চিংড়ি মাছ সবারই অনেক পছন্দ। তবে এলার্জির কারণে অনেক খায় না। তবে অনেক সময় পছন্দের জিনিস না খেয়ে পারা যায় না। আপনার রেসিপির কালরটা দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার পছন্দের কোনো খাবার সামনে এলে কোনো সমস্যাই সমস্যা মনে হয় না আপু। অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার আজকে তৈরি রেসিপি টা দেখতে ভীষণ লোভনীয় হয়েছে আপু। খেতেও হয়তোবা অনেক সুস্বাদু হয়েছিল। গলদা চিংড়ির রেসিপি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

হ্যাঁ আপু গলদা চিংড়ি ভুনন রেসিপি টা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আমার ঐসব এলার্জীর সময় নেই। আর থাকলেও হয়তো আমি চিংড়ি খাওয়া ছাড়তে পারতাম না। চিংড়ি আমার অনেক পছন্দের একটা মাছ। গলদা চিংড়ি ভুনা রেসিপি টা দারুণ তৈরি করেছেন আপু। রেসিপি টা লোভনীয় লাগছে। এবং দারুণ উপস্থাপন এবং পরিবেশন করেছেন। ধন্যবাদ
এতো সুন্দর এবং লোভনীয় রেসিপি টা আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া পছন্দের খাবার সামনে থাকলে এলার্জি কেন কোনো সমস্যাই বাধা হতে পারে না। 😁সুন্দর একটি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন আসলে চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। আমি এটাও বিশ্বাস করি যে যাদের শরীরে একটু এলার্জি বেশি তারা আবার এই চিংড়ি মাছ তেমন একটা খেতে পারে না তবে আপনার মত করে এরকম ভাবে যদি কেউ রান্না করে তবে না খেয়ে কেউ থাকতে পারবে না। গলদা চিংড়ি বরাবরি অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জ্বী ভাইয়া অনেকে এলার্জি থাকার কারণে চিংড়ি মাছটা এড়িয়ে চলে। এটাও ঠিক বলেছেন যদি এমন সুস্বাদু করে রান্না করা হয় তাহলে তো লোভ সামলানো যাবে না। যেমন টা আমি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38